এক্সপ্লোর

Anubrata Mondal : লালবাতি খুলে ৫০০ টাকা জরিমানা, দায়িত্ব শেষ? অনুব্রত-মামলায় কড়া হাইকোর্ট

Anubrata Mondal : অনুব্রত মণ্ডলের গাড়িতে লালবাতি ব্যবহার নিয়ে কী পদক্ষেপ করা হয়েছে? ২৪ ঘণ্টার মধ্যে তা জানাতে রাজ্য সরকারকে নির্দেশ

সৌভিক মজুমদার, কলকাতা: অনুব্রত মণ্ডলের ( Anubrata Mondal ) গাড়িতে লালবাতির ( Red Beacon ) ব্যবহার নিয়ে এবার রাজ্য সরকারকে কড়া প্রশ্ন করল কলকাতা হাইকোর্ট ( Kolkata Hishcourt ) । ৫০০ টাকা জরিমানাতেই কি দায় শেষ? একজন জেলা সভাপতি কি লালবাতি ব্যবহার করতে পারেন? অনুব্রত মণ্ডলের গাড়িতে লালবাতি ব্যবহার নিয়ে কী পদক্ষেপ করা হয়েছে? ২৪ ঘণ্টার মধ্যে তা জানাতে রাজ্য সরকারকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 
 
লালবাতি লাগানো, কালো গাড়িতে করে SSKM হাসপাতালে অনুব্রত
৬ এপ্রিল , গরু পাচার মামলায়, CBI ডেকে পাঠানোর দিনই, লালবাতি লাগানো, কালো গাড়িতে করে SSKM হাসপাতালে আসেন বীরভূমের জেলা সভাপতি। এই ঘটনায় বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা করেন । সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে ছিল মামলার শুনানি।

কোনও পদক্ষেপ করেনি রাজ্য সরকার?  প্রশ্ন
শুনানি-পর্বে প্রধান বিচারপতি সরকারি আইনজীবীকে প্রশ্ন করেন, গাড়ি থেকে লালবাতি খুলে নিয়ে ৫০০ টাকা জরিমানা করলেই কি রাজ্য সরকারের দায়িত্ব শেষ হয়ে যায়? ট্রাফিক আইন লঙ্ঘন করলেও কেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি রাজ্য সরকার?  এ প্রসঙ্গে রাজ্য সরকারের রিপোর্ট একেবারেই সন্তোষজনক নয়। 

হাইকোর্ট বলে,  কারা লালবাতি ব্যবহার করতে পারবেন, তা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং কেন্দ্রের বিজ্ঞপ্তি রয়েছে। কিন্তু, অনুব্রত মণ্ডলের ঘটনায় যে বৃহত্তর আশঙ্কা তৈরি হয়েছে, আমরা সেটা নিয়ে চিন্তিত। লালবাতি লাগানো গাড়ি কারা ব্যবহার করতে পারেন, এর জন্য নির্দিষ্ট কী নিয়ম কানুন রয়েছে, কেন্দ্র ও রাজ্যের কাছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। গাড়ির কাঁচ কত শতাংশ পর্যন্ত কালো থাকতে পারে, বা তার ঘনত্ব কত থাকা উচিত তা নিয়েও হলফনামা পেশের নির্দেশ দিয়েছে আদালত । মঙ্গলবার ফের শুনানি। 

গত ৩০ এপ্রিল অনুব্রতর (Anubrata Mondal) লালবাতি লাগানো গাড়ি নিয়ে মামলা দায়ের হয়। কীভাবে একটি রাজনৈতিক দলের জেলা সভাপতি লালবাতি গাড়িতে কলকাতায় আসে? পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে  কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা করা হয়।। এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিমও বলেন, যে লালবাতি লাগানোর এক্তিয়ার নেই অনুব্রতর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা

ভিডিও

Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget