এক্সপ্লোর

Jamtara Gang : 'ব্যাঙ্কের গ্রাহকদের অ্যাকাউন্ট নম্বর জামতাড়া গ্যাংকে দিত এরা', অবশেষে পুলিশের জালে

Jamtara Gang Arrest : ফের শহরে সক্রিয় জামতাড়া গ্যাং। আর সেই গ্যাংয়ের চাতুরিতেই লক্ষাধিক টাকা খোয়ালেন একজন।

রঞ্জিত সাউ, কলকাতা : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নামে ফোন করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে ২ জনকে গ্রেফতার করল পুলিশ। ডিসেম্বরের শেষে অভিযোগ দায়ের হয়। রবিবার ভাটপাড়া থেকে গ্রেফতার করা হয় ২ অভিযুক্তকে। জামতাড়া গ্যাংয়ের হয়ে ধৃতরা কাজ করত বলে পুলিশ সূত্রে দাবি।

ফের শহরে সক্রিয় জামতাড়া গ্যাং (Jamtara Gang ) । আর সেই গ্যাংয়ের চাতুরিতেই লক্ষাধিক টাকা খোয়ালেন একজন। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নামে ফোন করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠল। ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 

আরও পড়ুন :

'আইপ্যাক কোথায়? বাজারে তো আমাকেই হাঁটতে হচ্ছে' বিস্ফোরক কল্যাণ

প্রতারণার শিকার হয়েছেন বাগুইআটির বাসিন্দা এক মহিলা। গত ২৯ ডিসেম্বর তিনি বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানান।  অভিযোগে ওই মহিলা জানিয়েছেন, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নাম করে তাঁকে ফোন করা হয়।  ফোনে বলা হয়, তাঁর অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে। সেই অ্যাকাউন্ট খোলার জন্য নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করতে হবে। অভিযোগকারিণীর দাবি, সেই লিঙ্কে ক্লিক করা মাত্রই তিন দফায় তাঁর অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ২৮ হাজার টাকা উধাও হয়ে যায়। 

তদন্তে নেমে পুলিশ শনিবার উত্তর ২৪ পরগনার ভাটপাড়া থেকে ২ অভিযুক্ত সুরজ দাস ও বিকাশ সাউকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বিধাননগর মহকুমা আদালত। 

পুলিশ সূত্রে দাবি, ধৃত ২ অভিযুক্ত ব্যাঙ্কের গ্রাহকদের অ্যাকাউন্ট নম্বর জামতাড়া গ্যাংয়ের সদস্যদের হাতে তুলে দিয়ে প্রতারণায় সাহায্য করত। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে সিমকার্ড, মোবাইল ফোন ও একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের SMS অ্যালার্ট নম্বর। এই চক্রে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।  

এর আগেও জানুয়ারি মাসের শেষের দিকে, জামতাড়া গ্যাংয়ের ২ সদস্যকে গ্রেফতার করে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ।  রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ৩ অধ্যাপিকাকে বড়সড় আর্থিক প্রতারণার অভিযোগ ওঠে।  তাঁদের মধ্যে এক অধ্যাপিকা পুলিশে অভিযোগ দায়ের করেন। ওই ঘটনার তদন্তে ঝাড়খণ্ডের জামতাড়া থেকে গ্রেফতার করা হয় ২ জনকে।  

সেরা শিরোনাম

CPM News: গ্রেফতার যাদবপুরের সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
গ্রেফতার যাদবপুরের সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
West Bengal News LIVE: আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
Bankura Murder: কালী প্রতিমা বিসর্জন ঘিরে বচসা, বাঁকুড়ায় ধারালো অস্ত্রের কোপে খুন যুবক, আটক ২
কালী প্রতিমা বিসর্জন ঘিরে বচসা, বাঁকুড়ায় ধারালো অস্ত্রের কোপে খুন যুবক, আটক ২
Cyclone Alert: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, তোলপাড় করতে পারে এই ঘূর্ণিঝড় ? কবে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা?
বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, তোলপাড় করতে পারে এই ঘূর্ণিঝড় ? কবে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা?

ভিডিও

Bankura Incident | কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে বচসা, বাঁকুড়ায় খুন যুবক | #abpananda
Abhishek Banerjee: পুলিশকে হুমকির অভিযোগে অভিষেককে তলব, ভবানীপুর থানায় হাজিরা
Abhishek Banerjee: গুজরাতি গ্যাং বলে আক্রমণ, ঠিক কী বলেছিলেন অভিষেক? দেখুন ভিডিয়ো
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.১১.২৬)পর্ব ১: শুভঙ্করের পর এবার বিজেপির বিরুদ্ধে বিরোধী-জোটের ডাক কুণালের
Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget