এক্সপ্লোর

Anandapur Fire: "একটা গোডাউনের মধ্যে অত লোক থাকবে কেন ?" আনন্দপুর অগ্নিকাণ্ডে প্রশ্ন দমকলমন্ত্রীর

Sujit On Kolkata Anandapur Fire: আনন্দপুর যেন মৃত্য়ুপুরী! নাজিরাবাদে ২ টি গুদামে ভয়াবহ আগুনে বহু মৃত্যু

কলকাতা : আনন্দপুর যেন মৃত্য়ুপুরী! নাজিরাবাদে ২ টি গুদামে ভয়াবহ আগুন। ডেকরেটার্সের গুদাম থেকে আগুন ছড়ায় খাবারের গুদামে। পুড়ে, ঝলসে মৃত্য় হল, বেশ কয়েকজন কর্মীর। এখনও খোঁজ মেলেনি অনেকের। নিখোঁজ কর্মীদের আত্মীয়দের দাবি, গোডাউনের দরজা ছিল তালাবন্ধ। জেসিবি দিয়ে লোহার কাঠামো সরিয়ে, শুরু হয়েছে খোঁজ।  ঘটনাস্থলে পৌঁছে বড় প্রশ্ন তুললেন এবার দমকল মন্ত্রী সুজিত বোস।

আরও পড়ুন, পাঁশকুড়ার শিক্ষিকার হোটেলে রহস্যমৃত্যু ! পুলিশ দেখতেই কেন "কীটনাশক" খেলেন শিক্ষিকার বন্ধু ?

এদিন দমকল মন্ত্রী বলেন, 'অনেক বড় জায়গা জুড়ে দুই খানা গোডাউন ছিল। আমরা সকাল থেকে এটা ফলো করছি। ফায়ারের এনকোয়ারি হয়। ফায়ারের রিপোর্ট হয়, কিন্তু মানুষেরও কিছু অসতর্কতা থাকে। এতবড় শহরের মধ্যে অনেকে অনেক কিছু ঘটনা ঘটায়। অনেকে নিজেরা বুঝতে পারে না, অনেকে লাইফটার থেকে ব্যবসাটাকে মনে করে বড়! আমরা এগুলি খতিয়ে দেখব সব। কিন্তু ওখানে অত লোক থাকবে কেন রাত্রিবেলায় ? একটা গোডাউনের মধ্যে অতলোক থাকবে কেন ? এগুলি এনকোয়ারি হচ্ছে।'

কয়েকটা গরীব মানুষ কাজের ফাঁকে একটু বিশ্রাম নিতে গিয়ে রাতে আগুনে ঝলসে মরে গেলেন!পরিবারগুলো ভেসে গেলে!ঘটনাস্থলে গেলেন না দমকলমন্ত্রী!এই নিয়ে এখন জোর বিতর্ক! গোডাউনের কর্মী বলেন, দমকলকে আমি দোষারোপ দিতে পারি। ওঁরা যদি একটু তদন্ত করত, তাহলে এতবড় দুর্ঘটনা হত না। সূত্রের খবর, দুপুর থেকে লেকটাউনেই ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু। ঘটনাস্থল থেকে যে এলাকার দূরত্ব মেরেকেটে ৮ কিলোমিটার। তবু, সারাদিনে ঘটনাস্থলে দেখা গেল না তাঁকে। বিরোধীরা ঘটনাস্থলে তাঁর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুললেও, দাপুটে মন্ত্রী দাপটের সঙ্গেই জবাব দিলেন!এই নাজিরাবাদ এলাকা সোনারপুর উত্তর বিধানসভা ও যাদবপুর লোকসভার মধ্য়ে পড়ে। 
  
আগুনলাগার প্রায় ন'ঘণ্টা পর ঘটনাস্থলে যান মন্ত্রী অরূপ বিশ্বাস।সঙ্গে ছিলেন সোনারপুর উত্তরের তৃণমূল বিধায়ক ফিরদৌসি বেগম ও তাঁর স্বামী রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল নজরুল আলি মণ্ডল। কিন্তু দমকলমন্ত্রী কোথায়? প্রশ্ন করতেই নিজের মতো ব্য়াখ্য়া দিলেন তিনি!বিদ্যুৎমন্ত্রী ও তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাস বলেন, এখন দমকল ও পুলিশ যে তৎপরতায় কাজ করছে কেউ এলে তো কাজটা বন্ধ হয়। আগুন লাগার ১৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। যাদবপুরের তৃণমূল সাংসদ  সায়নী ঘোষ বলেন, পরিবারের লোক, তারা স্বজনহারা এই মুহূর্তে কাজেই তারা যা বলবে সেটা আমরা মাথা পেতে নেব। কারণ তাদের ক্ষতি হচ্ছে সবথেকে বেশি। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Suvendu Adhikari : 'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget