এক্সপ্লোর

West Bengal Dengue Updates: বৃষ্টি বাড়তেই সেই এক পরিস্থিতি, রাজ্যে একমাসে ডেঙ্গি আক্রান্ত ৮৩৩

Kolkata Dengue Situation: বছর বছর রাজ্যে ডেঙ্গির প্রকোপ অব্যাহত।

কলকাতা: বর্ষা বাড়তেই রাজ্যে মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গি প্রকোপ। একমাসে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হলেন ৮৩৩ জন। ২৪ জুলাই পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৬১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গি আক্রান্ত মালদায়, ৩১৩ জন। উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩০৫ জন। মুর্শিদাবাদে মোট আক্রান্ত ২৫৭ জন, হুগলিতে ১৯৯ জন। পঞ্চম স্থানে রয়েছে কলকাতা। শহরে ডেঙ্গিতে আক্রান্ত ১৯২ জন। (Kolkata Dengue Updates)

বছর বছর রাজ্যে ডেঙ্গির প্রকোপ অব্যাহত। সেই নিয়ে সচেতনতা অভিযান চালিয়েও পরিস্থিতি বদলায়নি। গত বছর রাজ্যে ১২ বছরের রেকর্ড ভেঙে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৭ হাজার। এই বছরও কি পরিস্থিতি সেই দিকেই যাবে? চিন্তায় স্বাস্থ্য দফতর। এমনিতেই এই মুহূর্তে রাজ্যে ইনফ্লুয়েঞ্জার দাপট বাড়ছে। পাশাপাশি, ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ ছড়িয়েছে। (Kolkata News)

ডেঙ্গি মোকাবিলায় তৎপরতা শুরু হয়েছে রাজ্য প্রশাসনের মধ্যে। কিন্তু তা সত্ত্বেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা যেভাবে বেড়ে চলেছে, তা রীতিমতো উদ্বেগজনক। শহর এবং শহরতলি, দুই জায়গার পরিসংখ্যানই উদ্বেগ বাড়িয়ে তুলছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে বলেও আশঙ্কা দেখা দিয়েছে ইতিমধ্যেই। 

আরও পড়ুন: Digha Train Time Change : গতকালের পর আজও বদলে গেল দিঘা যাওয়ার একগুচ্ছ ট্রেনের সময়সূচি !

ডেঙ্গি মোকাবিলায় ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করতে শুরু করেছে কলকাতা পুরসভা। শহরের বড় বড় আবাসনগুলিকে চিঠি পাঠানো হচ্ছে।  আবাসনগুলিতে কোথাও জল জমছে কিনা, তা ঘুরে দেখবেন পুরকর্মীরা। প্রয়োজনে জরিমানা করা হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। 

শহরের বেশ কিছু বড় আবাসনে ইতিমধ্যেই চিঠি পৌঁছে গিয়েছে। আবাসনের ছাদ, জলের ট্য়াঙ্ক কিম্বা বারান্দায় রাখা ফুলের টব, কোথাও জল জমছে কিনা, খতিয়ে দেখবেন পুরকর্মীরা। অব্যবস্থা চোখে পড়লে রিপোর্ট জমা দেবেন পুরকর্মীরা। সেই মতো প্রথমে নোটিস দেওয়া হবে। তাতেও কাজ না হলে পুর কোর্টে তোলা হবে। সেখানে মোটা টাকার জরিমানাও করা হতে পারে বলে জানিয়েছেন অতীন।

ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আগামী ৮ অগাস্ট বৈঠকে বসছে কলকাতা পুরসভা। সেই বৈঠকে কেন্দ্র-রাজ্য় উভয়ের সমন্বয়ে মশাবাহিত রোগ নিধনে একাধিক কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়েছেন অতীন। তবে ডেঙ্গি এবং ম্যালেরিয়ার প্রকোপ গত বছরের তুলনায় কিছুটা কমেছে বলে জানিয়েছে পুরসভা। বলা হয়েছে, গতবারের তুলনায় এবছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪০ শতাংশ কম, ম্যালেরিয়া ৫৩ শতাংশ কম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget