এক্সপ্লোর

Mukul Roy: মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন লাগু? আগামী সপ্তাহেই চূড়ান্ত রায়

Mukul Roy BJP TMC: দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হবে কি হবে না? তা নিয়েই বিধানসভার অধ্যক্ষের ঘরে শুনানি শেষ।

উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেন, কলকাতা: মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হবে কি না, তা নিয়ে শুনানি শেষ রাজ্য বিধানসভায়। সূত্রের খবর, আগামী সপ্তাহেই এই ব্যাপারে চূড়ান্ত রায় ঘোষণা করতে পারেন বিধানসভার অধ্যক্ষ। অন্যদিকে, বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া ৪ বিধায়ককে নিয়েও আজ থেকে শুনানি শুরু হয়েছে বিধানসভায়।

দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হবে কি হবে না? তা নিয়েই বিধানসভার অধ্যক্ষের ঘরে শুনানি শেষ। বিধানসভা সূত্রের খবর, আগামী সপ্তাহেই এ ব্যাপারে চূড়ান্ত রায় দিতে পারেন অধ্যক্ষ। শুক্রবার এই মামলার চূড়ান্ত শুনানিতে মুকুল রায় বিজেপিতেই আছেন বলে দাবি করেন তাঁর আইনজীবীরা। পাল্টা বিভিন্ন ভিডিও ফুটেজ, মুকুল রায়ের ট্যুইটার হ্যান্ডলের ছবি দেখিয়ে, শুভেন্দু অধিকারীর আইনজীবীরা দাবি করেন, বিজেপি ছেড়ে তৃণমূলেই যোগ দিয়েছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ‘আজ আমাদের আইনজীবী ছবি, ভিডিয়ো, অডিয়ো সব তথ্য ও প্রমাণ দিয়ে দাবি করেছেন ঢাক- ঢোল- কাড়া- নাকাড়া বাজিয়ে, সংবাদমাধ্যমের কাছে হিরো হয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই যোগ দিয়েছিলেন। সুপ্রিম কোর্টে আবার হিয়ারিং আছে। সেখানে চূড়ান্ত হবে।'  

২০২১-এর বিধানসভা নির্বাচনে, কৃষ্ণনগর উত্তর থেকে বিজেপির টিকিটে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন মুকুল রায়। তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়কে হারিয়ে জয়ী হন বিজেপির তৎকালীন সর্বভারতীয় সহ সভাপতি। কিন্তু, বঙ্গ বিধানসভা ভোটের ফল ঘোষণার ১ মাসের মধ্যেই দেখা যায় এই ছবি। মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার দাবিতে বিধানসভার অধ্যক্ষের কাছে আবেদন জানান বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

সংঘাতের আবহেই বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানও নির্বাচিত হন মুকুল রায়। জল গড়ায় সুপ্রিম কোর্ট অবধি। তাঁকে নিয়ে টানাপোড়েনের মধ্যেই মাঝেমধ্যেই সকলকে ধাঁধায় ফেলেছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। মুকুল রায় এর আগে বলেছিলেন, "তুমি যদি আমার কাছে জিজ্ঞাসা করতে চাও, তাহলে তো আমাকে সেই দল হিসেবে বলতে হবে, জবাব দিতে হবে, প্রশ্ন - সেই জন্য আপনি বিজেপি দল হিসেবে বলছেন? উত্তর - হ্যাঁ...আমাকে জিজ্ঞাসা করলে তৃণমূল বলব। বিজেপি দরকার হলে বিজেপি বলব।" 

এরই মধ্যে গত ১৭ জানুয়ারি, সুপ্রিম কোর্ট বলে, তাঁরা আশা করছেন, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের আগেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিধানসভার অধ্যক্ষ। মুকুল রায়কে নিয়ে টানাপোড়েনের আবহেই এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া ৪ বিধায়ক। কালিয়াগঞ্জের সৌমেন রায়, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ এবং রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার বিজেপির দাবি ঘিরে শুনানি শুরু হয়েছে এদিন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
CJP Protest:
"অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন..”, বিস্ফোরক ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, “হেনস্থা বন্ধ না হলে..", ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র
Swapan Dasgupta : 'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget