এক্সপ্লোর

Kolkata Rain Updates: জলমগ্ন শহরের প্রথম সারির সবক'টি সরকারি হাসপাতাল, রোগীদের ওয়ার্ড ডুবল জলের তলায়

এমন তুমুল একটানা বৃষ্টি সাম্প্রতিক সময়ে দেখেনি শহর কলকাতা ও শহরতলি। ৫ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি হয়েছে।

কলকাতা: নিম্নচাপের প্রবল বৃষ্টিতে চরম দুর্ভোগ কলকাতা শহরের একাধিক মেডিক্যাল কলেজে। ন্যাশনাল মেডিক্যাল থেকে কলকাতা মেডিক্যাল, এসএসকেএম হাসপাতাল থেকে আর জি কর মেডিক্যাল, এক রাতের ভারী বৃষ্টিতে জলমগ্ন শহরের প্রথম সারির সবকটি সরকারি হাসপাতাল। ন্যাশনাল মেডিক্যাল কলেজে জলে হাবুডুবু খাচ্ছে জরুরি বিভাগ। ন্যাশনাল মেডিক্যাল কলেজে ওয়ার্ডের ভিতরেও হাঁটুজল। রোগীদের বেডের পায়ার প্রায় পুরোটাই জলের তলায় ডুবে। জলে ভাসছে ডিজিটাল এক্স রে রুম। ন্যাশনাল মেডিকেল কলেজে MRI রুমও জলের তলায় ডুবে। আরজি কর মেডিক্যাল কলেজ চত্বরে কার্যত হাঁটুজল ঠেলে যাতায়াত করতে হচ্ছে সবাইকে।                                   

এমন তুমুল একটানা বৃষ্টি সাম্প্রতিক সময়ে দেখেনি শহর কলকাতা ও শহরতলি। ৫ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি হয়েছে। কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী, ৫ ঘণ্টার ব্যবধানে কখনও এত পরিমাণ বৃষ্টি নথিবদ্ধ হয়নি। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার কামডহরিতে, ৩৩২ মিলিমিটার। এরপর যোধপুর পার্কে ২৮৫ মিলিমিটার, কালীঘাটে ২৮০ মিলিমিটার, তপসিয়ায় ২৭৫ মিলিমিটার। ভোর চারটে থেকে গঙ্গার সব লকগেট খোলা হয়েছে। কিন্তু দুপুর ১২টায় আবার লকগেট বন্ধ করা হবে। ফলে ওই সময় ফের ভারী বৃষ্টি হলে জলযন্ত্রণা আরও বাড়বে।                                                      

পুজোর ২ দিন আগে নিম্নচাপের বৃষ্টিতে ভাসল কলকাতা। রাতভর তুমুল বৃষ্টিতে কলকাতা, সল্টলেক এবং লাগোয়া এলাকা বানভাসি চেহারা নিয়েছে। কোথাও কোমর সমান জল, কোথাও আবার হাঁটু পর্যন্ত। প্রচুর বাড়ির একতলায় জল ঢুকে গেছে। বিভিন্ন এলাকায় পুজোর প্রস্তুতি মুখ থুবড়ে পড়েছে। কোথাও ভেঙে পড়েছে নির্মীয়মাণ স্টল। কোথাও আবার বিজ্ঞাপনের গেট। 

রাতভর টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা! জলবন্দি গোটা শহর। রাতভর তুমুল বৃষ্টিতে কলকাতা, সল্টলেক, হাওড়া এবং লাগোয়া এলাকা বানভাসি পরিস্থিতি। নিচু এলাকাগুলিতে জল দাঁড়িয়ে ভোগান্তি চরমে উঠেছে। কলকাতা এবং শহরতলির নীচু এলাকাগুলিতেও জল জমেছে। পাশাপাশি কলকাতার অধিকাংশ রাস্তায় জল দাঁড়িয়ে পড়ায় যানবাহন চলছে অত্যন্ত ধীর গতিতে। প্রভাব পড়েছে ট্রেন চলাচলেও। বহু জায়গায় লাইনে জল দাঁড়িয়ে পড়ায় একাধিক শাখায় ট্রেন চলাচল ব্যাহত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?
Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget