এক্সপ্লোর

TMC Councilor Mitali Banerjee: চা খেতে বেরিয়ে বৃদ্ধাকে ধাক্কা, বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ, গ্রেফতার তৃণমূল কাউন্সিলরের ছেলে

Kolkata News: ৯৯ ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে শুদ্ধসত্ত্ব বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করল পুলিশ। 

কলকাতা: শহরে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে কাউন্সিলরের ছেলে গ্রেফতার। ৯৯ ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের ছেলে গ্রেফতার। ৯৯ ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে শুদ্ধসত্ত্ব বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করল পুলিশ। গাড়ির ধাক্কায় এক বৃদ্ধা জখম হয়েছেন বলে জানা গিয়েছে। আহত বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িটিকে রবীন্দ্র সরোবর থানায় নিয়ে যাওয়া হয়েছে আপাতত। গাড়ির গায়ে রক্তের দাগও দেখা গিয়েছে। (TMC Councilor Mitali Banerjee)

রবিবার সকালে ৬.৩০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পরই আহত বৃদ্ধাকে শিশুমঙ্গল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় মিতালির ছোট ছেলে শুদ্ধসত্ত্ব গাড়ি চালাচ্ছিলেন। এই ঘটনায় বেপরোয়া গাড়ি চালানোর একটি অভিযোগ দায়ের হয়েছে। জামিনযোগ্য ধারায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে শুদ্ধসত্ত্বকে। আজই আদালতে তোলা হবে তাঁকে। (Kolkata News)

যেখানে দুর্ঘটনা ঘটে, রাস্তার একটি বাম্পারও ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গিয়েছে, বছর ৭০-এর ওই মহিলা রাস্তা পেরোচ্ছিলেন। গাড়িটির একেবারে সামনে চলে আসেন তিনি। গাড়ির সামনের অংশ তাঁর হাতে ধাক্কা মারে। পরে গাড়িটি ধাক্কা মারে অন্য একটি গাড়ির পিছনেও। গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। রবীন্দ্র সরোবর থানার লকআপে রয়েছেন মিতালির ছেলে শুদ্ধসত্ত্ব।

ফোনে যোগাযোগ করা হলে, মিতালি জানান, সকালে গাড়ি নিয়ে চা খেতে বেরিয়েছিলেন তাঁর দুই ছেলে। গাড়িতে ছিলেন বড় ছেলেও। যদিও গাড়ি চালাচ্ছিলেন ছোট ছেলেই। বিবেকানন্দ পার্কের কাছ থেকে, লেক কালীবাড়ির সামনে দিয়ে যখন সাদার্ন অ্যাভেনিউয়ের দিকে আসছিল গাড়িটি, সেই সময় হালতুর বাসিন্দা ওই বৃদ্ধা রাস্তা পেরোচ্ছিলেন। উল্টোদিক থেকে আরও একটি গাড়ি আসছিল। ঘাবড়ে গিয়ে কোন দিকে যাবেন বুঝতে পারেননি ওই বৃদ্ধা। সেই সময়ই দুর্ঘটনা ঘটে যায়। কাউন্সিলরের ছেলের গাড়ি ধাক্কা মারে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা আর একটি গাড়িতে। 

দুর্ঘটনার পরই সকলে ছুটে আসেন। শুদ্ধসত্ত্ব নিজেও গাড়ি থেকে নেমে আসেন। তাঁরাই হাসপাতালে নিয়ে যান জখম বৃদ্ধাকে। হাসপাতালে MRI হয়েছে বৃদ্ধার। তাঁর হাতে চোট লেগেছে। এ নিয়ে বেপরোয়া গাড়ি চালানোর মামলা দায়ের হয়েছে। গ্রেফতার করা হয়েছে শুদ্ধসত্ত্বকে। গাড়ির গতি সত্যিই বেশি ছিল, না কি মহিলা গাড়ির সামনে চলে আসেন, তা খতিয়ে দেখা হচ্ছে। সংগ্রহ করা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। এলাকার মানুষকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যে গাড়িতে ধাক্কা মারেন কাউন্সিলরের ছেলে, তার মালিককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget