এক্সপ্লোর

Kolkata: শহরের বুকে জমছে প্লাস্টিক, কিছুক্ষণের বৃষ্টিতেই মাসুল দিল জলমগ্ন শহর

Kolkata Waterlog Problem: এই যে প্রতিদিন শহরের বুকে জমা হচ্ছে এত এত প্লাস্টিক। তারই মাসুল দিতে হচ্ছে এখন।

অর্ণব মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাস, সঞ্চয়ন মিত্র: চিপস খেয়ে কেউ রাস্তাতেই ফেলে গেছে খালি প্যাকেট (Plastic Packet)। আবর্জনা ভর্তি প্লাস্টিকের প্যাকেটটি কেউ ছুঁড়ে দিয়েছে নর্দমায়। এই যে প্রতিদিন শহরের বুকে জমা হচ্ছে এত এত প্লাস্টিক। তারই মাসুল দিতে হচ্ছে এখন। প্লাস্টিক আটকে যাচ্ছে নর্দমা, নিকাশি নালায়, আর তাতেই বেরতে পারছে না বৃষ্টির জল, রাস্তায় জল জমে যাচ্ছে, দুর্ভোগ বাড়ছে কলকাতাবাসীর। 

কী অবস্থা? 

শুধু যে নালা-নর্দমায় প্লাস্টিক জমে বিপদ বাড়ছে, তাই-ই নয়। প্লাস্টিক আটকে, খারাপ হয়ে যাচ্ছে পুরসভার পাম্প। কলকাতা পুরসভার কাছে এটা একটা বড় সমস্যা। বালিগঞ্জ ড্রেনেজ পাম্পিং স্টেশনে তাই, বিশেষ যন্ত্রের সাহায্যে বাছা হচ্ছে প্লাস্টিক। পাম্পে প্লাস্টিক জড়িয়ে পাম্প বসে যায়। স্ক্রিনিং মেশিন আছে। তা দিয়ে প্লাস্টিক তোলা হয়। 

কী জানালেন মেয়র? 

কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "দেখছি বৃষ্টির পরিমান বেশি। সবকটা পাম্পিং স্টেশন অ্যালার্ট রয়েছে। সব ডিপার্টমেন্ট অ্যালার্ট আছে। কলকাতায় বৃষ্টি হলে, তত্‍পরতার সঙ্গে জল সরানোর ব্যবস্থা রয়েছে। খুব জল জমলেও, ৪-৫ ঘণ্টার বেশি থাকবে না।" 

আরও পড়ুন, আর কিন্তু বেশি দূরে নেই অশনি, কীভাবে কোন পথে এগোচ্ছে ঝড়

সোমবার সকাল থেকেই পাম্পিং স্টেশনগুলির ওপর কড়া নজর রেখেছে পুরসভা। বোট ক্যানেল পরিষ্কার করছে সেচ দফতর। যাতে, শহরে জমা বৃষ্টির জল দ্রুত বেরিয়ে যেতে পারে। বালিগঞ্জ পাম্পিং স্টেশন থেকে এখানে জল এসে পড়ে। তা দ্রুত বেরিয়ে যয়। বালিগঞ্জ পাম্পিং স্টেশন থেকে জল এসে পড়ে তিলজলার এই খালে। সেখানে সেচ দফতরের তরফে দ্রুত খাল পরিষ্কারের কাজ চলছে। খাল থেকে চলছে পলি তোলার কাজ। যাতে, খালের গভীরতা বাড়ে, দ্রুত জল বেরিয়ে যেতে পারে।  


বালিগঞ্জ ড্রেনেজ পাম্পিং স্টেশনের জল এখানে এসে পড়ে। সেই জল যাতে না জমে থাকে, তাই সেচ দফতর দ্রুত করছে। ঘূর্ণিঝড় অশনি সতর্কতায়, মঙ্গল থেকে বৃহস্পতি, কলকাতা পুরসভার উদ্যান বিভাগ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, আলো বিভাগ, নিকাশি বিভাগ এবং বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।  

 

সেরা শিরোনাম

West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
CPM Durga Puja :
"দুর্গাপুজোয় না হলে কালীপুজোয় বুকস্টল করুন" সিপিএমকে পরামর্শ হাইকোর্টের
Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget