এক্সপ্লোর

Kolkata Fire News: এসি থেকে দাউদাউ আগুন, লেলিহান শিখার গ্রাসে বেকবাগানের বহুতল, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

Beckbagan News: এই বহুতলের ভিতরে কেউ আটকে কাছে কি না তা খতয়ে দেখার চেষ্টা হচ্ছে দ্রুত গতিতে

কলকাতা: শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড। বেকবাগানের কাছে বহুতলে আগুন। দাউদাউ করে জ্বলছে বহুতলের একাংশ। লেলিহান শিখার গ্রাসে গোটা একটি ফ্লোর। বাইরের অংশে এই আগুন বেরিয়ে আসে। গোটা এলাকা ঢাকছে কাল ধোঁয়ায়। এই বহুতলের ভিতরে কেউ আটকে কাছে কি না তা খতয়ে দেখার চেষ্টা হচ্ছে দ্রুত গতিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। 

স্থানীয় সূত্রে খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এসি থেকেই এই আগুন লেগেছে। ওই এসির বাইরের ইউনিট আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। সেখান থেকেই দাউদাউ করে আগুনের শিখা বাইরে বেরিয়ে আসে। গোটা বিল্ডিংটি কালো ধোঁয়ার গ্রাসে চলে যায়। 

ঘটনাস্থলে যায় দমকলের ৫টি ইঞ্জিন। শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। পুড়ে ছাই হয়ে যায় একের পর এক এসি মেশিন। আগুনের তাপে গোটা বিল্ডিংয়ের একাংশ পুড়ে কালো হয়ে যায় মুহূর্তে। আগুন নিয়ন্ত্রণে আনতে এজেসি বোস ফ্লাইওভার থেকে দমকলের ইঞ্জিন টানা জল দিয়ে তা নেভানোর চেষ্টা চালাতে থাকে। 


Kolkata Fire News: এসি থেকে দাউদাউ আগুন, লেলিহান শিখার গ্রাসে বেকবাগানের বহুতল, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

যেহেতু আজ শনিবার, ওই বিল্ডিংয়ের অধিকাংশ অফিস বন্ধ তাই কারও আটকে পড়ার সম্ভাবনা নেই বলে অনুমান। তবে আশেপাশে যে অফিসে লোকজন ছিল তাঁরা নিরাপদেই নিচে বেরিয়ে এসেছে বলে খবর। অনেকের আটকে থাকার আশঙ্কা। তবে এই বিল্ডিংয়ের নিচের গেট দিয়ে দমকল কর্মীরা বিল্ডিংয়ের ভিতরে ঢোকেন। আর কেউ আটকে আছে কি না, আগুনের মূল উৎস কোথায় তা খতিয়ে দেখার কাজ চলেছে।  

তবে এই আগুন ফের উস্কে দিল সম্প্রতি ঘটে যাওয়া বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনাকে। বড়বাজারের ওই হোটেল হয়ে উঠেছিল জতুগৃহ। পুড়ে ছারখার হয়েছিলেন মহিলা ও শিশু-সহ ১৪জন। ওই হোটেলের অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে, হোটেলের পিছন দিকে একটা সিঁড়ি রয়েছে। প্রত্য়ক্ষদর্শীরা বলছেন, এই সিঁড়ি থাকলেও, কেউ নামতে পারেননি।  বড়বাজারের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর প্রশ্ন উঠছে সেখানকার অগ্নিনির্বাপক ব্যবস্থা থেকে আপৎকালীন পরিস্থিতিতে বেরনোর মতো বিকল্প রাস্তা না থাকা নিয়ে। বড়বাজারের মেছুয়া ফলপট্টির হোটেলে ভয়াবহ আগুন মনে করিয়ে দিয়েছিল স্টিফেন কোর্ট, আমরি হাসপাতালে ভয়াবহ স্মৃতি। সবচেয়ে বড় কথা, এর মধ্যে বেশিরভাগেরই মৃত্যু হয়েছিল হোটেল থেকে বেরোতে না পেরে, ধোঁয়ায় দমবন্ধ হয়ে।                                     

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বিজেপি কর্মীদের হাতেই 'আক্রান্ত' ডেবরার বিজেপি বিধায়ক, তোলাবাজির অভিযোগে সংঘাত
বিজেপি কর্মীদের হাতেই 'আক্রান্ত' ডেবরার বিজেপি বিধায়ক, তোলাবাজির অভিযোগে সংঘাত
Cyclone Murasu BREAKING : প্রবল শক্তি নিয়ে ল্যান্ডফল ঘূর্ণিঝড় 'মুরাসু'র, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় সতর্কতা ?
Cyclone Murasu BREAKING : প্রবল শক্তি নিয়ে ল্যান্ডফল ঘূর্ণিঝড় 'মুরাসু'র, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় সতর্কতা ?
জনগণনার জেরে পিছোতে পারে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক? কবে থেকে পরীক্ষা শুরু?
জনগণনার জেরে পিছোতে পারে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক? কবে থেকে পরীক্ষা শুরু?
বহুতল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচতে লাফ দিল মানুষ, বাড়ির বাইরে ঝুলে বাঁচার আর্তি
বহুতল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচতে লাফ দিল মানুষ, বাড়ির বাইরে ঝুলে বাঁচার আর্তি

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget