এক্সপ্লোর

Kolkata News: রাতভর হয়রানি, শহরে ফের রোগী রেফারের অভিযোগ, কাঠগড়ায় তিন সরকারি হাসপাতাল

Patient Refer: মাঝরাতে চিত্তরঞ্জনে এসে নিরাশ হতে হয় রোগীর পরিবারকে। বেড না পেয়ে এরপর রোগীকে এনআরএসে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানেও জায়গা না পেয়ে রাত ৩টে নাগাদ মেডিক্যাল কলেজে আনা হয় রোগীকে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: ফের এক হাসপাতাল থেকে অন্যত্র রোগী রেফারের অভিযোগ (Patient Refer)। অভিযোগ উঠল তিন-তিনটি সরকারি হাসপাতালের বিরুদ্ধে (Kolkata Hospitals)। পরিবার সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার গোসাবার বাসিন্দা ৭৮ বছরের রঘুনন্দন মণ্ডলের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। সোমবার তাঁকে নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে (Canning Hospital)। পরিবারের অভিযোগ, সেখানে ICU না থাকায় চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

ফের রোগী রেফারের অভিযোগ শহরে

কিন্তু মাঝরাতে চিত্তরঞ্জনে এসে নিরাশ হতে হয় রোগীর পরিবারকে। বেড না পেয়ে এরপর রোগীকে এনআরএসে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানেও জায়গা না পেয়ে রাত ৩টে নাগাদ মেডিক্যাল কলেজে আনা হয় রোগীকে। কিন্তু বেড না মেলায় এখনও জরুরি বিভাগেই রোগীকে বসিয়ে রাখা হয়েছে বলে পরিবারের অভিযোগ। এ নিয়ে কোনও হাসপাতালেরই প্রতিক্রিয়া মেলেনি (Kolkata News)। 

এক ঘণ্টা, দু’ঘণ্টা নয়, প্রায় ২৪ ঘণ্টা ধরে রোগীকে নিয়ে হয়রান তাঁর পরিবার। এখনও মেডিক্যাল কলেজের দরজায় দরজায় ঘুরে চলেছেন তাঁরা। শয্যা নেই বলে প্রথমে ফিরিয়ে দিতে উদ্যোগী হলেও, জোরাজুরিতে জরুরি বিভাগে রোগীকে বসিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ। পরিবারের দাবি, রোগীকে শুধু বসিয়েই রাখা হয়েছে। এখনও পর্যন্ত চিকিৎসা শুরু হয়নি তাঁর। 

আরও পড়ুন: Anubrata Mondal : লালবাতি খুলে ৫০০ টাকা জরিমানা, দায়িত্ব শেষ? অনুব্রত-মামলায় কড়া হাইকোর্ট

মঙ্গলবার মেডিক্যাল কলেজ চত্বরে এবিপি আনন্দের মুখোমুখি হয়ে রোগীর পরিবারের এক সদস্য বলেন, ‘‘কিছু ক্রনিক রোগ ছিল। পরে পরীক্ষা করে দেখা যায়, হার্ট ব্লক রয়েছে। ক্যানিংয়ে ওই পরিষেবার পরিবেশ নেই। তাই চিত্তরঞ্জনে বদলি করা হয় রোগীকে। রাত ১০টায় লিখে দেওয়া হয়। রাত ১২টায় চিত্তরঞ্জন পৌঁছই আমরা। কিন্তু সেখানে বলা হয় যে, শয্যা নেই। অন্য কোথাও দেখুন। তার পর এনআরএস-এ আসি। সেখানেও এক কথা, শয্যা খালি নেই। অন্যত্র ব্যবস্থা করতে হবে।’’

এর পর রাত ৩টে নাগাদ কলকাতা মেজিক্যাল কলেজে রোগীকে নিয়ে তাঁরা পৌঁছন বলে জানিয়েছেন পরিবারের ওই সদস্য। তিনি বলেন, ‘‘রাত ৩টেয় পৌঁছই। সেখান থেকে এখনও পর্যন্ত ওভাবে বসে রয়েছে রোগী। প্রথমে বলেছিল শয্যা নেই। আমরা জোরাজুরি করায় দেখছে বলল। এখনও রোগী বসে রয়েছে। কোনও চিকিৎসা হয়নি। কখন সুরাহা হবে, তার অপেক্ষায় রয়েছি আমরা।’’

তিন-তিনটি সরকারি হাসপাতালের বিরুদ্ধে রোগী রেফারের অভিযোগ

ক্যানিং হাসপাতাল থেকে মেডিক্যাল কলেজ, গতকাল থেকে রোগীেক নিয়ে ঘুরেই চলেছেন পরিবারের লোকজন। কিন্তু কোনও হাসপাতালেই এখনও পর্যন্ত চিকিৎসা শুরু করা যায়নি। বরং বার বার এক জায়গায় থেকে অন্যত্র পাঠানো হয়েছে। তাতে হতাশায় রোগীর পরিবারের লোকজন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
Asish Banerjee Death Investigation: আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী
আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget