এক্সপ্লোর

TMC leader Threat : ‘ধর্ষণ হলে প্রমাণ দেখাক, বেশি বাড়াবাড়ি করলে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেব’ ভাইরাল তৃণমূল নেতার হুমকি

Sujan Chakraborty : 'আসলে গুণ্ডাদের কন্ট্রোলে রাজ্যের সরকার চলছে তা নেতার হাবভাব করে বসে থাকা মুর্শিদাবাদের ওই তৃণমূলের নেতার কথাবার্তাতেই পরিষ্কার', প্রতিক্রিয়া সুজন চক্রবর্তীর

ভগবানগোলা (মুর্শিদাবাদ) : 'ধর্ষণ হলে প্রমাণ দেখা। অকারণে বেশি বাড়াবাড়ি করে ঠান্ডা করে দেবো। ঠান্ডা করতে গেলে ডান্ডা দরকার।' ঠিক এই ভাষাতেই হুমকি (threat) তৃণমূলের (TMC) ভগবানগোলা ১ নম্বর ব্লক সভাপতির। তাঁর আক্রমণের নিশানায় সিপিএম (CPM)। আফরোজ সরকারের হুমকি দেওয়ার যে ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। যার সত্যতা অবশ্য যাচাই করেনি এবিপি আনন্দ।

ঠিক কী হয়েছে

রাজ্যে পরপর ধর্ষণ-শ্লীলনাহানির অভিযোগ উঠছে। মুর্শিদাবাদের ভগবানগোলায় যে জন্য সিপিএমের প্রতিবাদ মিছিল বেরিয়েছিল। সেই প্রতিবাদ মিছিলকেই নিশানা করতে গিয়ে হুমকির সুর তৃণমূলের ভগবানগোলা ১ নম্বর ব্লক সভাপতি আফরোজ সরকারের। ভাইরাল ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, 'ধর্ষণের কোনও অভিযোগ থাকলে আমাদের জানাক। আমরাই পুলিশকে বলব। ব্যবস্থা নেওয়া হবে অভিযোগ সত্যি হলে। সিপিএম এসব নিয়ে বাড়াবাড়ি করছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কলঙ্কিত করতে চাইছে।' যার পরই 'ডান্ডা মেরে ঠান্ডা' করে দেওয়ার কথা বলে তাঁর সংযোজন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কলুষিত করার চেষ্টা করছে ওরা। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ঠান্ডা করে দেবো। আর ঠান্ডা করতে ডান্ডা দরকার হয়। প্রয়োজনে রাস্তায় নেমে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেবো আমরা।' পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কোনও ছেলে নেই কিন্তু তিনি 'মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেলে', ভাইরাল ভিডিওতে বলতে শোনা যায় অভিযুক্ত তৃণমূল নেতাকে।

সিপিএমের পাল্টা

ভগবানগোলা ১ নম্বর ব্লক সভাপতির ভাইরাল হওয়া হুমকি ভিডিও প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিপিএম। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, 'অনুপ্রেরণায় এতটাই অনুপ্রাণিত যে ঠিকমতো বসতে বা কথা বলতেও পারছেন না। শুধুমাত্র হুমকি দিতে পারছেন। ধর্ষণের প্রমাণ চাইছেন, ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়ার কথা বলছেন, আসলে গুণ্ডাদের কন্ট্রোলে রাজ্যের সরকার চলছে তা নেতার হাবভাব করে বসে থাকা মুর্শিদাবাদের ওই তৃণমূলের নেতার কথাবার্তাতেই পরিষ্কার।'

আরও পড়ুন- বোলপুরের পর এবার শান্তিনিকেতন, নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget