এক্সপ্লোর

Kolkata News: রাতভর বন্ধুর সঙ্গে আড্ডা, ভোরে ছাদ থেকে পড়ে মৃত্য়ু, আত্মহত্যা নাকি খুন! বেহালার ঘটনায় রহস্য

Behala Death: পুলিশ সূত্রে খবর, বেহালা থানায় মৃতের ভাই কুণাল চক্রবর্তী অভিযোগ করেছেন, ঘটনার রাতে তাঁর দাদা কুশলের সঙ্গে মত্ত অবস্থায় তীব্র বচসা হয় বিতানের।

আবির দত্ত ও প্রবীর চক্রবর্তী, কলকাতা: বন্ধুর বাড়িতে গিয়ে দোতলার ছাদ থেকে পড়ে মৃত্যু যুবকের। ঘটনাটি ঘটেছে বেহালার সেনহাটি এলাকায়। মৃতের বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ওই যুবক আত্মহত্যা করেছেন, নাকি তাঁকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে তাঁকে, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। 

বেহালায় যুবকের মৃত্যু ঘিরে রহস্য

বেহালায় যুবকের অস্বাভাবিক মৃত্যুর এই ঘটনায় দানা বাঁধল রহস্য। দোতলা বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু যুবকের। দুর্ঘটনা, আত্মহত্যা না কি ঠেলে ফেলে দিয়েছে কেউ?  এই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে মৃতের বন্ধুকে। 

ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে। পুলিশ ও স্থানীয় সূত্রে দাবি, রবিবার রাতে বেহালার সেনহাটিতে বন্ধু বিতান সেনের বাড়িতে আসেন ২৭ বছরের কুশল চক্রবর্তী। বিতান ও কুশল ছাদে বসে মদ্যপান করেন। সেই সময় ফোন করে ডেকে নেওয়া হয় কুশলের এর ভাইকেও।  

বিতানের দাবি, সোমবার ভোরে তিনি ও কুশলের ভাই নীচে নেমে আসেন। সে সময় কুশল নামেননি। এর কিছুক্ষণ পর ভারী কিছু পড়ার আওয়াজ পেয়ে বিতানের কাকা ছাদে যান। তাঁর দাবি, তিনি দেখেন, পাশের বাড়ির প্যাসেজে রক্তাক্ত অবস্থায় পডে রয়েছেন কুশল। 

আরও পড়ুন: Saumitra Khan Update: দলবদলের জল্পনার মধ্যেই নতুন দায়িত্ব সৌমিত্রকে, অর্জুন চলে যাওয়ায় শূন্যস্থান পূরণের চেষ্টা!

এর পর গুরুতর আহত কুশলকে প্রথমে বিদ্যাসাগর হাসপাপাতাল ও পরে NRS মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। NRS হাসপাতালে মঙ্গলবার সকালে মৃত্যু হয় কুশলের।  বিতান বলেন, "রাতে এসেছে। তারপর ছাদে যাই। ড্রিঙ্ক করেছিলাম। ভোরে নেমে আসি দুজনে। ও নামেনি। তারপরল ঘটনা ঘটে।"

 বিতানের কাকা প্রদীপ সেন বলেন, "আমি জানতাম না ছাদে ছিল। আমি ভোরে আওয়াজ পাই। তারপর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করি।" এ দিন সকালে বেহালা থানার পুলিশ আসে ঘটনাস্থলে। 
বাড়ি, ছাদ ঘুরে দেখেন পুলিশ অফিসাররা। 

ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ

পুলিশ সূত্রে খবর, বেহালা থানায় মৃতের ভাই কুণাল চক্রবর্তী অভিযোগ করেছেন, ঘটনার রাতে তাঁর দাদা কুশলের সঙ্গে মত্ত অবস্থায় তীব্র বচসা হয় বিতানের। দু’জনের মধ্যে ধস্তাধস্তিও হয়। সেই সময় ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন কুশল। এর পরই বিতানকে গ্রেফতার করে বেহালা থানা।  তদন্তকারীরা জানিয়েছেন, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে খবর।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget