এক্সপ্লোর

Online Fraud: ঋণের টোপে ‘প্রতারণা’, কলসেন্টার থেকে গ্রেফতার ২৬! উদ্ধার লক্ষ লক্ষ টাকা

দিনের পর দিন এভাবেই বিভিন্ন জনকে ফোনে টোপ দিয়ে প্রতারণার অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে, কল সেন্টারের আড়ালে প্রতারণাচক্রের পর্দাফাঁস করল পুলিশ। শেক্সপিয়র সরণি থানা এলাকা থেকে ২৬ জন পাকড়াও

আবীর দত্ত, কলকাতা: শেক্সপিয়র সরণি থানা এলাকার রডন স্ট্রিটে ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস। লালবাজারের গোয়েন্দা শাখার হাতে গ্রেফতার ২৬ জন। উদ্ধার কয়েক লক্ষ টাকা, ৭০টি মোবাইল ফোন ও ৪টি ল্যাপটপ। সামান্য কিছু প্রসেসিং ফি দিলেই মোটা অঙ্কের ঋণ পাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে।

দিনের পর দিন এভাবেই বিভিন্ন জনকে ফোনে টোপ দিয়ে প্রতারণার অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে, কল সেন্টারের আড়ালে প্রতারণাচক্রের পর্দাফাঁস করল পুলিশ। শেক্সপিয়র সরণি থানা এলাকা থেকে ২৬ জনকে পাকড়াও করল লালবাজারের গোয়েন্দা শাখা। পুলিশ সূত্রে খবর,  সহজে লোন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ফাঁদে ফেলা হত বিভিন্ন পেশার ব্যক্তিদের।

লোনের প্রসেসিং ফি বাবদ ঋণের অঙ্কের ৫-৭ শতাংশ অগ্রিম নেওয়া হত। এভাবেই প্রতারণার জাল বিছিয়ে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে, বুধবার 
রডন স্ট্রিটের ওই কল সেন্টারে অভিযান চালান লালবাজারের গোয়েন্দারা। বাজেয়াপ্ত করা হয় ৪টি ল্যাপটপ, ৭০টি মোবাইল ফোন ও ১ লক্ষ ৭৫ হাজার টাকা-সহ বেশ কিছু সরঞ্জাম। ভুয়ো কল সেন্টারের আড়ালে কি আছে বড়সড় প্রতারণা চক্র? খতিয়ে দেখছে পুলিশ। তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে লালবাজারের গোয়েন্দা শাখা। 

সম্প্রতি নামী কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ পাইয়ে দেওয়ার নামে অনলাইনে প্রতারণার (Online Fraud) অভিযোগ ওঠে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) ঘোলার এক ব্যবসায়ীর থেকে ধাপে ধাপে তিন লক্ষ ৭৪ হাজার টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ দায়ের থানায়।

অনলাইনে প্রতারণার নানান ফন্দি। আর সেই ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হচ্ছেন মানুষ। এবার প্রতারণার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ঘোলায়।অভিযোগ নামী কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করা হয়েছে এক ব্যবসায়ীকে। ধাপে ধাপে ৩ লক্ষ ৭৪ হাজার টাকার বেশি হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। অনলাইনে লিঙ্ক পাঠিয়ে ফাঁদে ফেলা হয় ব্যবসায়ীকে। 

ঘোলার প্রসন্ন চ্যাটার্জি রোডের বাসিন্দা সোমনাথ সরকার। তাঁর কীটনাশক সরবরাহের ব্যবসা রয়েছে। ব্যবসায়ীর দাবি, কয়েকমাস আগে ইন্টারনেটে একটি নামী কোম্পানির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন ওই ব্যবসায়ী। অভিযোগ, প্রতারকরা ওই নামী কোম্পানির নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে ফাঁদ পেতেছিল। ব্যবসায়ী সেই ফাঁদে পা দেওয়ার পরই অনলাইনে লিঙ্ক পাঠানো হয়। অভিযোগ, এরপর ধাপে ধাপে হাতিয়ে নেওয়া হয় ৩ লক্ষ ৭৪ হাজার ৯৯৯ টাকা। 

গত ১৪ এপ্রিল ঘোলা থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী। তারপর তিনমাস কেটে গেলেও অভিযুক্ত প্রতারকরা কেউ গ্রেফতার হয়নি। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Tulu Mondal: টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget