এক্সপ্লোর

Santanu Banerjee: ধাপে ধাপে কুন্তলের থেকে ৮০ লক্ষ নেন শান্তনু! আজ আদালতে পেশ করবে ইডি

SSC Case: ইডি সূত্রে দাবি, কুন্তল ঘোষ শান্তনুকে নগদে ধাপে ধাপে ৭০-৮০ লক্ষ টাকা দিয়েছিলেন।

কলকাতা: আজ নগর দায়রা আদালতে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Santanu Banerjee) পেশ করবে ইডি (ED)। ব্যাঙ্ক স্টেটমেন্ট সামনে রেখে বলাগড়ের যুব তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। কোথায় কোথায় বিনিয়োগ করেছিলেন, কাদের কাদের সঙ্গে লেনদেন হয়েছে, কোন চাকরিপ্রার্থীর কাছে টাকা নিয়েছিলেন, সেইসব তথ্য জানতে চায় তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, আজ আদালতে জানানো হবে নিয়োগ দুর্নীতির টাকায় কতটা লাভবান হয়েছেন শান্তনু (SSC Case)। 

সম্পত্তি কেনার টাকা উৎস কী, তা নিয়ে সদুত্তর দিতে পারেননি শান্তনু

ইডি সূত্রে দাবি, কুন্তল ঘোষ শান্তনুকে নগদে ধাপে ধাপে ৭০-৮০ লক্ষ টাকা দিয়েছিলেন। কুন্তলের টাকা দেওয়া কথা শান্তনু। ২০টি সম্পত্তি ও পরিবার হদিশ। সম্পত্তি কেনার টাকা উৎস কী, তা নিয়ে সদুত্তর দিতে পারেননি । তবে কুন্তলের দেওয়া টাকাতেই সম্পত্তি কেনা হয় বলে অ নুমান ইডি-র।  ৩০০ চাকরিপ্রার্থীর মধ্যে বেশ কয়েক জন চাকরি পেয়েছিলেন এবং তাঁদের থেকে সরাসরি টাকা নিয়েছিলেন শান্তনু, দাবি ইডি সূত্রের। 

নিয়োগ দুর্নীতির এই মামলায় শান্তনুর নাম প্রথমবার উঠে এসেছিল মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ তাপস মণ্ডলের মুখে। সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার আগে, এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শান্তনর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন তাপস মণ্ডল। বলেছিলেন, "চাকরি প্রার্থীরা আমায় বলে কুন্তল চাকরি করে দেবে, আমার তখন সন্দেহ হয়, আমি কুন্তলকে বলি কী করে করে দেবে, সে বলে আমার লোক আছে, যে কালীঘাটের সরাসরি কানেকশন আছে। নাম কে? শান্তনু বন্দ্যোপাধ্যায়। পোস্ট কী...পোস্টও বলেছিল। আপনি এই কথা সিবিআইকে বলেছেন, তাপস বলছে, হ্যাঁ বলেছি। কার কাছ থেকে কত টাকা নেওয়া হবে, সেটাও শান্তনু বলে দিয়েছিল।"

আরও পড়ুন: Santanu Banerjee: বাবার মৃত্যুতে চাকরি, মোবাইল ফোনের দোকানও ছিল, নিয়োগ দুর্নীতিতে এ বার জালে শান্তনু

গত ২০ জানুয়ারি হুগলির বলাগড়ে যুব তৃণমূল নেতা ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়িতে হানা দেন ইডি অফিসাররা। সেদিন শান্তনুর বাড়িতে তল্লাশি ঘিরে কার্যত নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। সকাল সাড়ে ন'টা নাগাদ সেখানে যান ইডির অফিসাররা। বাড়ির সামনের গেটের চাবি না পাওয়া যাওয়ায়, বেশ কিছুক্ষণ বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে হয় তদন্তকারীদের।

শান্তনুর বাড়িতে অভিযানের দিনই কুন্তল ঘোষের বাড়িতে তল্লাশি চালানো হয়

শান্তনুর বাড়িতে অভিযানের দিনই ইডি তল্লাশি চালিয়েছিল যুব তৃণমূলের আর এক নেতা কুন্তল ঘোষের বাড়িতে। তার পর কুন্তলকে গ্রেফতার করা হয়। ইতিমধ্য়েই তাঁকে জেরায় একাধিক নাম এবং চাঞ্চল্য়কর সব তথ্য় সামনে এসেছে। এবার গ্রেফতার হলেন যুব তৃণমূলের আর এক নেতা শান্তনু।

সেরা শিরোনাম

Garia Incident: গড়িয়ায় ইঞ্জিনিয়ার খুনে চাঞ্চল্যকর মোড় ?
গড়িয়ায় ইঞ্জিনিয়ার খুনে চাঞ্চল্যকর মোড় ? "প্রেমিকার কাছেই গিয়েছিলেন যুবক..", এবার সেই ফ্ল্যাটে গিয়েই ঘটনার পুনর্নির্মাণ পুলিশের..
NRS Doctor Found Dead: 'ওরা মেরে ফেলবে', এই 'ওরা' আসলে কারা ? NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু নিয়ে মুখ খুললেন তাঁর দিদি, কী কথা হয়েছিল শেষবার ?
'ওরা মেরে ফেলবে', এই 'ওরা' আসলে কারা ? NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু নিয়ে মুখ খুললেন তাঁর দিদি, কী কথা হয়েছিল শেষবার ?
Kolkata News:ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget