এক্সপ্লোর

Group D Update : নাম, রোল নম্বর, রিজিওন সহ তালিকা প্রকাশ্যে ; চাকরি গেল কাদের ?

Group D : এই ১ হাজার ৯১১ জনকে প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সিবিআই-কে, এমন নির্দেশও দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সৌভিক মজুমদার, কলকাতা : নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য। তার মধ্যেই এবার গ্রুপ-ডি মামলায় চাকরি খোয়ালেন  ১ হাজার ৯১১ জন। এদের সুপারিশ প্রত্যাহার করে বিজ্ঞপ্তি জারি করে কমিশন। শুধু তা-ই নয়, এই ১ হাজার ৯১১ জনকে প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সিবিআই-কে, এমন নির্দেশও দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু, কাদের চাকরি গেল ? 


Group D Update : নাম, রোল নম্বর, রিজিওন সহ তালিকা প্রকাশ্যে ; চাকরি গেল কাদের ?

তালিকার প্রথম দিকে যাদের নাম রয়েছে

এই সংক্রান্ত মামলায় আজ সিবিআইয়ের উদ্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুব স্পষ্ট নির্দেশ দেন, এই যে ১৯১১ জনের চাকরি বাতিল করা হল, এদের জিজ্ঞাসাবাদ করতে হবে সিবিআইকে। এদের আজ থেকেই স্কুলে ঢোকা বন্ধ। এদের বেতন বন্ধ করার নির্দেশও বিচারপতি গঙ্গোপাধ্যায় দিয়েছেন। 

প্রসঙ্গত, গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির তদন্ত নেমে সিবিআই গাজিয়াবাদ থেকে বেশ কিছু ওএমআর শিট বাজেয়াপ্ত করে সিবিআই। তাতে দেখা যায়, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে সুপারিশপত্র দেওয়া হয়েছে, মধ্যশিক্ষা পর্ষদের তরফে যে নিয়োগপত্র দেওয়া হয়েছে সেখানেও একাধিক অসঙ্গতি রয়েছে। ৪ হাজার ৪৮৭ জন ইতিমধ্যে গ্রুপ ডিতে নিয়োগপত্র পেয়েছেন, ২৮২০টি ওএমআর শিট বিকৃত করা হয়েছে। সিবিআই সেই বিস্তারিত তথ্য স্কুল সার্ভিস কমিশনকে দিয়েছিল।

স্কুল সার্ভিস তমিশন পুনরায় সেটা মূল্যায়ন করে আজ কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়েছে। তাতে বলা হয়েছে, ২৮২৩টি ওএমআর শিট বিকৃত করা হয়েছিল। যার মধ্যে ১৯১১ জন যাঁরা স্কুল সার্ভিস কমিশনের তরফে সুপারিশপত্র পেয়েছেন, বাকি সংখ্যাটা নিয়মের কারণে সুপারিশপত্র পাইনি। ফলে, এই ১৯১১ জন যে অবৈধভাবে সুপারিশপত্র পেয়েছেন সেটা স্কুল সার্ভিস কমিশন কার্যত স্বীকার করে নিয়েছে।

এছাড়া আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনকে জিজ্ঞাসাবাদ করেছিলেন, ২০১৬ সালের যে নিয়োগ প্রক্রিয়া যার মাধ্যমে এই গ্রুপ ডি স্টাফরা যাঁরা নিয়োগপত্র হাতে পেয়েছিলেন, ফলপ্রকাশের সময় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কে ছিলেন ? স্কুল সার্ভিস কমিশনের তরফে বলা হয়, সেই সময় ইতিমধ্যেই হেফাজতে থাকা সুবীরেশ ভট্টাচার্য স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রত্যক্ষ পর্যবেক্ষণ, সুবীরেশ ভট্টাচার্যের প্রত্যক্ষ যোগাযোগ ছাড়া স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে নম্বর বিকৃতি বা নম্বর পরিবর্তন হতে পারে না। সুবীরেশ ভটাচার্যের উদ্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, এই দুর্নীতিতে কোন বড় মাথা রয়েছে, সেই নাম প্রকাশ্যে আনা হোক। সেই নাম যদি তিনি প্রকাশ্যে না আনেন, তাহলে ধরে নিতে হবে এর কিংপিন সুবীরেশ ভট্টাচার্য। নাম প্রকাশ না করলে তিনি শিক্ষাগত যোগ্যতা বা ডক্টরেট ডিগ্রি ব্যবহার করতে পারবেন না বলেও নির্দেশ দেন। এর পাশাপাশি এও বলা হয়, যদি সুবীরেশ ভট্টাচার্য মনে করছেন যে, নিরাপত্তার কারণে যদি তিনি নাম প্রকাশ করতে পারছেন না, তাহলে প্রয়োজন পড়লে কলকাতা হাইকোর্ট তাঁর পরিবারকে নিরাপত্তা প্রদান করবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget