এক্সপ্লোর

Firhad On Building Collapse: 'হেলে পড়া বাড়ি মানেই বিপজ্জনক নয়..', বললেন ফিরহাদ হাকিম !

Firhad On Kolkata Building Collapse: গত দেড় সপ্তাহে শহরে হেলে পড়েছে একের পর এক বাড়ি, কী প্রতিক্রিয়া ফিরহাদের ?

কলকাতা: গত দেড় সপ্তাহে ইতিমধ্যেই হেলে পড়া বাড়ির সংখ্যা ৪ টে ছাড়িয়েছে। বাঘা যতীন, বেলঘরিয়া, ট্যাংরা, বিধাননগর পুরসভার দুটি এলাকার পর এবার তপসিয়ায় হেলে পড়েছে বহুতল। আতঙ্কে কাঁটা বাসিন্দারা। আর ঠিক এহেন পরিস্থিতির মাঝেই মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বললেন, 'সব হেলে পড়া বাড়ি মানেই বিপজ্জনক নয়' !

এদিন ফিরহাদ হাকিম বলেন,' সব হেলে পড়া বাড়ি মানেই বিপজ্জনক নয়। কলকাতায় অনেকগুলি বাড়ি আছে। বছরের পর বছর রয়েছে। আংশিক একটু হেলে গিয়েছে। বছরের পর বছর রয়েছে। এদিকের বাড়িটা Sanctioned plan পায়নি। আজকে Structural Ability Test হবে। তারপরে  ওনারা কাগজপত্র নিয়ে আমার কাছে আসবেন। FIR তো নিশ্চয়ই হয়েছে। আমি হট করে ..হঠকারী নই। এটা মেয়র ঠিক করবে না, এটা ইঞ্জিনিয়াররা ঠিক করবেন। সব হেলে পড়া বাড়ি বিপজ্জনক নয়, যদি Structural Ability দিয়ে দেয়। যে Structure ঠিক আছে, তাহলে বিপজ্জনক নয়।'

খাস কলকাতায় ফের সামনে এসেছে বাড়ি হেলে পড়ার ছবি। তপসিয়ায়, কলকাতা পুরসভার ৫৯ নম্বর ওয়ার্ডে একটি বহুতলের ওপর বিপজ্জনকভাবে হেলে পড়েছে আরেকটি বহুতল। এতটাই বিপজ্জনকভাবে তা হেলে পড়েছে, যে লোহার বিম ঝালাই করে তা ঠেকনা দিয়ে রাখতে হয়েছে! যে আবাসনটি হেলে পড়েছে, তার বাসিন্দারা আতঙ্কিত। যে বহুতলের ওপর এই বাড়িটি তা হেলে পড়েছে, তার বাসিন্দারাও আতঙ্কে রয়েছেন। কলকাতা পুরসভা সূত্রে দাবি, এব্যাপারে কিছুই জানা নেই তাদের। পাশের ৫৮ নম্বর ওয়ার্ডে ট্যাংরাতেও একে অপরের গায়ে হেলে পড়েছে দুটি বহুতল।

সম্প্রতি এমনই ঘটনার মুখোমুখী হয় বাঘাযতীন এলাকা।  বাঘাযতীনে বহুতল হেলে পড়ার দায় কার? তা নিয়ে চরমে চাপানউতোর। অভিযোগ, তিনতলার অনুমতি থাকলেও, নির্মাণ হয়েছিল চারতলা। স্থানীয় তৃণমূল কাউন্সিলর বলছেন, তিনি জানেনই না, এই বহুতল কবে হয়েছে। ফিরহাদ হাকিম দায় ঠেলছেন বাম আমলের দিকে। পাল্টা সিপিএমের দাবি, এই বহুতল তৈরি যখন শুরু হয়,তখনও এলাকায় ছিলেন তৃণমূলের কাউন্সিলর। আক্ষরিক অর্থেই পায়ের তলা থেকে মাটি সরে গেছে! বাঘাযতীনের বহুতল বিপর্যয়ে রাতারাতি আশ্রয়হীন বহু পরিবার। কিন্তু, এর দায় কার? এই বহুতল হেলে পড়ার পর সামনে আসছে চাঞ্চল্য়কর সব তথ্য়!


 আরও পড়ুন, স্যালাইনকাণ্ডে ২ চিকিৎসককে জিজ্ঞাসাবাদ CID-র, প্রসূতি মৃত্যুর দিন OT-তে থাকার কথা ছিল...

অভিযোগ, ৩ তলা অবধি তৈরির অনুমতি থাকলেও, চারতলা অবধি নির্মাণ করা হয়েছিল। যা নিয়ে স্থানীয়রা আঙুল তুলেছিলেন এলাকার তৃণমূল কাউন্সিলরের দিকে।  বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির  বাসিন্দা বলেছিলেন, 'বেআইনি কাজ দেখুন। তিনতলার ফাউন্ডেশন। চারতলা করেছে। কোনও পাইলিং নেই। পুরো ডোবা জমি। তার মধ্যে এই ফ্ল্যাট বানিয়েছে জোরজুলুম। পুরো ডোবা, পুরো ডোবা। কোনও পাইলিং বলে কিছু নেই। চারতলা যখন হয়, কাউন্সিলর তো ছিলেন। মিতালি ব্যানার্জিই ছিলেন তখন। সবাই তো জানে।' যদিও, স্থানীয় তৃণমূল কাউন্সিলর আবার দাবি  করছিলেন, তিনি জানেনই না এই বহুতল কবে তৈরি হয়েছে।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget