এক্সপ্লোর

Kolkata: হোমওয়ার্ক না করায় মারধর পড়ুয়াকে, কাঠগড়ায় স্কুল শিক্ষিকা

Kolkata News: ছাত্রের বাড়িতে এসে দুঃখপ্রকাশ করেছেন শিক্ষিকা। সতর্ক করা হয়েছে শিক্ষিকাকে, জানানো হয়েছে স্কুলের তরফে। 

সত্যজিত্‍ বৈদ্য, কলকাতা: হোমওয়ার্ক করেনি, সেই কারণে লাঠি দিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রকে মারধরের অভিযোগ উঠল। দক্ষিণ কলকাতার একটি স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে এমন অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হল পরিবার। ছাত্রের বাড়িতে এসে দুঃখপ্রকাশ করেছেন শিক্ষিকা। সতর্ক করা হয়েছে শিক্ষিকাকে, জানানো হয়েছে স্কুলের তরফে। 

শাসনের নামে পড়ুয়াকে মারধরের অভিযোগ ঘিরে সরগরম শহরের অভিভাবকমহল। পরিবারের অভিযোগ, পরিস্থিতি এমনই হয়েছে যে স্কুলের নাম শুনলেই বিছানায় শুয়ে আঁতকে উঠছে পড়ুয়া। পরিবার সূত্রে খবর, সোমবার সকালে স্কুল থেকে ফেরার পর ছাত্রের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন চোখে পড়ে। প্রথমে কিছু বলতে চায়নি পড়ুয়া। পরে সে জানায়, হোমওয়ার্ক না করায় স্কুলের শিক্ষিকা লাঠি দিয়ে বেধড়ক মারধর করেছেন। ছাত্রের মা বলেছেন, 'প্রথমে কিছু বলতে চায়নি। জোরাজুরি করতে পরে বলে।' ঘটনাটি জানার পরই, লেক থানার দ্বারস্থ হয় পরিবার। চিকিত্সার জন্য ছাত্রকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ছাত্রের বাবা এদিন বলেন, 'থানায় জানিয়েছি। এই ঘটনা যাতে না ঘটে তাই চাইছি।'

ক্ষমা চেয়েছেন শিক্ষিকা:
ঘটনা জানাজানি হতেই, আহত ছাত্রের বাড়িতে আসেন অভিযুক্ত শিক্ষিকা। ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, সতর্ক করা হয়েছে শিক্ষিকাকে। 

স্কুলের বক্তব্য:
স্কুলের প্রধান শিক্ষক বলেন, 'আমরা পরিচালন সমিতির বৈঠক ডাকব। কর্পোরাল পানিশমেন্ট যাতে না হয় দেখব। এই অনভিপ্রেত। ওই শিক্ষিকাকে সতর্ক করা হয়েছে।'

আইন আছে, আইনে কড়া শাস্তির বিধানও আছে! তা সত্বেও কেন পুরোপুরি বন্ধ হচ্ছে না ‘কর্পোরাল পানিশমেন্ট’? শাসনের নামে কেন চলছে পড়ুয়াদের ওপর নির্যাতন? উঠছে প্রশ্ন। দ্রুত বন্ধ হোক এসব- দাবি আহত ছাত্রের অভিভাবকদের। এমন ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য বার বার দাবি জানিয়েছেন অভিভাবকরা। 

আরও পড়ুন: খাবারে ডিম নেই কেন ? আচমকাই আসানসোলের স্কুলে অগ্নিমিত্রা

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget