এক্সপ্লোর

Garden Reach Building Collapse : এখনও ৬ জন আটকে ধ্বংসস্তূপে, সাড়া দিচ্ছেন মাত্র ১ জনই, বাড়ছে আতঙ্ক

Kolkata Garden Reach Building Collapse : যাঁরা আটকে আছেন, তাঁদের কজনের সংজ্ঞা রয়েছে, কারা সংজ্ঞাহীন হয়ে পড়েছেন, কিংবা আরও খারাপ কিছু তাদের সঙ্গে ঘটেছে কি না, তা নিয়ে  দানা বাঁধছে আতঙ্ক। 

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : ভয়াবহ রবিবারের রাত। মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ি (Kolkata Garden Reach Building Collapse )।  মাঝরাতে যেন ভূমিকম্প  গার্ডেনরিচে। পাহাড়পুরে ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতল। ইতি মধ্যেই ২ জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। মারা গিয়েছেন ৪৭ বছরের সামা বেগম ও ৫৫ বছরের হাসিনা খাতুন। বহুতল লাগোয়া টালির চালের বাড়িতে থাকতেন এই দুই মহিলা।

NDRF-এর দাবি, ধ্বংসস্তূপের নীচে এখনও আটকে রয়েছেন ৬ জন। তবে সূত্রের খবর, এঁদের মধ্যে ৫ জনের সাড়া মিলছে না । ১ জনই সাড়া দিচ্ছেন বলে জানা যাচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। সময় যত গড়িয়েছে, ততই বেড়েছে আতঙ্ক। কখনও স্তূপের নীচ থেকে মিলেছে সাড়া, কখনও আবার মেলেওনি। আশঙ্কা ঘনিয়েছে, তবে কি, তাঁরা সংজ্ঞাহীন হয়ে পড়লেন? তবে কি আরও কোনও খারাপ পরিণতি হয়েছে? 

বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে তাদির কাছে অক্সিজেন পৌঁছানো হয়েছে বলে সূত্রের খবর। দাবি, ফোনো যোগাযোগও হয়েছে আটকে পড়া মানুষদের সঙ্গে। তবে যাঁরা সেখানে আছেন, তাঁদের কজনের সংজ্ঞা রয়েছে, কারা সংজ্ঞাহীন হয়ে পড়েছেন, কিংবা আরও খারাপ কিছু তাদের সঙ্গে ঘটেছে কি না, তা নিয়ে  দানা বাঁধছে আতঙ্ক। 

বহুতল-বিপর্যয়ে এখনও  পর্যন্ত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এঁদের মধ্যে ৫ জন SSKM হাসপাতালে চিকিৎসাধীন।  বাকি ১০ জনকে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৮ ও ১০ বছরের দুই বালক-সহ ৬ জন ICU-তে ভর্তি। 

রবিবার রাতে যখন দুর্ঘটনাটি ঘটে তখন কেউ কেউ অঘোর ঘুমে। কেউ আবার রাতের খাওয়া সারছেন। অনেকেই এই সময় রোজা রাখেন। তাঁরা হয়ত বিশ্রামও নিচ্ছিলেন। হঠাৎই বিকট শব্দে ভেঙে পড়ে বাড়ি। স্থানীয়দের কথা অনুযায়ী, হঠাৎ যেন ভূমিকম্পের মতো অনুভূতি। তারপর চারিদিকে ধুলোর ঝড় ! 

রাত ৩টে নাগাদ NDRF আসার পর, দ্রুত গতিতে শুরু হয় উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। রাতভর ঘটনাস্থলেই ছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। দুর্ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু, মেয়র ও পুর-নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম ও সাংসদ মালা রায়।  

আরও পড়ুন :                 

গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত ২, হাসপাতালে যুঝছেন ১৫ জন



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget