এক্সপ্লোর
West Bengal SIR Voter List : অনলাইনে দেখা যাবে তালিকা, কীভাবে দেখবেন , দেখে নিন ধাপে ধাপে?
সাংবাদিক সম্মেলনে কমিশনের তরফে বলা হয়, বিকেল ৫.৩০টার পর অনলাইনে তালিকা দেখতে পাওয়া যাবে।

অনলাইনে দেখা যাচ্ছে তালিকা, কীভাবে দেখবেন , দেখে নিন ধাপে ধাপে
Source : ABP
রুমা পাল, কলকাতা : আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরই প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। এখনও পর্যন্ত কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আজ দুপুরের মধ্যেই প্রথমে অনলাইনে তালিকা প্রকাশের কথা ছিল। তবে সাংবাদিক সম্মেলনে কমিশনের তরফে বলা হয়, বিকেল ৫.৩০টার পর অনলাইনে তালিকা দেখতে পাওয়া যাবে। কোন কোন পোর্টালে তালিকা পাওয়া যাবে তারও তালিকা দিয়েছে নির্বাচন কমিশন।
কমিশন সূত্রে খবর,
- ceowestbengal.wb.gov.in
- voters.eci.gov.in/
- electoralsearch.eci.gov.in
- এই পোর্টালগুলিতে পাওয়া যাবে তালিকা। - এছাড়া, স্থানীয় ইলেকশন অফিস, AERO, SDO, BDO ও DM অফিসেও পাওয়া যাবে তালিকা।
মোবাইল ফোনে কোথায় থেকে দেখা যাবে তালিকা ?
এ বাদেও মোবাইল ফোনের ক্ষেত্রে ECINET অ্য়াপ থেকে পাওয়া যাবে তালিকা। অন্যদিকে অফলাইনে মোডে, SDO ও BDO অফিসে পাওয়া যাবে তালিকা। যদিও সেখানে কোনও তালিকা টাঙানো থাকবে না। এর পাশাপাশি ৮টি স্বীকৃত রাজনৈতিক দলের কাছে হার্ড কপি ও সফ্ট কপি তুলে দেওয়া হবে। সংশ্লিষ্ট বুথের BLO ও রাজনৈতিক দলের BLA-দের থেকেও মিলবে তালিকা।
রাজ্যে কত নাম বাদ গেল?
চূড়ান্ত ভোটার তালিকায় সব জেলা মিলিয়ে আপাতত ৭ লক্ষের বেশি নাম 'ডিলিটেড' বলে চিহ্নিত করা হয়েছে। খসড়া ভোটার তালিকায় আগেই বাদ গিয়েছিল ৫৮ লক্ষের নাম। সব মিলিয়ে রাজ্যজুড়ে আপাতত মোট ৬৫ লক্ষের বেশি নাম বাদ গেল, বলে খবর কমিশন সূত্রে ।
অফলাইনে কীভাবে দেখা যাবে তালিকা?
অফলাইনে প্রকাশিত হবে তালিকা। অনলাইনে প্রকাশিত হওয়ার আগেই অফলাইনে কোথাও কোথাও তালিকা প্রকাশিত হয়েছে। অফলাইনে মোডে, SDO ও BDO অফিসে পাওয়া যাবে তালিকা। যদিও সেখানে কোনও তালিকা টাঙানো থাকবে না।
পাশাপাশি ৮টি স্বীকৃত রাজনৈতিক দলের কাছে থাকবে তালিকার হার্ড ও সফট কপি । সংশ্লিষ্ট বুথের BLO ও রাজনৈতিক দলের BLA-দের থেকেও মিলবে তালিকা ।
'Under Adjudication' কতজন?
লজিকাল ডিসক্রিপেন্সির গেরোয় এখনও ৬০ লক্ষের বেশি ভোটারের নথি যাচাই ও নিষ্পত্তি ঝুলে রয়েছে। কমিশন সূত্রে খবর, এই ৬০ লক্ষ ৬ হাজার ভোটারদের, যাদের নথি জুডিশিয়াল অফিসাররা খতিয়ে দেখছেন, তাঁদের নামের পাশে 'Under Adjudication' অর্থাৎ 'নিষ্পত্তি বাকি' লেখা থাকবে। এরপর যত আবেদনের নিষ্পত্তি হবে, তাদের নাম পৃথক সাপ্লিমেন্টারি তালিকা হিসাবে ঢুকে জুড়ে যাবে মূল তালিকার সঙ্গে। যাদের নাম বাদ যাচ্ছে, তাদের নামের পাশে 'Deleted' লেখা থাকবে।
Before You Go
Kalyan on NCPI: "উপর থেকে মোদি-শাহ বলে দিক, এই ২০ জনকে তোমরা নিয়ে নাও", NCPI সাংসদদের উদ্দেশে কল্যাণ





















