এক্সপ্লোর

Kolkata Murder: দোলের সকালে হরিদেবপুরে রাস্তা থেকে উদ্ধার যুবতীর মৃতদেহ

Haridevpur Murder: অজ্ঞাতপরিচয় যুবতীকে রাস্তার ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা হকচকিয়ে যান

কলকাতা: দোলের (Dol) সকালে হরিদেবপুরে (Haridevpur) রাস্তা থেকে উদ্ধার হল যুবতীর মৃতদেহ। গলায় ফাঁসের দাগ রয়েছে। পরনে সালওয়ার কামিজ, বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। অজ্ঞাতপরিচয় যুবতীকে রাস্তার ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা হকচকিয়ে যান। পরে হরিদেবপুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।                                                                          

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যুবতীকে অন্যত্র খুন করে দেহ এখানে এনে ফেলা হয়েছে। তদন্তে নেমেছে কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখা। হরিদেবপুর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।  

এর আগে, ডায়মন্ড হারবারে অজ্ঞাতপরিচয় মহিলার রহস্যমৃত্যুর কিনারা করল পুলিশ। মৃতের নাম অহল্যা সর্দার। তিনি ডায়মন্ড হারবার পুর-এলাকার বাসিন্দা। খুনের অভিযোগে গ্রেফতার হলেন মহিলার প্রেমিক, ডায়মন্ড হারবার মহকুমা আদালতের ল’ ক্লার্ক রব্বানি শেখ।

পুলিশ সূত্রে খবর, গত ৫ বছর ধরে মহিলার সঙ্গে সম্পর্ক ছিল ওই ব্যক্তির। জেরায় ধৃতের দাবি, সম্প্রতি তিনি বিয়ে করায়, ব্ল্যাক মেল করে টাকা আদায় করতে শুরু করেন প্রেমিকা। তা নিয়েই ঝামেলার সূত্রপাত। সোমবার দেখা করার সময়, প্রেমিককে মারার চেষ্টা করেন মহিলা। পাল্টা মহিলাকে শ্বাসরোধ করে খুন করে, দেহ পুকুরে ফেলে দেন প্রেমিক। জেরায় ধৃত এমনই দাবি করেছেন বলে পুলিশ জানিয়েছে।                                                                                  

আরও পড়ুন, শক্তিগড়ে গিয়ে চেটেপুটে খেলেন লুচি তরকারি, নিজের পকেট থেকেই বিল মেটালেন অনুব্রত

কিছুদিন আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ৮ বছরের বালিকাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ সৎ মা-র বিরুদ্ধে। অভিযুক্ত মহিলাকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, দ্বিতীয় শ্রেণির ওই 
পড়ুয়ার বাবা গতকাল বাড়ি ছিলেন না। অভিযোগ, সেই সুযোগে রাতে ৮ বছরের মেয়েকে শ্বাসরোধ করেন খুন করেন সৎ মা।  সকালে বাবা বাড়ি ফিরতেই বিষয়টি জানাজানা হয়। অভিযুক্ত সৎ মা-র দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। 

সেরা শিরোনাম

Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
West Bengal News Live : তারাপীঠে আজও ভক্ত সমাগম, চলছে মায়ের আরাধনা
তারাপীঠে আজও ভক্ত সমাগম, চলছে মায়ের আরাধনা
North Bengal Train: এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
CM Suvendu Adhikari : রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "পুলিশের হাত খুলে দিয়েছি.."

ভিডিও

Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা
Sarsuna News | কালীপুজোর রাতে সরশুনায় চলল গুলি! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
Raiganj News:
Suvendu Adhikari|

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget