Court Bomb Threat: কলকাতা-সহ জেলার একাধিক আদালতে বোমাতঙ্ক, তীব্র চাঞ্চল্য, কোর্ট রুম ছেড়ে বেরিয়ে এলেন আইনজীবীরা!
এই বোমাতঙ্কের ইমেল কে বা কারা কী উদ্দেশে পাঠিয়েছে সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

কলকাতা: একই দিনে একাধিক আদালতে বোমাতঙ্ক। বন্ধ হয়ে গেল কোর্টের সব কাজ। কলকাতার নগর দায়রা আদালতের পাশাপাশি একাধিক জেলা আদালতে এদিন বোমাতঙ্ক ছড়ায়।
জানা গিয়েছে মঙ্গলবার সকাল ৯টা-৯.৩০টা নাগাদ সিটি সেশন কোর্টের প্রধান বিচারপতির কাছে একটি ইমেল আসে। সেখানে বলা হয়, আদালত চত্বরে বোমা রাখা আছে। এরপর আদালত থেকে কলকাতা পুলিশের কাছে ফোন যায়। সেখান থেকে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছয় আদালত চত্বরে। এর পাশাপাশি বম্ব স্কোয়াডও আসে। স্নিফার ডগ নিয়ে তল্লাশিও চলে। সাময়িক আতঙ্কে কোর্ট রুমের বাইরে বেরিয়ে আসেন আইনজীবীরা। যদিও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
এই বোমাতঙ্কের ইমেল কে বা কারা কী উদ্দেশ্যে পাঠিয়েছে সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।
কলকাতার নগর দায়রা আদালতের পাশাপাশি আসানসোল আদালতে বোমাতঙ্ক ছড়ায়। উড়ো ফোনের জেরে বোমাতঙ্ক। কোর্ট রুম ছেড়ে বেরিয়ে পড়েন আইনজীবীরা। স্নিফার ডগ নিয়ে তল্লাশি পুলিশের।
আসানসোল আদালতের বিচারক দেবপ্রসাদ নাথ বলেন, 'এটা আমার মনে হয় একটি ভুয়ো ফোন। তবে ১১.৩০টা নাগাদ একটি চিঠি আসে আমাদের কাছে যে এই আদালত চত্বরে বেশ কিছু জায়গায় বিস্ফোরক রাখা আছে। আমি সকলের সুরক্ষার কথা মাথায় রেখেই কোর্টরুম চত্বর খালি করতে বলেছি। আমি সকলের সহযোগিতা চেয়েছি আজকে। তল্লাশির কাজ শেষ হলেই আদালত চালু হবে। '
আসানসোল কোর্টে খালি করা হল দুর্গাপুর আদালতও। জেলা বিচারকের নির্দেশে খালি করা হল আদালত।তল্লাশির পর ফের চালু করা হবে আদালত।
এমনকী এদিন চুঁচুড়া আদালতেও বোমাতঙ্ক ছড়ায়। বোমাতঙ্কের জেরে খালি করা হল আদালত।
অন্যদিকে, ফের হুমকি ই-মেল, এবার বহরমপুরে জেলা দেওয়ানি ও দায়রা আদালতেও বোমাতঙ্ক। ই-মেল পাওয়ার পরেই স্নিফার ডগ নিয়ে তল্লাশি পুলিশের। আদালত বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, নিরাপত্তা বৃদ্ধি আদালতে, আতঙ্কে আইনজীবীরা।
Before You Go
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda





















