এক্সপ্লোর

WB Corona Situation: রাজ্যে বাড়ছে কোভিড-গ্রাফ, শম্ভুনাথ পণ্ডিতে ফের চালু কোভিড সিসিইউ

বিগত বছরের পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে ফের প্রস্তুতি শুরু হয়েছে রাজ্যে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ১৯ বেডের কোভিড সিসিইউ চালু করা হল।

কলকাতা: দেশের (India) পাশাপাশি, রাজ্যেও (West Bengal) বাড়ছে করোনা সংক্রমণ (Covid-19)। গত কয়েকমাসের পরিসংখ্যান কার্যত উদ্বেগজনক। বিগত বছরের পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে ফের প্রস্তুতি শুরু হয়েছে রাজ্যে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে (Sambhu Nath Pandit Hospital) ১৯ বেডের কোভিড সিসিইউ চালু করা হল। একইসঙ্গে কোভিড বেডের সংখ্যা বাড়ানোর প্রস্তুতিও শুরু হয়েছে ইতিমধ্যেই। 

রাজ্যে করোনা পরিস্থিতি: আড়াই মাস পর রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে গেল (Daily COVID Cases)। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪২৪ জন। মৃত্যু হয়েছে দুই করোনা রোগীর (WB COVID Update)। তাতে কার্যতই সিঁদুরে মেঘ দেখছেন চিকিৎসকেরা। আতিমারির তিন-তিনটি ঢেউ পেরিয়ে এসে মানুষের মধ্যে ইদানীং গা ছআড়া মনোভাব দেখা দিয়েছে, দূরত্ববিধি, মাস্ক বিধি কেউ মেনে চলছেন না, তাতেই সংক্রমণ ফের বাড়ছে বলে মত তাঁদের।

নতুন করে বাড়ছে কোভিড সংক্রমণ: বুধবার সন্ধেয় রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, রাজ্যে এখনও পর্যন্ত সবমিলিয়ে ২০ লক্ষ ২৭ হাজার ৯০১ জন করোনায় সংক্রমিত হয়েছেন। এর মধ্যে সেরে উঠেছেন ২০ লক্ষ ৭৯৮ জন রোগী। মোট মৃতের সংখ্যা ২১ হাজার ২১৮। এই মুহূ্র্তে রাজ্যে করোনায় মৃত্যুর হার ১.০৫ শতাংশে রয়েছে। সুস্থতার হার ৯৮.৬৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২৯৬ জন কোরোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। 

গত ২৪ ঘণ্টায় রাজ্যে সব মিলিয়ে ১১ হাজার ১৭৬টি নমুনা পরীক্ষা হয়েছে। প্রতি ১০০টি নমুনার মধ্যে যতগুলির রিপোর্ট পজিটিভ আসে, তাকেই বাল হয় সংক্রমণের হার। সেই নিরিখে এই মুহূর্তে রাজ্যএ সংক্রমণের হার ১২.৭৪ শতাংশ। 

দেশের করোনা পরিস্থিতি: দেশজুড়ে ফের লাগামছাড়া করোনা সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে ১৮ হাজার পার। বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮১৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৪ হাজার ৫০৬। 

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৯ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩০। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ১১৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৪ লক্ষ ৫২ হাজার ১৬৪। এর পাশাপাশি, দেশে ফের একলাখ ছাড়াল অ্যাক্টিভ কেসের সংখ্যা। মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৪ হাজার ৫৫৫।   

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
Mamata Banerjee:
"...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget