এক্সপ্লোর

Drug in Postal Courier : পোস্ট অফিসের পার্সেলে মাদক! অভিনব উপায়ে পাচারের চেষ্টা, গ্রেফতার ২

শহরের কোথায়, কাদের এই মাদক পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের? ধৃতদের জেরা করে তা জানার চেষ্টা করছে STF। 

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : অভিনব উপায়ে মাদক পাচারের (Drug Dealing) চেষ্টা। পার্সেলের মোড়কে ক্যুরিয়ারের মাধ্যমে শহরের এক পোস্ট অফিসে মাদক আনানো হয় বলে অভিযোগ।  পুলিশ সূত্রে দাবি, পোস্ট অফিস থেকে পার্সেল ডেলিভারি নিয়ে বেরোন মাত্রই কলকাতা পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার ২ পাচারকারী। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। 

পোস্ট অফিসে পার্সেল (Post Office Parcel) আনিয়ে, মাদক পাচারের চেষ্টার চাঞ্চল্যকর অভিযোগ। পার্সেল নিয়ে বেরোতেই হাতেনাতে গ্রেফতার ২ পাচারকারী। উদ্ধার কয়েক লক্ষ টাকার মাদক। গোপন সূত্রে খবর পেয়ে, মাদক পাচারের ছক বানচাল করল কলকাতা পুলিশের STF। শহরের কোথায়, কাদের এই মাদক পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের? ধৃতদের জেরা করে তা জানার চেষ্টা করছে STF। 

পুলিশ সূত্রে দাবি, গোয়া থেকে মাদকের পার্সেল ক্যুরিয়রের মাধ্যমে কলকাতার পোস্ট অফিসে আনানো হয়েছিল। সম্ভবত কোনও রেভ পার্টিতে (Rev Party) এই মাদক সরবরাহের পরিকল্পনা ছিল পাচারকারীদের। কিন্তু, সেই মতো ডেলিভারি নিতে গিয়েই ফাঁদে পড়ে ২ পাচারকারী (Drug Dealer)।

পুলিশ সূত্রে দাবি, পার্সেল আনানো হয়েছিল এন্টালি থানা এলাকার ট্যাংরা সাব পোস্টঅফিসে। বুধবার পোস্ট অফিস থেকে সেই পার্সেল ডেলিভারি নেয় তিলজলার ২ বাসিন্দা। পোস্ট অফিস থেকে বেরোতেই তাদের গ্রেফতার করে STF। গ্রেফতার করা হয় মহম্মদ জুনেদ ও ফৈয়াজ আলমকে। পরে জুনেদের বাড়ি থেকে উদ্ধার করা হয় আরও মাদক।

আরও পড়ুন- 'আমিও আইনজীবী, যে কোনও কেসে প্রয়োজনে কোর্টে যেতে পারি' : মমতা বন্দ্যোপাধ্যায়

মাসখানেক আগে বিপুল অঙ্কের মাদক-সহ (drug) গ্রেফতার (arrest) হয় ২ যুবক (youth)। পুলিশ (police) জানায়, উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায়  ১ কিলোগ্রাম। গোপন সূত্রে খবর পেয়ে মালদহের ইংরেজবাজার থানার মানিকপুর এলাকায় অভিযান চালায় এসটিএফ (STF)। তখনই প্রায় ১ কেজি ব্রাউন সুগার (brown sugar) উদ্ধার হয়েছিল। 

পুলিশের দাবি, ওই মাদকের আনুমানিক বাজারমূল্য ৫০ লক্ষ টাকা। সম্ভবত কালিয়াচকের সীমান্তবর্তী এলাকা থেকে সেগুলি নিয়ে আসা হচ্ছিল। মালদহের বাইরে কোথাও পাচারের উদ্দেশ্য ছিল। তবে তার আগেই গোপন সূত্রে খবর পায় রাজ্য পুলিশের এসটিএফ। মাদক পাচার কারবারি সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে এক জনের বাড়ি কালিয়াচক থানার বাথরপুরে, অন্য জন ইংরেজবাজারের কাদিগ্রামের বাসিন্দা। এখনও দুজনের নাম  জানায়নি পুলিশ। তবে ধৃতদের দুজনেরই বয়স তিরিশের মধ্যে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
West Bengal News Live : তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget