এক্সপ্লোর

Behala Clash : বেহালা সংঘর্ষে মূল অভিযুক্ত এখনও অধরা, 'পাক্কা ক্রিমিনাল' তোপ মেয়র পারিষদ তারক সিংহের

বেহালায় সংঘর্ষের ধৃত বেড়ে ১৬। যদিও এখনও অধরা মূল অভিযুক্ত সোমনাথ বন্দ্যোপাধ্যায় ওরফে বাপন। পাক্কা ক্রিমিনাল ছিল। বহিষ্কারের পর সোমনাথ সম্পর্কে এমনই মন্তব্য করলেন মেয়র পারিষদ তারক সিংহ।

হিন্দোল দে, কলকাতা : মাঝে কেটে গিয়েছে তিন দিন। কিন্তু বেহালায় (Behala Clash) তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের (TMC Inner Clash) ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত তথা শাসকদলের বহিষ্কৃত যুব নেতা সোমনাথ বন্দ্যোপাধ্যায় ওরফে বাপন। যদিও তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চার অনুগামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে লালবাজারের গুন্ডাদমন শাখা ও বেহালা থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। সব মিলিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ১৬। ২ দিন আগেও যিনি ছিলেন দলের নেতা, এদিন সেই সোমনাথ বন্দ্যোপাধ্যায় ওরফে বাপনকে দুষ্কৃতী বলেও মন্তব্য করেন তারক সিংহ (Tarak Singh)। 

'পাক্কা ক্রিমিনাল' বললেন তারক সিংহ

২ দিন আগেও যিনি ছিলেন দলের নেতা, এদিন সেই সোমনাথ বন্দ্যোপাধ্যায় ওরফে বাপনকে দুষ্কৃতী বলেও মন্তব্য করেন তারক সিংহ। তৃণমূল কাউন্সিলর ও মেয়র পারিষদ তারক সিংহ বলেছেন, 'সোমনাথ একটা পাক্কা ক্রিমিনাল। ছেলেটা দীর্ঘদিন ধরে এই অঞ্চলে সন্ত্রাস করে বেড়াচ্ছে। হাত পেকেছে আস্তে আস্তে। কোথাও পুকুর ভরাট কারো বাড়ি দখল, কারও ফ্ল্যাট দখল। ও একটা পাকা ক্রিমিনাল।' সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রাতে, যে চারজনকে পুলিশ গ্রেফতার করেছে, তাঁদের ১৯ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। কিন্তু মূল অভিযুক্ত এখনও অধরা থাকায় আতঙ্ক কাটছে না এলাকাবাসীর।

বেহালা সংঘর্ষে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে, মঙ্গলবার রাতভর রণক্ষেত্রের চেহারা নেয় বেহালার চড়কতলা। পুলিশের সামনেই তাণ্ডব চালায় দুই গোষ্ঠী। কিন্তু কার্যত দর্শকের ভূমিকাতেই দেখা যায় উর্দিধারীদের। কিন্তু কার্যত দর্শকের ভূমিকাতেই দেখা যায় উর্দিধারীদের। এর ফলে প্রথম দিন থেকেই প্রশ্নের মুখে পড়েছিল পুলিশের ভূমিকা। এদিন যা কার্যত মেনে নিয়েছেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ ও তৃণমূল কাউন্সিলর তারক সিংহ। তৃণমূল কাউন্সিলর ও মেয়র পারিষদ তারক সিংহ বলেছেন, 'পুলিশের কাজ হচ্ছে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। পুলিশের ভূমিকা নিয়ে এই মুহূর্তে কিছু বলব না কেন রেড করেছে ধরেছে। কিন্তু ডিলে হয়েছে এটা যেমন ফ্যাক্ট এবং ঘটনার দিন পুলিশের কড়া হাতে দমন করা উচিত ছিল, এটা আমি নিশ্চয়ই বলবো।'

আরও পড়ুন- ‘ধর্ষণ হলে প্রমাণ দেখাক, বেশি বাড়াবাড়ি করলে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেব’ ভাইরাল তৃণমূল নেতার হুমকি

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget