এক্সপ্লোর

Malaria Update : ডেঙ্গির পাশাপাশি আতঙ্ক বাড়াচ্ছে ম্যালেরিয়া, খোদ কলকাতার মেয়রের ওয়ার্ডে মৃত্যু বৃদ্ধার

Dengue Update : কালীপুজোর আগে রাজ্যজুড়ে শীতের আমেজ এলেও দাপট কমেনি ডেঙ্গির! ৭ নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৮৭ হাজার ৫০৫। বলছে স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান।

কলকাতা :  ডেঙ্গির (Dengue Scare) সঙ্গে আতঙ্ক বাড়িয়ে ফের ম্যালেরিয়ায় মৃত্যু। এবার খোদ কলকাতার মেয়রের ওয়ার্ডে ম্যালেরিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু। বেসরকারি হাসপাতালে মুন্না দেবী গোয়েল নামে চেতলার বাসিন্দার মৃত্যু। গত ২ নভেম্বর বেসরকারি হাসপাতালে ভর্তি, গতকাল বৃদ্ধার মৃত্যু। তাঁর ডেথ সার্টিফিকেটে মাল্টি অর্গান ফেলিওর, প্লাসমোডিয়াম ভাইভ্যাক্সের উল্লেখ। 

বেসরকারি মতে, চলতি মরশুমে রাজ্যে ম্যালেরিয়ায় মৃত্যু হয়েছে ৫ জনের। এর আগে এমআর বাঙুর হাসপাতালেই দু'জন ও বেলেঘাটা আইডি হাসপাতালে (Beleghata ID Hospital) ভর্তি অন্য একজনের মৃত্যু হয়েছিল ম্যালেরিয়ায়। একজনের মৃত্যু হয়েছিল শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। তারপর প্রাণ গেল আরও একজনের। 

প্রসঙ্গত, কালীপুজোর ( Kali Pujo 2023 ) আগে রাজ্যজুড়ে শীতের আমেজ এলেও দাপট কমেনি ডেঙ্গির ( Dengue ) ! ৭ নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৮৭ হাজার ৫০৫। বলছে স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান। যদিও মেয়রের দাবি, ডেঙ্গির সংক্রমণ অনেকটাই কমেছে। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা যথেষ্ট উদ্বেগজনক। বেসরকারি মতে, সংখ্যাটা রাজ্যে প্রায় ৭০-এর কাছাকাছি। 

বর্ষাকালের শুরু থেকেই রাজ্যে মশাবাহিত রোগগুলির জেরে মানুষের ভোগান্তি শুরু হয়েছিল। ডেঙ্গি ও ম্যালেরিয়ার আতঙ্ক ছড়িয়েছিলেন শহর থেকে গ্রামাঞ্চলে। গত মাস কয়েক আগে থেকেই গোটা রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি হয়ে উঠেছে উদ্বেগজনক। বাদ যায়নি কলকাতা পুরসভাও। যদিও কলকাতার মেয় ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেছিলেন, 'ডেঙ্গি এখনও অত্যন্ত নিয়ন্ত্রণে', যার কৃতিত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলে জানিয়েছেন তিনি।

ফিরহাদ বলেছিলেন, 'ডেঙ্গি হল ন্যাচেরাল ক্যালামেটি (Natural Calamity)। ডেঙ্গি এই পরিস্থিতিতে আমরা যেখানে থাকি, সেখানে আছে। থাকবে।. ম্যালেরিয়া-ডেঙ্গি ১০০ বছর আগেও ছিল। ১০০ বছর পরেও থাকবে।  যেখানে আমাদের এই শহরে আর্দ্রতায় ভরা আবহাওয়া, সেখানে বাংলায় সবথেকে ভাল ব্যবস্থা হয়েছে। তবে এমন অনেক জায়গা আছে, বিশেষ করে কেন্দ্রীয় সরকারের সংস্থাগুলিতে, আদালতের চত্বরেও ডেঙ্গির লার্ভা পাওয়া যাচ্ছে,  সেই কারণ আমাদের একটু অসুবিধা হচ্ছে। ডেঙ্গি এখনও অত্যন্ত নিয়ন্ত্রণে, এবং তার কৃতিত্বটা স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।'                                                                                                        

আরও পড়ুন- কালীপুজো-দীপাবলিতে শব্দবাজি ও শব্দ দূষণের তাণ্ডব ঠেকাতে উদ্যোগ, হেল্পলাইন চালু করল সবুজ মঞ্চ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget