এক্সপ্লোর

AR Rahaman Mohini Dey : রহমানের বিচ্ছেদ ঘোষণার পরই, বিয়ে ভাঙার কথা বললেন টিমের বেস গিটারিস্ট বঙ্গতনয়া মোহিনী

মোহিনীও জানালেন, তিনি ও তাঁর মিউজিক কম্পোজার স্বামী বিচ্ছেদের পথে এগোচ্ছেন। 

মুম্বই: মিউজিক মায়েস্ত্রো এ আর রহমানের আচমকা বিচ্ছেদ ঘোষণায় স্তম্ভিত অনেকেই। এরই মধ্যে আরও একটি বিয়ে ভাঙার ঘোষণা। তাও আবার রহমানের টিমের মধ্যেই। টিম লিডারের জীবনের বড় সিদ্ধান্ত ঘোষণার পরই একই পথ বাছলেন রহমান-টিমের অন্যতম বেস গিটারিস্ট মোহিনী। কলকাতার সঙ্গীত-প্রেমীদের অনেকেরই মনে আছে মোহিনীকে। হ্যাঁ , তিনি বঙ্গ তনয়া। রহমানের সঙ্গে শো করেছেন ৪০ টিরও বেশি। দেশে বিদেশে বেস গিটারে দাপট দেখিয়েছেন মোহিনী দে। গান বাংলার - উইন্ড অফ চেঞ্জ - এ দেখা গিয়েছিল তাঁকে। তারপর মোহিনীর মুন্সিয়ানায় মুগ্ধ হয়েছেন দেশ বিদেশের সঙ্গীতপ্রেমীরা। এবার সেই মোহিনীও জানালেন, তিনি ও তাঁর মিউজিক কম্পোজার স্বামী বিচ্ছেদের পথে এগোচ্ছেন। 

মোহিনী ও তাঁর স্বামী মার্কও বিয়েতে ইতি টানার ঘোষণা করেছেন সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে তাঁরা লিখেছেন। লিখেছেন, ভারাক্রান্ত মন নিয়ে তাঁরা আলাদা হতে চলেছেন।  পারস্পরিক বোঝাপড়ার মধ্যেই এই সিদ্ধান্ত। বিচ্ছেদের পরও তাঁরা একই রকম ভাবে বন্ধু থাকবেন। দুজনেই দেখেছেন, জীবন থেকে তাঁদের চাহিদা ভিন্ন। তাই এই আলাদা হওয়ার সিদ্ধান্ত।  

মোহিনী আরও জানান, তিনি ও মার্ক  বিচ্ছেদ সত্ত্বেও একসঙ্গে কাজ করবেন। তাঁদের MaMoGi এবং মোহিনী দে গ্রুপের বিভিন্ন কাজ একযোগেই করবেন তাঁরা।   রহমানের মতোই মোহিনীও লিখেছেন,  এই সময় আমাদের সিদ্ধান্তের প্রতি মর্যাদা রাখবেন দয়া করে। ইতিবাচক মানসিকতা নিয়ে তাঁরা যে  সিদ্ধান্ত নিয়েছেন, তা দয়া করে সম্মান করুন ।  আমাদের গোপনীয়তাকে সম্মান করুন। আমাদের সিদ্ধান্ত নিয়ে কাঁটাছেঁড়া করবেন না।  

মঙ্গলবারই গভীর রাতে এ আর রহমান সোশ্যাল মিডিয়ায় নিজের বিচ্ছেদ ঘোষণা করেন। লেখেন,দাম্পত্য জীবনে ত্রিশে পৌঁছানোর আশা করেছিলাম, কিন্তু মনে হয় সব কিছুরই একটা অদৃশ্য শেষ আছে।  

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mohini Dey (@dey_bass)

পরে রহমানের মেয়ে  রাহিমাও তাঁর অনুভূতি প্রকাশ করেন লেখেন , তাঁর পরিবার একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে । এই পরিস্থিতিতে সবাই যেন এই পরিস্থিতি ও সিদ্ধান্তর মর্যাদা রক্ষার বিষয়টি বিবেচনা করেন। তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে নেটিজেনদের কাছে আবেদন জানিয়েছেন, ব্যক্তিগত বিষয়টির মর্যাদা যেন রাখা হয়। 

আরও পড়ুন :

বিবাহবিচ্ছেদ হচ্ছে AR রহমানের ! ২৯ বছরের দাম্পত্য জীবনে ফাটল 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget