এক্সপ্লোর

Kolkata Businessman Murder Update : এলগিন রোডের ব্যবসায়ী খুনে জড়িত কি এখন ওড়িশায়? জারি লুক আউট নোটিস

Look Out Notice Against Vimal Sharma : সন্দেহভাজন ব্যক্তিকে সম্প্রতি কটক ও ভুবনেশ্বরে দেখা গিয়েছে। ধরতে পারলে পুরস্কারও ঘোষণা করেছে ওড়িশা পুলিশ।

আবির দত্ত, ময়ূখঠাকুর চক্রবর্তী, কলকাতা : এলগিন রোডে (Elgin Road ) রত্ন ব্যবসায়ীকে (Businessman Murder ) খুনের কিনারা এখনও হয়নি। তার আগেই ওড়িশা ক্রাইম ব্রাঞ্চের (Odisha Crime Brunch ) তরফে সন্দেহভাজন বিমল শর্মার (Vimal Sharma ) বিরুদ্ধে জারি হল লুক আউট নোটিস। দিল্লির বাসিন্দা বিমল ভবানীপুরের রত্ন ব্যবসায়ী শান্তিলাল বৈদ্যর খুনে জড়িত বলে অনুমান ওড়িশা পুলিশের।

পুলিশ সূত্রে খবর, সন্দেহভাজন ব্যক্তিকে সম্প্রতি কটক ও ভুবনেশ্বরে দেখা গিয়েছে। ধরতে পারলে পুরস্কারও ঘোষণা করেছে ওড়িশা পুলিশ। ১৪ ফেব্রুয়ারি খুন হন ভবানীপুরের রত্ন ব্যবসায়ী শান্তিলাল বৈদ্য। অপহরণ করে খুনের পর মুক্তিপণের ২৫ লক্ষ হাতিয়ে আততায়ী চম্পট দেয় বলে মৃতের পরিবারের অভিযোগ করে।

আরও পড়ুন :

'ব্যাঙ্কের গ্রাহকদের অ্যাকাউন্ট নম্বর জামতাড়া গ্যাংকে দিত এরা', অবশেষে পুলিশের জালে

এখনও এলগিন রোডের হত্যাকাণ্ডের কিনারা হয়নি। ধরা পড়েনি আততায়ী। খুনি কে?  কী কারণে খুন? তা নিয়ে এখনও ধন্দে লালবাজারের দুঁদে গোয়েন্দারা। গত ১৪ ফেব্রুয়ারি এলগিন রোডের গেস্ট হাউস থেকে ব্যবসায়ী শান্তিলাল বৈদ্যর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে দাবি, বিশাল নামে এক তরুণের সঙ্গে আঙ্কল পরিচয়ে ওই গেস্ট হাউসে উঠেছিলেন ব্যবসায়ী। রাত দশটা নাগাদ ওই তরুণকে গেস্ট হাউস থেকে বেরিয়ে যেতে দেখা যায়।তারপর আর কাউকে সেখানে ঢুকতে দেখা যায়নি। 

আর মৃত ব্যবসায়ীর পরিবারের দাবি, তাঁরা রাত সোয়া দশটা নাগাদ, ভিক্টোরিয়ার কাছে ট্যাক্সিতে, এক জনকে মুক্তিপণের ২৫ লক্ষ টাকা দেন। সূত্রের খবর, খুনের তদন্তে নেমে এখনও কোনও পোক্ত সূত্র পাননি গোয়েন্দারা। ট্যাক্সি চালককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেও কোনও তথ্য পাওয়া যায়নি। এমনকী, উত্তর ভারতের পাশাপাশি প্রতিবেশী একাধিক রাজ্যে অভিযান চালিয়েও খোঁজ মেলেনি আততায়ীর। অপহৃতকে খুনের পর মুক্তিপণের টাকা নিয়ে অভিযুক্ত উধাও হওয়ায় খুনের উদ্দেশ্য নিয়ে চরম বিভ্রান্তিতে দুঁদে গোয়েন্দারা। এরপরই ওড়িশা পুলিশ সূত্রে জানা যায়, সন্দেহভাজন ব্যক্তিকে সম্প্রতি কটক ও ভুবনেশ্বরে দেখা গিয়েছে। ওড়িশা ক্রাইম ব্রাঞ্চের তরফে সন্দেহভাজন বিমল শর্মার বিরুদ্ধে জারি হল লুক আউট নোটিস। এই ব্যক্তি দিল্লির বাসিন্দা । ভবানীপুরের রত্ন ব্যবসায়ী শান্তিলাল বৈদ্যর খুনে তিনি জড়িত বলেই অনুমান ওড়িশা পুলিশের।

তদন্তকারীদের অনুমান, খুনি সম্ভবত অন্যের নামে সিমকার্ড ব্যবহার করেছে। তাই তাঁকে সনাক্ত করা কঠিন হয়ে পড়ছে।  


সেরা শিরোনাম

Blood Donation Rule: 'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের
'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের
ABVP বনাম বাম ছাত্র সংগঠন, তুমুল অশান্তি যাদবপুরে, রাতবিরেতে ভাঙচুর, আগুন, মারপিট, বিক্ষোভ
ABVP বনাম বাম ছাত্র সংগঠন, তুমুল অশান্তি যাদবপুরে, রাতবিরেতে ভাঙচুর, আগুন, মারপিট, বিক্ষোভ
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Tarapith Hotel Fire: খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget