এক্সপ্লোর

Bus Service: নির্দিষ্ট স্ট্যান্ড ছাড়া অন্য কোথাও বাস দাঁড়াবে না! কী কী বদল শহরের বাস-পরিষেবায়?

Kolkata News: এই অবস্থায়, কীভাবে এই দুর্ঘটনায় লাগাম পরানো যায় তা নিয়ে দফায় দফায় সরকারের সঙ্গে সব পক্ষের আলোচনা হয়।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বাস দুর্ঘটনা এড়াতে আগামী সপ্তাহে SOP আনছে পরিবহণ দফতর। প্রস্তাবিত SOP নিয়ে ইতিমধ্যেই বাস মালিক ও সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে আলোচনা করেছেন পরিবহণমন্ত্রী। প্রস্তাবিত SOP-র কয়েকটি বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে বাস মালিকদের সংগঠন।

বাস দুর্ঘটনা এড়াতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা SOP আনছে পরিবহণ দফতর। সম্প্রতি, সল্টলেকে স্কুল
থেকে ফেরার সময় দু’টি বাসের রেষারেষিতে মৃত্যু হয় চতুর্থ শ্রেণির এক পড়ুয়ার। তার আগে, ভিআইপি রোড, বাঁশদ্রোণী থেকে বেহালা- গত কয়েক মাসে বেপরোয়া যানবাহন প্রাণ কেড়েছে একাধিক। এনিয়ে উদ্বেগ প্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী।

এই অবস্থায়, কীভাবে এই দুর্ঘটনায় লাগাম পরানো যায় তা নিয়ে দফায় দফায় সরকারের সঙ্গে সব পক্ষের আলোচনা হয়। আগামী সপ্তাহে এনিয়ে SOP আনতে চলেছে পরিবহণ দফতর। বাস ড্রাইভার, কন্ডাক্টরদের জন্য আলাদা আলাদা নির্দেশিকা থাকবে SOP-তে। 

প্রস্তাবিত SOP-তে বলা হয়েছে-

  • যে কোনও পরিস্থিতিতে স্পিড লিমিট মানতে হবে।
  • নিয়মিত পরীক্ষা করাতে হবে গাড়ি। 
  • নির্দিষ্ট বাসস্ট্যান্ড ছাড়া অন্য কোথাও বাস দাঁড়াবে না।
  • ব্যবহার করা যাবে না রিসোলিং টায়ার।
  • পরিবহণ কর্মীদের নির্দিষ্ট ইউনিফর্ম পরতে হবে।
  • শ্রম আইন মেনে ৮ ঘণ্টা কাজ করাতে হবে। ওভারটাইম করানো যাবে না।
  • কমিশন প্রথা তোলা যায় কি না, সেটা খতিয়ে দেখতে বলা হয়েছে।
  • বাসের মধ্যে কমপ্লেন রেজিস্ট্রার রাখতে হবে।


প্রস্তাবিত SOP নিয়ে বাস মালিক ও সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে আলোচনা করেছেন পরিবহণমন্ত্রী।                                                         

পরিবহণ দফতর সিদ্ধান্ত নিয়েছে, দু-দিন মাসের মধ্যে শহর ও শহরতলির বাসস্ট্যান্ডে এলইডি ডিসপ্লে বসানো হবে। কতক্ষণ পর, কোন রুটের বাস আসবে, তা ওই ডিসপ্লে বোর্ডে দেখা যাবে। এমনকী, যাত্রীসাথী অ্যাপেও এই তথ্য পাওয়া যাবে। এই পরিষেবার সঙ্গে শুধু সরকারি বাস নয়, বেসরকারি বাসকেও যুক্ত করা হবে।

আরও পড়ুন, ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা, একাধিক লোকাল-এক্সপ্রেস ট্রেন বাতিল হাওড়া শাখায়

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
BJP News: 'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget