এক্সপ্লোর

Kolkata Doctors News: ভুয়ো আঙুল-ছাপে হাজিরা-জালিয়াতি? শিক্ষক-চিকিৎসকদের বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ

Doctors Fake Attendance:মেডিক্যাল কলেজগুলিতে শিক্ষক-চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে আধার-নির্ভর বায়োমেট্রিক হাজিরার নির্দেশ দিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন।

ঝিলম করঞ্জাই, কলকাতা: নকল আঙুল-ছাপ ব্যবহার করে শিক্ষক-চিকিৎসকরা বায়োমেট্রিক হাজিরা দিচ্ছেন। এই দাবি করে দেশের সমস্ত মেডিক্যাল কলেজকে সতর্ক করল ন্যাশনাল মেডিক্যাল কমিশন। NMC-র হুঁশিয়ারি, যে প্রতিষ্ঠানে এই ঘটনাগুলি ঘটছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

চিকিৎসায় গাফিলতির অভিযোগ নয়, এবার হাজিরা-জালিয়াতির অভিযোগ উঠল মেডিক্যাল কলেজের শিক্ষক-চিকিৎসকদের বিরুদ্ধে। ২৪ জুলাই, দেশের সমস্ত মেডিক্যাল কলেজের নিয়ামক সংস্থা, ন্যাশনাল মেডিক্যাল কমিশন, NMC-র একটি বিজ্ঞপ্তি ঘিরে এই অভিযোগ সামনে এসেছে।

মেডিক্যাল কলেজগুলিতে শিক্ষক-চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে আধার-নির্ভর বায়োমেট্রিক হাজিরার নির্দেশ দিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন।                                                                    

NMC-র দাবি, ভাইরাল চিঠির সূত্রে জানা যায়, ছত্তীসগড়ের এক বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষক অভিযোগ করছেন, তিনি নিয়মিত কলেজে না গেলেও, সিলিকন ফিঙ্গার প্রিন্টের মাধ্য়মে তাঁর হাজিরা হয়ে যাচ্ছে। কলেজ কর্তৃপক্ষকেই কাঠগড়ায় তুলেছেন ওই শিক্ষক-চিকিৎসক।

শিক্ষক-চিকিৎসকদের হাজিরায় অসদুপায় অবলম্বন কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে মেডিক্যাল কলেজগুলির নিয়ামক সংস্থা ন্যাশনাল মেডিক্যাল কমিশন। দেশের সমস্ত মেডিক্যাল কলেজগুলিকে পাঠানো হয়েছে নির্দেশিকা। কেপিসি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ জানান, ফরেন্সিকে ফিঙ্গারপ্রিন্ট প্রিজার্ভ করা হয়। এক্ষেত্রে হয়তো সেভাবেই করা হচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তার ছাঁচ বানিয়ে যদিও এটা করা কঠিন তবে অসম্ভব নয়, এটা বেআইনি। 

আরও পড়ুন, শক্তি বৃদ্ধি নিম্নচাপের, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় চরম সতর্কতা?

এদিকে, আধার-নির্ভর বায়োমেট্রিক হাজিরায় জালিয়াতির অভিযোগ ওঠায় আতঙ্কিত চিকিৎসকদের সংগঠন। অ্যাসোসিয়েশন অফ হেলফ সার্ভিস ডক্টর্স এর প্রাক্তন সাধারণ সম্পাদক মানস গুমটা বলেন, আধার কার্ড শুধু অ্যাটেন্ড্যান্সের জন্য নয়। রেশন দোকান ব্যাঙ্কে লিঙ্ক করানো আছে। এটা তো ভয়ঙ্কর সাইবার ক্রাইম। NMC কীভাবে নোটিস দিয়ে দায় সারছে? 

এ রাজ্যে বায়োমেট্রিক হাজিরার পরিকাঠামো সময় মতো তৈরি না হওয়ায় ন্যাশনাল মেডিক্যাল কমিশনের কোপে পড়েছে রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজগুলি। এবার শিক্ষক-চিকিৎসকদের হাজিরা-জালিয়াতির অভিযোগ তাতে অন্য মাত্রা যোগ করেছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget