এক্সপ্লোর

Kolkata: রাতের শহরে ফের অঘটন, বাইক ও মিনিডোরের সংঘর্ষে গুরুতর আহত ২

Kolkata News: ঘটনায় গুরুতর আহত হন দুই বাইকের আরোহী। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে ভর্তি করা হয়েছে। আহতরা দক্ষিণ ২৪ পরগনার আক্রার বাসিন্দা।

সুদীপ্ত আচার্য, কলকাতা: আবারও রাতের শহরে ঘটল দুর্ঘটনা (Accident)। বেপরোয়া গতিতে ছুটে আসা বাইকের (Bike) সঙ্গে জোর সংঘর্ষ হল মিনিডোরের। ঘটনায় গুরুতর ভাবে আহত হলেন দুই বাইক আরোহী। 

বুধবার মধ্যরাতের পর প্রায় সোয়া ১টা নাগাদ ফোর্ট উইলিয়ামের (Fort William) ইস্ট গেটের সামনে রেড রোডে বাইক ও মিনিডোরের ব্যাপক সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর আহত হন দুই বাইকের আরোহী। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে ভর্তি করা হয়েছে। আহতরা দক্ষিণ ২৪ পরগনার আক্রার বাসিন্দা। ঘটনার পর থেকেই পলাতক মিনিডোরের চালক। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পলাতক চালকের সন্ধান চালাচ্ছে পুলিশ। 

চলতি মাসের শুরুর দিকেও রাতের শহরে বেপরোয়া গতির কারণে ঘটে দুর্ঘটনা। রাত সাড়ে ১১টা নাগাদ থিয়েটার রোড ও নন্দলাল বসু রোডের ক্রসিংয়ে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি দোকানে। গাড়িতে ছিলেন দুই যুবক ও এক তরুণী। চালকের আঘাত তেমন গুরুতর না হলেও বাকি দুজনকে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে।  

আরও পড়ুন: Kolkata News: খাটালের বর্জ্য ফেলে ভেড়ি বুজিয়ে ফেলার অভিযোগ খাস কলকাতায়

শেক্সপিয়র সরণি থানার পুলিশ গাড়ি চালক রোহন গুপ্তকে আটক করে। পুলিশ সূত্রে দাবি করা হয়, গাড়ি থেকে মিলেছিল মদের বোতল। মত্ত অবস্থায় গাড়ি চালানোর জন্য দুর্ঘটনা কি না, তা খতিয়ে দেখে পুলিশ। 

অন্যদিকে, হুগলির বলাগড় থানার সোমড়াবাজার বাসস্ট্যান্ডে আসাম লিঙ্ক রোডের উপর ঘটনাটি ঘটে। বেলা ১২ টা নাগাদ উত্তর ২৪ পরগনার হালিশহর থেকে পূর্ব বর্ধমানের কালনা যাচ্ছিল গাড়িটি। গাড়িতে ৫ জন যাত্রী ছিল। কালো ধোঁয়া দেখে গাড়িটি দাঁড় করিয়ে দেয় চালাক। তখনই আগুন ধরে যায় মারুতি ওয়াগন আর গাড়িটিতে। যাত্রীদের মধ্যে একজন আহত হয়েছে,বাকিরা সুরক্ষিত। ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় বলাগড় থানার পুলিশ। স্থানীয়রা বালি ও জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে বাঁশবেড়িয়া থেকে একটি দমকল গিয়ে আগুন নেভায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget