এক্সপ্লোর

Train Service Disrupted : শিয়ালদা দক্ষিণ শাখায় ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, ব্যাহত ট্রেন চলাচল

Train Service Disrupted : সকালে ট্রেন চলাচল বন্ধ থাকায় অফিস টাইমে স্টেশনগুলিতে যাত্রীদের ভিড় বেড়েছে

সঞ্চয়ন মিত্র, শিয়ালদা : সকাল সকাল ভোগান্তি। শিয়ালদা দক্ষিণ শাখায় ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি। ব্যাহত ট্রেন চলাচল।

শিয়ালদা স্টেশন এলাকা ও দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনের আশেপাশে দেখা গেল জমাট বাঁধা ভিড়। সাত সকালে নজরে পড়ল কেউ মাথায় সবজির ঝুড়ি নিয়ে, কেউ বা বোঁচকা নিয়ে দৌড়াদৌড়ি করছেন। কারও হাতে আবার দুধের বড় ক্যান। সকলেই কোনও ম্যাটাডোর বা ট্যাক্সির সঙ্গে রফা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন গন্তব্যে পৌঁছানোর জন্য। এই সময়টা মূলত ব্যবসায়ীরা জিনিসপত্র নিয়ে দূরের কোনও বাজারে যান বিক্রি করতে। এছাড়াও বহু অফিসযাত্রীকেও নির্দিষ্টি ট্রেনে গন্তব্যে না পৌঁছাতে পেরে নাকাল হতে হয়। 

 সকালের দিকে একঘণ্টার ওপর শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হয় । মেরামতির পর ট্রেন পরিষেবা ঠিক হয় । সকালে ট্রেন চলাচল বন্ধ থাকায় অফিস টাইমে স্টেশনগুলিতে যাত্রীদের ভিড় বাড়ে। বেলার দিকের ট্রেনগুলিতে ছিল বেদম ভিড়।  

অন্যদিকে,  পয়লা বৈশাখের আগেই চালু হতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশন। চলছে চূড়ান্ত পরীক্ষা। এদিন শিয়ালদা স্টেশন ও সংলগ্ন ট্র্যাক পরীক্ষা করে দেখেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। পরীক্ষায় পাস করলে একমাসের মধ্যে চালু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশন ।  সূত্রের খবর, প্রায় সব কাজ শেষ হয়ে যাওয়ায় শিয়ালদা স্টেশন চালু হওয়ার মুখে। সেফটি কমিশনারের সবুজ সঙ্কেত পেলেই মেট্রো চলতে শুরু করবে।

আরও পড়ুন : এবার ছুটবে শিয়ালদা মেট্রো? চূড়ান্ত পরীক্ষা চলছে

এক নজরে আজকের শিরোনাম ( সকাল ৭ টা) :

  • সকালে কসবা, রাতে বেহালায় বিধ্বংসী আগুন (Fire)। চন্ডীতলায় পরপর কারখানায় আগুন। দমকলের ৭ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।
  • বিধানসভাতেই বিধায়ককে আয়কর হানার হুমকির অভিযোগ শুভেন্দুর বিরুদ্ধে। অধ্যক্ষের কাছে নালিশ। অন রেকর্ড বলেছি, প্রমাণ করুন, চ্যালেঞ্জ শুভেন্দুর।
  • বোঝাই যাচ্ছে কারা চালায় এজেন্সি! কাঁথির ফাইল আছে আমার কাছে। নাম না করে শুভেন্দুকে হুঁশিয়ারি মমতার। রাজনৈতিকভাবে লড়ুন, পাল্টা শুভেন্দু।
  • কয়লাপাচারকাণ্ডে (Coal Scam) ফের সস্ত্রীক অভিষেককে (Abhisehk Banerjee) ইডির তলব। আগামী সপ্তাহে দিল্লিতে হাজিরার নির্দেশ। এভাবে তৃণমূলকে রোখা যাবে না, হুঙ্কার মমতার।
  • বিজেপির (BJP) সমর্থনে খড়ারে বোর্ড গঠন বিক্ষুব্ধ তৃণমূলের! দল থেকেই বহিষ্কার। বিশেষ পরিস্থিতিতে দলের বিরুদ্ধে যেতে বাধ্য হওয়ার দাবি।
  • কালনা পুরসভায় (Kalna Municipality) তৃণমূলেরই প্রস্তাবিত চেয়ারম্যানকে মানলেন না বিক্ষুব্ধরা! জয়ের পরেই দল থেকে বিক্ষুব্ধ শহর সভাপতিকে বহিষ্কার।
  • দলের নির্দেশ অমান্য, বিক্ষুব্ধ কাউন্সিলরদের সাসপেন্ড করতে চলেছে তৃণমূল। খড়ার পুরবোর্ডে ফের আনা হবে অনাস্থা প্রস্তাব, জানিয়ে দিলেন ফিরহাদ।
  • বিধানসভাতেই এবার বাংলা ভাগের পক্ষে সওয়াল কার্শিয়ঙের বিজেপি বিধায়কের। দেশদ্রোহী বলে পাল্টা আক্রমণে ফিরহাদ। কড়া পদক্ষেপের দাবি।
  • ঝালদায় নিহত কংগ্রেস কাউন্সিলরের বাড়িতে সিআইডি। সিবিআই তদন্তেই অনড় পরিবার।
  • মুখ্যমন্ত্রীর ভাষণ ঘিরে উত্তপ্ত বিধানসভা। ঝালদায় যতটা সরব বিরোধীরা, পানিহাটিতে নয় কেন? প্রশ্ন মমতার। দলদাস পুলিশ, পাল্টা শুভেন্দু।
  • ১২ এপ্রিলই বালিগঞ্জ, আসানসোল উপনির্বাচন। ভোট পিছোচ্ছে না উচ্চমাধ্যমিকের জন্য। 

 

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget