এক্সপ্লোর

Sealdah East-West Metro : এবার ছুটবে শিয়ালদা মেট্রো? চূড়ান্ত পরীক্ষা চলছে

তৈরি হয়ে গেছে স্ক্রিন ডোর। যাত্রীর জন্য অপেক্ষা করছে চলমান সিঁড়ি, ঝকঝকে স্টেশন।

অরিত্রিক ভট্টাচার্য,  কলকাতা : পয়লা বৈশাখের আগেই কি চালু হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশন? চলছে চূড়ান্ত পরীক্ষা। এদিন শিয়ালদা স্টেশন ও সংলগ্ন ট্র্যাক পরীক্ষা করে দেখেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। পরীক্ষায় পাস করলে একমাসের মধ্যে চালু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশন ।  সূত্রের খবর, প্রায় সব কাজ শেষ হয়ে যাওয়ায় শিয়ালদা স্টেশন চালু হওয়ার মুখে। সেফটি কমিশনারের সবুজ সঙ্কেত পেলেই মেট্রো চলতে শুরু করবে।

তৈরি হয়ে গেছে স্ক্রিন ডোর। যাত্রীর জন্য অপেক্ষা করছে চলমান সিঁড়ি, ঝকঝকে স্টেশন। তবে কি ইস্ট ওয়েস্ট মেট্রোয়, দ্রুত সেক্টর ফাইভের সঙ্গে জুড়ে যাবে শিয়ালদা স্টেশন? সম্প্রতি, অগ্নি-সুরক্ষা সংক্রান্ত ছাড়পত্র হাতে এসে যাওয়ায় সেই জল্পনাই উস্কে দিয়েছে। মেন, নর্থ ও সাউথ শাখা থেকে রোজ লক্ষ লক্ষ নিত্যযাত্রী আসনে শিয়ালদা স্টেশনে। 

আরও পড়ুন :

শিয়ালদা দক্ষিণ শাখায় ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, ব্যাহত ট্রেন চলাচল

শিয়ালদহ মেট্রো স্টেশন চালু হলে, তা হবে কলকাতায় ঢোকার অন্যতম প্রধান প্রবেশ দ্বার। যাত্রীর চাপও থাকবে প্রচুর। এ কথা মাথায় রেখেই শিয়ালদহ স্টেশন নিয়ে বাড়তি মনোযোগ দিয়েছেন রেলের ইঞ্জিনিয়ররা। সূত্রের খবর, সবচেয়ে বেশি টিকিট কাউন্টার, চলমান সিঁড়ি, ঢোকা-বেরোনোর পথ থাকবে শিয়ালদা স্টেশনে। সল্টলেকের সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত প্রায় সাত কিলোমিটার পথে এখন মেট্রো চলছে। 

সূত্রের খবর, যাত্রী কম হওয়ায় এই রুট ততটা লাভজনক নয়। শিয়ালদায় মেট্রো চালু হয়ে গেল যাত্রী সংখ্যা অনেকটা বাড়বে। এখন অপেক্ষা কমিশনার অব রেলওয়ে সেফটির ছাড়পত্রের। তাহলেই প্রথমবার শিয়ালদা থেকে ছুটবে মেট্রো।

 

বর্তমানে ইস্ট-ওয়েস্টের, সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত চলছে মেট্রো। ফুলবাগান থেকে শিয়ালদা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার, পরিষেবা বাড়াতে তৎপর মেট্রো । ইস্ট-ওয়েস্ট প্রকল্পের অন্যতম বড় স্টেশন হতে চলেছে শিয়ালদা। ১৮টি এসক্যালেটর। ৫টি লিফট। ৮টি সিঁড়ি। মেট্রো কর্তৃপক্ষের আশা, সবকিছু ঠিকমতো চললে নববর্ষে শুরু হতে পারে পরিষেবা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারওর সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারওর সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Tapas Roy on Abhishek PA: 'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের
'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ভিডিও

BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget