এক্সপ্লোর

Rajarhat Cyber Crime : ভিডিও কল তুললেই নগ্ন মহিলা ! তারপরই লাগাতার ব্ল্যাকমেল, নাটকীয়ভাবে পুলিশের জালে রাজারহাটের গ্যাং

Cyber Crime Racket : সাইবার ক্রাইমের নতুন এই জালে পড়ে সর্বস্ব খুইয়েছেন অনেকেই। এবার এই ধরনের একটি দলকে পাকড়াও করল পুলিশ। 

সত্যজিৎ বৈদ্য, সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : আপত্তিজনক ছবি পাঠিয়ে ভিডিও কল রেকর্ড করে চলত ব্ল্যাকমেল। কখনও ডেটিং অ্যাপের মাধ্যমেও পাতা হত প্রতারণার ফাঁদ। রাজারহাটের একটি বাড়িতে মিলল প্রতারণা চক্রের হদিশ। 

কাউকে বন্ধুত্বের টোপ দিয়ে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব পাতানো ও তারপর একদিন হঠাৎ ভিডিও কল। কল রিসিভ করতেই ওপারে নগ্ন মহিলা। আর সেই স্ক্রিনশট তুলে ওপারের মানুষটিকে সমাজে হেনস্থা করার ভয় দেখানো। এই ধরনের একের পর এক ঘটনার কথা সংবাদ শিরোনামে এসেছে গত কয়েক বছরে। সাইবার ক্রাইমের নতুন এই জালে পড়ে সর্বস্ব খুইয়েছেন অনেকেই। এবার এই ধরনের একটি দলকে পাকড়াও করল পুলিশ। 

শুক্রবার রাজারহাটে অভিযান চালিয়ে ৩ মহিলা-সহ চারজনকে আটক করে বিধাননগর কমিশনারেটের পুলিশ। উদ্ধার হয়েছে ১০০টি সিমকার্ড, একাধিক মোবাইল ফোন, গোছা গোছা ডেবিট কার্ড, বিভিন্ন ব্য়াঙ্কের পাসবই এবং বেশ কয়েকটি মুভি ক্যামেরা। বাজেয়াপ্ত করা হয়েছে ৩০টি সিমবক্স। পুলিশের অনুমান, সিমবক্সটিকে নজরদারি এড়িয়ে আন্তর্জাতিক কলের জন্য ব্যবহার করা হত। তদন্তে নেমে নিউটাউনে আরও একটি ফ্ল্যাটের হদিশ পেয়েছে পুলিশ। পুলিশের অনুমান, ভিনরাজ্যেও এই চক্রের জাল ছড়িয়ে রয়েছে। 

কীভাবে পুলিশের জালে প্রতারণা চক্র?

রাজারহাটের মানিকতলার সেই বাড়িতে বহিরাগতদের আনাগোনা রয়েছে, যাতায়াত রয়েছে মহিলাদেরও। অ্যাপ বাইক চালকের কাছ থেকে পাওয়া সূত্রই ধরিয়ে দিল রাজারহাটের প্রতারণা চক্রকে।

পুলিশ সূত্রে খবর, বউবাজারে এক মহিলার সঙ্গে অ্যাপ বাইক চালকের ভাড়া নিয়ে গন্ডগোল বাধে। অভিযোগ, ভাড়া সংক্রান্ত বিবাদ মেটাতে রাজারহাটের মানিকতলার একটি বাড়িতে বাইক চালককে যেতে বলেন মহিলা। পুলিশের দাবি, রাজারহাটে গিয়ে সন্দেহ হওয়ায় গোটা বিষয়টি রাজারহাট থানায় জানান বাইক চালক। তার ভিত্তিতেই শুক্রবার বিকেল থেকে রাতভর রাজারহাটের এই বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সামনে আসে বড়সড় প্রতারণার কারবার।  

এই ধরনের একাধিক সাইবার - প্রতারণা চক্র রয়েছে কলকাতায়, এমনটাই সন্দেহ গোয়েন্দাদের। তাই সাধারণের সুরক্ষার কথা ভেবে সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ, অচেনা মানুষের বন্ধুত্বের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার আগে ভাবুন। চ্যাটে কারও সঙ্গে প্রাইভেট ছবি শেয়ার না করাই ভাল। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় অচেনা কারও থেকে ভিডিও কল নেওয়া বন্ধ করুন। কোনওভাবে কারও দ্বারা ব্ল্যাকমেল হলে, দ্বিধা দূর করে আগে সাইবার ক্রাইম সেলে জানান। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget