এক্সপ্লোর

Presidency University: ক্লাস শুরু হলেও বন্ধ হস্টেল, দরজা ভেঙে দখল ছাত্রদের

দরজা ভেঙে হস্টেলের দখল নিল পড়ুয়ারা। এব্যাপারে কোনও প্রতিক্রিয়া মেলেনি কর্তৃপক্ষের।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ক্লাস শুরু হলেও, ১ মাস ধরে বন্ধ প্রেসিডেন্সির (Presidency University) হিন্দু হস্টেল (Hindu Hostel) । দরজা ভেঙে হস্টেলের দখল নিল পড়ুয়ারা। এব্যাপারে কোনও প্রতিক্রিয়া মেলেনি কর্তৃপক্ষের।

রাজ্যের অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ের মতোই এক মাস আগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে (Presidency University) শুরু হয়েছে পঠনপাঠন। কিন্তু হস্টেল খুলছিল না। এই অভিযোগ তুলে কার্যত হস্টেলের দখল নিল পড়ুয়ারা। গতকাল সন্ধের পর দেখা যায়, পড়ুয়ারা দরজা ভেঙে কার্যত দখল করে নিয়েছে হিন্দু হস্টেল। হস্টেলের নিরাপত্তার দায়িত্বে থাকা এক রক্ষী বলেন, ওঁরা জোরে দরজা ধাক্কা দিয়েছে, দরজা ভেঙে গিয়েছে। যাতে কারোর বিপদ না হয়, দরজা গায়ে না পড়ে তাই বাধ্য হয়ে নিরাপত্তারক্ষী খুলে দিয়েছে। এদিন দেখা যায় হস্টেল সংলগ্ন মাঠে বসে পড়ুয়ারা কেউ আড্ডা দিচ্ছেন, কেউ খেলছেন। সল্টলেকের হস্টেল এবং হিন্দু হস্টেল খোলার জন্য আন্দোলন করছিলেন পড়ুয়ারা। কিন্তু সেই আন্দোলনে কর্তৃপক্ষ সাড়া দেয়নি। 

২০২০ সালে করোনার (Corona) ধাক্কায় বন্ধ হয়েছিল হস্টেলের দরজা। এদিন দেখা যায়,পড়ুয়ারা নিজেদের ঘরের তালা খুলে ভেতরে ঢোকে। এক পড়ুয়ার কথায়, "আমরা ২৮ নম্বর দিন ডিন স্যারকে ঘেরাও করি। উনি ২৪ ঘণ্টা ঘেরাও থাকার পরে আমরা ডিও স্যারকেও ঘেরাও করি। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কোনওভাবে কর্তৃপক্ষের টনক নড়ছে না। তাঁরা কোনওরকম আলোচনায় আসছে না। তাই আমরা সিদ্ধান্ত নিই সবাই মিলে হস্টেল দখল নেব। আমরা এখানেই থাকব।'' প্রেসিডেন্সির হিন্দু হস্টেল বয়েজ হস্টেল। তবে এদিন ছাত্রদের হস্টেল দখল পর্বে দেখা যায় ছাত্রীদের। এক ছাত্রীর কথায়, এটা সংঘবদ্ধ আন্দোলন, হস্টেল ফিরে পাওয়ার জন্য। 

অন্যদিকে, পড়ুয়া বিক্ষোভের মধ্যেই বিশ্বভারতীতে ইস্তফা দিলেন ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। মঙ্গলবার রাতে ৩০ ঘণ্টা পর ঘেরাওমুক্ত হন পদত্যাগী রেজিস্ট্রার, ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক সহ কয়েকজন অধ্যাপক। বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, পরীক্ষা বয়কট চলছে, চলবে। 

আরও পড়ুন: HS Examination: পিছোচ্ছে না উপনির্বাচনের দিন, কাল উচ্চমাধ্যমিকের নতুন নির্ঘণ্ট প্রকাশের সম্ভাবনা

সেরা শিরোনাম

Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
West Burdwan: রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর
রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget