এক্সপ্লোর

Kolkata Corona Rule Violation : বেলাগাম করোনা, বেপরোয়া মানুষ ! কলকাতা থেকে জেলা, মাস্কহীন মুখের সারি

Kolkata Corona Rule Violation: মাস্ক ভুলেছেন মানুষ। কারও মুখে রুমাল। কারও সেটুকুও নেই। সদর্প উক্তি ' করোনা-টরোনা বলে কিস্যু নেই ' 

কলকাতা : রাজ্যে একদিনে করোনা আক্রান্ত  (Coronavirus) ১৮ হাজার পার! একদিনে ১৮জনের মৃত্যু। শুধু কলকাতাতেই (Kolkata Corona Update) দৈনিক সংক্রমণ সাড়ে ৭ হাজার, ৭জনের মৃত্যু। এরই মধ্যে বিধিভঙ্গের ছবি শহরের বিভিন্ন বাজারে। মাস্ক ভুলেছেন মানুষ। কারও মুখে রুমাল। কারও সেটুকুও নেই। সদর্প উক্তি ' করোনা-টরোনা বলে কিস্যু নেই ' 

শনিবার সকালের ছবি। ভোর থেকে কসবা বাজারে থিকথিকে ভিড়। অনেকেরই মুখে মাস্ক নেই। কারও বা থুতনিতে। মাস্ক না পরার বিভিন্ন অজুহাতও রয়েছে সকলের কাছে। মাস্ক পরেননি কেন ? জিজ্ঞাসা করতে দোকান ফাঁকা রেখেই উঠে যান এক ব্যবসায়ী। কারও কারও আবার পরোয়াই নেই। কেউ ক্যামেরা দেখে মুখে তুলে নিলেন মাস্ক।

কেউ বলছেন দোকানে ধূপ জ্বালাচ্ছিলাম। আবার কেউ বলছেন, পুজো করছিলাম। বাঘাযতীন বাজারে মাস্ক পরা নিয়ে নানা অজুহাত ব্যবসায়ীদের। বাজারে এসে আতঙ্কিত ক্রেতারা। একে ভিড়, তায় ব্যবসায়ীদের অনেকেরই মুখে মাস্ক নেই। সংক্রমণের আশঙ্কায় ক্ষুব্ধ ক্রেতারা।

কলকাতায় লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এরপরেও পাতিপুকুর মাছ বাজারে অসচেতনতার চূড়ান্ত ছবি। ভিড়ের মধ্যে বিনা মাস্কে চলছে বেচাকেনা। কারও মাস্ক আবার থুতনির নীচে। ক্যামেরা দেখে তুলে নিচ্ছেন নাকের ওপর। কেউ মাস্ক নেই বলে ক্যামেরার সামনে চাদরে ঢাকছেন মুখ। দেখা মেলেনি পুলিশের। 

আরও পড়ুন :

বাংলায় বাড়ছে করোনা, গঙ্গাসাগরে প্রস্তুতির কাজ প্রায় শেষের দিকে

, উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ৩ হাজার ১১৮। সংক্রমণে রাশ টানতে সোমবার থেকে কামারহাটি, আড়িয়াদহ, দক্ষিণেশ্বরের দোকান-বাজার প্রতি সোম, বুধ ও শুক্রবার বন্ধ থাকবে। অন্যদিকে রথতলা, বেলঘরিয়া সহ কামারহাটি পুরসভার ১৭ থেকে ৩৫ নম্বর ওয়ার্ডের বাজার বন্ধ থাকবে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার।

অন্যদিকে পূর্ব বর্ধমানে, উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ৩ হাজার ১১৮। সংক্রমণে রাশ টানতে সোমবার থেকে কামারহাটি, আড়িয়াদহ, দক্ষিণেশ্বরের দোকান-বাজার প্রতি সোম, বুধ ও শুক্রবার বন্ধ থাকবে। অন্যদিকে রথতলা, বেলঘরিয়া সহ কামারহাটি পুরসভার ১৭ থেকে ৩৫ নম্বর ওয়ার্ডের বাজার বন্ধ থাকবে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার।

গঙ্গাসাগর মেলার আগে আউটরাম ঘাটে ভিড় করেছেন পূণ্যার্থীরা। কিন্তু, সেই ভিড়ে কোথাও দেখা নেই ন্যূনতম সতর্কতার। উধাও দূরত্ববিধি, অধিকাংশের মুখেই নেই মাস্ক। প্রশ্নের মুখে অদ্ভুত যুক্তি দিলেন অনেকে। বৃহস্পতিবার আউটরাম ঘাটে পূণ্যার্থীদের সঙ্গে কথা বলতে গিয়ে আমরা দেখেছি, করোনা-বিধি, ভ্যাকসিন--- এসব সম্পর্কে অনেকের কোনও ধারণাই নেই!

সেরা শিরোনাম

Kali Pujo Weather Updates: কালীপুজোয় বৃষ্টি হবে? এক লাফে একাধিক জেলায় কমছে তাপমাত্রা? আবহাওয়ার আপডেট
কালীপুজোয় বৃষ্টি হবে? এক লাফে একাধিক জেলায় কমছে তাপমাত্রা? আবহাওয়ার আপডেট
West Bengal News Live : পুলিশের চোখের সামনেই বিজেপির গুন্ডাদের হামলা, সঙ্গে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক অভিষেক
পুলিশের চোখের সামনেই বিজেপির গুন্ডাদের হামলা, সঙ্গে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক অভিষেক
Abhishek Banerjee : 'আমাকে প্রাণেই মেরে দিত, পুলিশের গালে চড় মেরেছে', বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক
'আমাকে প্রাণেই মেরে দিত, পুলিশের গালে চড় মেরেছে', বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক
Abhishek Banerjee : জন্মদিনেই অভিষেকের বাড়ির সামনে রাতভর সংঘর্ষ, আহত ৭ , প্রাণে মারার চেষ্টার অভিযোগ তুললেন সাংসদ
জন্মদিনেই অভিষেকের বাড়ির সামনে রাতভর সংঘর্ষ, আহত ৭ , প্রাণে মারার চেষ্টার অভিযোগ তুললেন সাংসদ

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget