এক্সপ্লোর

Anandapur News: আনন্দপুরে নৃশংসভাবে খুন মহিলা, খাল থেকে উদ্ধার নাতির দেহ

Kolkata News: আর জি কর মেডিক্য়ালে চিকিৎসককে ধর্ষণ-খুনে তোলপাড় রাজ্য়। এরই মধ্য়ে একদিকে, কলকাতার আনন্দপুরে নৃশংসভাবে খুন হলেন এক মহিলা ও তাঁর নাতি।

কলকাতা: আনন্দপুরে মহিলার দেহ উদ্ধারের পর এবার মিলল তাঁর নাতির দেহ। ধৃত অভিযুক্তদের জেরা করে বাসন্তী হাইওয়ের ধারে খালে তল্লাশি চালিয়ে ৫ বছরের শিশুর দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে দাবি, গাড়িতে জ্বালানি ভরা নিয়ে বচসার জেরে খুন, জেরায় স্বীকার করেছে মূল অভিযুক্ত। 

এবার মিলল নাতির দেহ: আর জি কর মেডিক্য়ালে চিকিৎসককে ধর্ষণ-খুনে তোলপাড় রাজ্য়। এরই মধ্য়ে কলকাতার আনন্দপুরে নৃশংসভাবে খুন হলেন এক মহিলা ও তাঁর নাতি। বুধবার আনন্দপুরের নোনাডাঙা এলাকায় ঝোপের ধারে উদ্ধার হয় রেহানা খাতুন নামে নারকেলডাঙার বাসিন্দা এক মহিলার রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ। বৃহস্পতিবার বাসন্তী হাইওয়ের ধারে চৌবাগা খাল থেকে উদ্ধার হল তাঁর ৫ বছরের নাতির দেহ। পুলিশ সূত্রে খবর, তপসিয়ার বাড়ি থেকে ভাড়া আদায় করে ফেরার পথে গাড়ির মধ্য়েই খুন করা হয় মহিলাকে। ঘটনায় মূল অভিযুক্ত ভিকি সাউ ও তার গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ।                                              

কী কারণে খুন? 

মহিলার দেহ উদ্ধারের পর বারবার এটাই প্রার্থনা করা হচ্ছিল, শিশুটি যাতে অক্ষত থাকে। কিন্তু শেষ অবধি উদ্ধার হল শিশুর নিথর দেহ। পুলিশ সূত্রে দাবি জেরায় ভিকি জানিয়েছে, গাড়িতে জ্বালানি ভরতে দেরি হওয়ায় তাঁর সঙ্গে কথা কাটাকাটি হয় মহিলার। রাগের বশে মহিলাকে খুন করে সে। মহিলার নাতি তাকে চিনত, তাই শিশুকেও খুন করে। 

অ্যাসিড হামলার অভিযোগ: অন্য়দিকে, হাওড়ার বেলুড়ে ঘনবসতিপূর্ণ বস্তি এলাকায় অ্য়াসিড হামলার শিকার হলেন ঘুমন্ত তরুণী। পরিবার সূত্রে খবর, বুধবার রাতে মা ও বোনের সঙ্গে শুয়ে ছিলেন তরুণী। রাত ১টা নাগাদ তাঁর চিৎকারে সকলে জেগে ওঠেন। দেখেন যন্ত্রণায় ছটফট করছেন তরুণী। অ্য়াসিড হামলায় যুবতীর শরীরের প্রায় ৬৩ শতাংশ অংশ পুড়ে গেছে। দুষ্কৃতীদের চিহ্নিত করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।                                         

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: South 24 Parganas: সারা গায়ে সিগারেটের ছ্যাঁকা, একরত্তির উপর অত্যাচারের অভিযোগ মাসি-মেসোর বিরুদ্ধে

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Cyclone Akvan : 'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
Transgender Job: শুধু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা নয়, বৃহন্নলাদের দিয়ে এবার সরকারি কাজ করাবে রাজ্য!
শুধু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা নয়, বৃহন্নলাদের দিয়ে এবার সরকারি কাজ করাবে রাজ্য!
Abhishek Banerjee : '৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?
'৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?

ভিডিও

Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget