এক্সপ্লোর

Kolkata News: সম্পর্কে আপত্তি মায়ের, নাবালক প্রেমিককে নিয়ে মাকে গলা টিপে খুন মেয়ের

Crime News:সোমবার নাবালক, নাবালিকা ও তাঁর বাবাকে আটক করেছে পুলিশ

সুদীপ্ত আচার্য, কলকাতা: সম্পর্কে বাধা দেওয়ায় প্রেমিকের সঙ্গে মিলে মাকে খুন! ঠাকুরপুকুরে চাঞ্চল্যকর অভিযোগ। এই ঘটনায় আটক করা হয়েছে এক নাবালক ও এক নাবালিকাকে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের অপরাধ কবুল করেছে আটক ২ জন। 

সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় নাবালকের সঙ্গে পরিচয় হয় নাবালিকার। দুজনের সম্পর্ক নিয়ে আপত্তি ছিল নাবালিকার পরিবারের, পুলিশ সূত্রে খবর। সম্পর্কে আপত্তি থাকাতেই নাবালিকার মাকে খুনের পরিকল্পনা করা হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, নাবালিকার ঘুমন্ত মাকে শ্বাসরোধ করে খুন করে নাবালিকা ও তাঁর নাবালক প্রেমিক। খুনের কথা নাবালিকার বাবা জেনে ফেলায় হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বাবার থেকে বারবার টাকার দাবি করে নাবালিকা, পুলিশ সূত্রে খবর। সোমবার নাবালক, নাবালিকা ও তাঁর বাবাকে আটক করেছে পুলিশ।

৬ জুনের ঘটনা এটি। সূত্রের খবর, কলকাতায় নাবালিকার সঙ্গে উত্তর ২৪ পরগনার ওই  নাবালকের পরিচয় হয় সোশ্যাল মিডিয়ায়। সেখান থেকে ঘনিষ্ঠতা তারপর প্রেমের সম্পর্ক। কিন্তু নাবালিকার বাড়িতে এই সম্পর্ক মেনে নেয়নি। বাড়ি তে ঝামেলা শুরু হয়। তারপরেই কাঁটা সরাতে খুনের ছক কষে নাবালক ও নাবালিকা। পূর্ব পরিকল্পনা মতো ৬ জুন রাতে কলকাতায় নাবালিকার বাড়িতে আসে উত্তর ২৪ পরগনার বাসিন্দা ওই নাবালক। রাতে পাঁচিলে টপকে ওই বাড়িতে ঢোকে সে। নাবালিকা সেই সময় বাড়ির দরজা খুলে দেয়। তারপরে ঘর দেখিয়ে দেয় নাবালিকা। যেখানে তাঁর বাবা ও মা ঘুমোচ্ছিলেন। সেই সময় বিছানাতেই শ্বাসরোধ করে মাকে খুন করে ওই নাবালিকা এবং নাবালক। পাশেই শুয়েছিলেন নাবালিকার বাবা। ঘটনার সময় তাঁর ঘুম ভেঙে যায়। অভিযোগ, তাঁকে ভয় দেখানো হয়, ধাক্কা মেরে পাশের ঘরে পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনা নিয়ে মুখ খোলা যাবে না বলেও হুমকি দেওয়া হয়। 

সূত্রের খবর, পরদিন ওই ব্যক্তি প্রতিবেশীদের জানান হঠাৎ করেই তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। স্থানীয় এক চিকিৎসকের মাধ্যমে ডেথ সার্টিফিকেট জোগাড় করা হয়। তারপর অন্ত্যেষ্টি হয়ে যায়। এরপরে এক প্রতিবেশীর সামনে সব ঘটনা খুলে বলেন তিনি। তারপরেই নাবালককে ডেকে নিয়ে আসা হয়। পুলিশর হাতে তুলে দেওয়া হয়। নাবালক ও নাবালিকা দুজনকেই আটক করা হয়েছে। যেহেতু নাবালিকার বাবা মৃত্য়ুর শংসাপত্র জোগাড় করেছিলেন তাই তাঁকেও আটক করা হয়েছে।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগ মিথ্যে- প্রমাণ পেতেই ক্ষুব্ধ বিচারক! ভরা আদালতে এ কী বললেন?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Shut: তারাপীঠে একাধিক হোটেল বন্ধের নির্দেশ, কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের, কোন কোন হোটেল?
তারাপীঠে একাধিক হোটেল বন্ধের নির্দেশ, কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের, কোন কোন হোটেল?
News Live Updates: তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
Crime News : বোরখা পরে এসে প্রায় সাড়ে ৬ ভরির সোনার হার চুরি ! নামকরা গয়নার দোকানে চাঞ্চল্যকর অভিযোগ
বোরখা পরে এসে প্রায় সাড়ে ৬ ভরির সোনার হার চুরি ! নামকরা গয়নার দোকানে চাঞ্চল্যকর অভিযোগ
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন

ভিডিও

Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget