এক্সপ্লোর

Kolkata Fire: ফের শহরে অগ্নিকাণ্ড, ভস্মীভূত প্লাস্টিক কারখানা

দমকলের (Fire Brigade) ৭টি ইঞ্জিনের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাসিন্দাদের অনুমান, পাশেই নির্মীয়মাণ বহুতলে রান্না করছিলেন শ্রমিকরা। সেখান থেকেই আগুন ছড়ায়। 

সুদীপ্ত আচার্য, কলকাতা: ফের রাতের কলকাতায় (Kolkata) অগ্নিকাণ্ড (Fire)। বেহালার (Behala) চণ্ডীতলায় প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। রাত সোয়া ১১টা নাগাদ আগুন লাগে। ছড়িয়ে পড়ে পাশের কারখানাতেও। দমকলের (Fire Brigade) ৭টি ইঞ্জিনের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভস্মীভূত প্লাস্টিক কারখানা। স্থানীয় বাসিন্দাদের অনুমান, পাশেই নির্মীয়মাণ বহুতলে রান্না করছিলেন শ্রমিকরা। সেখান থেকেই আগুন ছড়ায়। 

কলকাতার বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত প্লাস্টিক কারখানা। স্থানীয় সূত্রে দাবি, পাশে নির্মীয়মাণ বহুতলে কাজ হচ্ছিল। রাতে রান্না করছিলেন শ্রমিকরা। সেখান থেকেই আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান। প্রথমে প্লাস্টিকের প্যাকেট তৈরির একটি কারখানায় আগুন লাগে। তারপর সেখান থেকে আরও একটি প্লাস্টিকের কারখানায় আগুন দেখা যায়। প্লাস্টিকের প্যাকেট তৈরির কারখানায় অতি দাহ্য উপাদান মজুত ছিল। তাই আগুন দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সেখান থেকে আগুন ধরে যায় প্লাস্টিকের কন্টেনার তৈরির কারখানাতেও। দমকলের পাশাপাশি কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা তাঁরাও আগুন নেভানোর কাজে সামিল হন। জানা গিয়েছে, ঘটনার সময় কারখানায় কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিকদের। স্থানীয়দের তৎপরতাতেই তাঁদের উদ্ধার করে নিয়ে আসা হয়। 

অন্যদিকে, কসবার বোসপুকুর রোডে ভস্মীভূত হয়ে গেল বেসরকারি সংস্থার অফিস। দমকলের ২টি ইঞ্জিন প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। চারতলায় আটকে পড়া কয়েকজনকে উদ্ধার করেন দমকল কর্মীরা। বুধবার দুপুর ১টা নাগাদ, কসবার বোসপুকুর রোডে একটি বহুতলের তিনতলার অফিসে আগুন লাগে। বহুতলের চারতলায় ছিল একটি পার্লার। অগ্নিকাণ্ডের জেরে সেখানে আটকে পড়েন কয়েকজন কর্মী। দরজা ভেঙে তাঁদের উদ্ধার করেন দমকল কর্মীরা। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার আতঙ্ক তখনও তাঁদের চোখে-মুখে। বহুতলের দোতলায় একটি বৈদ্যুতিন সামগ্রীর শোরুম থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।  দমকলের ২টি ইঞ্জিন ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লাগে তা এখনও স্পষ্ট নয়। তবে দমকলের প্রাথমিক অনুমান, এসি থেকে আগুন লেগে থাকতে পারে।  যেখানে আগুন লেগেছে তার কয়েকটি বাড়ি পরেই রয়েছে একটি পেট্রোল পাম্প। সেখানে আগুন ছড়িয়ে পড়লে কী হত তা ভেবেই শিউরে উঠছেন বাসিন্দারা।

আরও পড়ুন: Presidency University: ক্লাস শুরু হলেও বন্ধ হস্টেল, দরজা ভেঙে দখল ছাত্রদের

সেরা শিরোনাম

Fake Doctor: বিহারের ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে পশ্চিমবঙ্গে রেজিস্ট্রেশন নম্বর আদায়, তারপর চিকিৎসক হিসেবে চুটিয়ে প্র্যাকটিস, মারাত্মক অভিযোগ, তদন্তে স্বাস্থ্য দফতর
বিহারের ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে পশ্চিমবঙ্গে রেজিস্ট্রেশন নম্বর আদায়, তারপর চিকিৎসক হিসেবে চুটিয়ে প্র্যাকটিস, মারাত্মক অভিযোগ, তদন্তে স্বাস্থ্য দফতর
Abhishek Banerjee PA Sumit Roy: অভিষেকের PA সুমিতের অফিসে দুর্নীতির টাকা পৌঁছে দিতেন প্রাক্তন TMC MLA সুজয় হাজরা, শালবনি জমি জালিয়াতি মামলায় আদালতে চাঞ্চল্যকর দাবি CID- র
অভিষেকের PA সুমিতের অফিসে দুর্নীতির টাকা পৌঁছে দিতেন প্রাক্তন TMC MLA সুজয় হাজরা, শালবনি জমি জালিয়াতি মামলায় আদালতে চাঞ্চল্যকর দাবি CID- র
Surandranath Law College: 'জোর করে ইস্তফা দেওয়ানো হয়েছে, সোমবার কলেজে যাব', দাবি সুরেন্দ্রনাথ ল' কলেজে ভাইস প্রিন্সিপালের, পাল্টা কী বলছেন কৌস্তভ বাগচী ?
Surandranath Law College: 'জোর করে ইস্তফা দেওয়ানো হয়েছে, সোমবার কলেজে যাব', দাবি সুরেন্দ্রনাথ ল' কলেজে ভাইস প্রিন্সিপালের, পাল্টা কী বলছেন কৌস্তভ বাগচী ?
Civic Volunteer Arrested: ১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

ভিডিও

CM Suvendu Adhikari |
CM Suvendu Adhikari | দুর্গাপুজো লেখা, মহালয়া শোনা হত না লাল রাজত্বে: মুখ্যমন্ত্রী
INK Neuro | কলকাতায় শুরু হল দেশ-বিদেশের খ্যাতিমান নিউরো সার্জনদের নিয়ে বিশেষ সম্মেলন ও কর্মশালা
Tmc News | 'মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের উপনির্বাচনে যদি লড়েন, প্রার্থী দেব না',মন্তব্য় ঋতব্রতর
BJP Government : 'ভাল মার্জিনেই জিতবে নন্দীগ্রাম...৩ বার পরাজয় হবে :শিশির অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LG Spying Allegations: গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
Medical Science: পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
Civic Volunteer Arrested: ১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
Astrology : কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন
কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন
Viral Video: রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
Viral Video: স্টেক রান্না করা নিয়ে অশান্তি, ভাড়াটেকে হেনস্থা, হাতাহাতি, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা
স্টেক রান্না করা নিয়ে অশান্তি, ভাড়াটেকে হেনস্থা, হাতাহাতি, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা
IND vs AFG: আফগানিস্তান সিরিজ়পূর্বে অনুশীলনে চোট, ভারতের উদ্বেগ বাড়িয়ে নেট ছাড়লেন ইনফর্ম ঈশান কিষাণ
আফগানিস্তান সিরিজ়পূর্বে অনুশীলনে চোট, ভারতের উদ্বেগ বাড়িয়ে নেট ছাড়লেন ইনফর্ম ঈশান কিষাণ
Surya Gochar: আর কয়েক ঘণ্টা অপেক্ষার পর রাশিচক্রে বাড়বে সুখ্যাতি, ৪ রাশিতে ভাগ্য সুপ্রসন্ন, চাকরিতে লক্ষ্মীলাভ
আর কয়েক ঘণ্টা অপেক্ষার পর রাশিচক্রে বাড়বে সুখ্যাতি, ৪ রাশিতে ভাগ্য সুপ্রসন্ন, চাকরিতে লক্ষ্মীলাভ
Embed widget