এক্সপ্লোর

KMC: বর্ষায় জল জমার দুর্ভোগ থেকে রেহাই? এবার বড়সড় উদ্যোগ কলকাতা পুরসভার!

Waterlogging Kolkata: অল্প বৃষ্টিতেই উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ি চত্বরে, দুর্ভোগের এই ছবি বেশ চেনা। বর্ষায় যা আরও ভয়াবহ আকার নেয়। এই দুর্ভোগ থেকে রেহাই দিতে, এবার নয়া উদ্যোগ কলকাতা পুরসভা।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: একবালপুরে চালু হল কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) নতুন পাম্পিং স্টেশন (Pumping Station)। তৈরি হওয়ার মাত্র ৮ মাসের মধ্যেই, আংশিকভাবে কাজ শুরু হল। অন্যদিকে উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ি চত্বরে জমা জলের দুর্ভোগ মেটাতেও, ঋষিকেশ পার্কে নতুন পাম্পিং স্টেশন তৈরির পরিকল্পনা নিয়েছে পুরসভা (KMC)।

অল্প বৃষ্টিতেই উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ি চত্বরে, দুর্ভোগের এই ছবি বেশ চেনা। বর্ষায় যা আরও ভয়াবহ আকার নেয়। এলাকাবাসীকে জল জমার এই দুর্ভোগ থেকে রেহাই দিতে, এবার বড়সড় উদ্যোগ নিল কলকাতা পুরসভা। আমহার্স্ট স্ট্রিটের ঋষিকেশ পার্কে তৈরি হবে পাম্পিং স্টেশন। 


বুধবার এই কথা জানাতে গিয়ে, এবিপি আনন্দে সম্প্রচারিত অনুষ্ঠানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-র একটি কথার প্রসঙ্গ স্মরণ করলেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, 'সুমন দে-র মুখেই শুনেছিলাম, যে নেতাজি সুভাষচন্দ্র বসু পুরসভার দায়িত্বে থাকাকালীন, গামবুট পরে ঠনঠনিয়া কালীবাড়ির ওখানে যেতেন জমা জলের সমস্যা খতিয়ে দেখতে।' এদিনই একবালপুরের নবাব আলি পার্কে, নতুন পাম্পিং স্টেশন আংশিকভাবে চালু হয়ে গেল। বর্ষায় আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াই চালু করে দেওয়া হল এটি। মেয়র ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন, মেয়র পারিষদ নিকাশি তারক সিং। পুরসভা সূত্রে দাবি করা হচ্ছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জার্মানি থেকে এখানে পাম্প আসতে সময় লেগেছিল।  

তা সত্ত্বেও রেকর্ড সময়ে, তৈরি হওয়ার মাত্র ৮ মাসের মধ্যেই চালু করা হল পাম্পিং স্টেশনটি। আপাতত ৭২ কিউসেক জল পাম্প করতে পারবে এটি। ব্যয় হয়েছে ৮২ কোটি টাকা। এই পাম্পিং স্টেশনেই রয়েছে কলকাতার গভীরতম সাম্প বা চৌবাচ্চা।

একদিকে একবালপুরের নবাব আলি পার্কে চালু হল পাম্পিং স্টেশন। অন্যদিকে ঋষিকেশ পার্কে পাম্পিং স্টেশন তৈরি হলে, বছর খানেকের মধ্যেই উত্তর থেকে দক্ষিণ কলকাতায় জমা জলের সমস্যা মিটবে বলে আশাবাদী পুরসভা।

অন্যদিকে, মাঝ আষাঢ়ে বৃষ্টির দাপট। কলকাতা ও তার লাগোয়া হাওড়া ও দুই ২৪ পরগনায় রাতভর বৃষ্টি। টানা বৃষ্টির জেরে ইতিমধ্যেই কলকাতার বহু জায়গায় জল জমেছে। রাত দুটো থেকে সকাল ৬টা পর্যন্ত, ৪ ঘণ্টায় গড়িয়ার কামডহরি এলাকায় বৃষ্টি হয়েছে ১১১ মিলিমিটার। বালিগঞ্জে ৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৫৯ মিলিমিটার। রাত দুটো থেকে সকাল ৬টা পর্যন্ত ধাপায় বৃষ্টি হয়েছে ৩৬ মিলিমিটার। তপসিয়ায় বৃষ্টি হয়েছে ৩৭ মিলিমিটার। উল্টোডাঙায় বৃষ্টি হয়েছে ২৫ মিলিমিটার। মোমিনপুরে রাত থেকে ভোর পর্যন্ত ৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২৪ মিলিমিটার। একই পরিমাণ বৃষ্টি হয়েছে মানিকতলাতেও। ঠনঠনিয়ায় বৃষ্টি হয়েছে ২৩ মিলিমিটার। দত্তবাগানে বৃষ্টি হয়েছে সাড়ে ১৮ মিলিমিটার। 

কয়েক ঘণ্টা টানা বৃষ্টির জেরে ডায়মন্ড হারবার পুরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে। ১৫, ১৬ ও ২ নম্বর ওয়ার্ডে রাস্তায় জল জমে যায়। এমনকি ড্রেন ছাপিয়ে নোংরা জল অনেকের বাড়িতে ঢুকে পড়ে। বেহাল নিকাশি ব্যবস্থার জন্যই এত দুর্ভোগ। অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের। পুরসভাকে জানিয়েও কোনও কাজ হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। তৃণমূল পরিচালিত ডায়মন্ড হারবার পুরসভার তরফে জানানো হয়েছে, একনাগাড়ে বৃষ্টির জন্যই জল জমেছে বিভিন্ন জায়গায়। দ্রুত জল সরিয়ে ফেলার আশ্বাস দিয়েছে পুর কর্তৃপক্ষ। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget