এক্সপ্লোর

Kolkata: আগামী রবি, সোমবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Kolkata: একইসঙ্গে কলকাতা, হাওড়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোর আবহেও আকাশে মুখ ভার। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে এমনটা জানানো হয়েছে।

কলকাতাঃ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস। একইসঙ্গে কলকাতা, হাওড়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোর আবহেও আকাশে মুখ ভার। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে এমনটা জানানো হয়েছে। আপাতত যে নিম্নচাপ তৈরি হয়েছে, তা ক্রমেই এগিয়ে আসবে। ১৭ ও ১৮ তারিখ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর এই জায়গাগুলিতে ভারী বৃষ্টির দাপট থাকবে। এছাড়াও ঝোড়ো হাওয়া থাকবে। ইতিমধ্যেই কোনও কোনও জেলায় বৃষ্টি শুরু হয়েছে।

বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায়, রেনকোট চাপিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন অনেকেই। বাংলা থেকে বর্ষা বিদায় নিলেও, উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্তের ফলে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। তার জেরে আজ ও কাল দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে। কাল দশমীতে দিনভর মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। ভারী বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। শনিবার থেকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা। 

আজ নবমী। হোমাগ্নিতে দেবীর স্তুতি। বনেদি বাড়িতে প্রথা মেনে নবমীর বিশেষ পুজো। কোথাও হোম, কোথাও ফল বলি। পুজো শুরুর সময় যেমন সঙ্কল্প, তেমনই পুজো শেষের প্রক্রিয়া দক্ষিণান্ত। নানা উপাচারে দেবীর আরাধনা। নবমীতেও কুমারী পুজো হয়। এরই মাঝে বাঙালির প্রাণের উত্সবে বিষাদের সুর। কাতর প্রার্থনা, না পোহায় যেন নবমী নিশি৷ করোনা-উদ্বেগকে পিছনে ফেলে এবার মণ্ডপে মণ্ডপে ভিড় করেছে মানুষ।

প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে চলেছে দল বেঁধে ঠাকুর দেখা। এরই মাঝে প্রতিবারের মতো মাকে আরও কিছুদিন রেখে দেওয়ার বাসনা নিয়েই বিসর্জনের প্রহর গোনা শুরু।  আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আন্দামান সাগরের উপর ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার পর ধীরে ধীরে সেটি ওড়িশা ও অন্ধ্র উপকূলের দিকে যাবে। তার জেরে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case : 'মমতার সাহায্যে একটা সিন্ডিকেট...' ! RG কর কাণ্ড নিয়ে বড় মন্তব্য চিকিৎসক ইন্দ্রনীল খাঁ-এর
'মমতার সাহায্যে একটা সিন্ডিকেট...' ! RG কর কাণ্ড নিয়ে বড় মন্তব্য চিকিৎসক ইন্দ্রনীল খাঁ-এর
Kolkata Trinamool: তোলাবাজির অভিযোগে এবার কলকাতায় গ্রেফতার কাউন্সিলর, ধৃত বেহালার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর
তোলাবাজির অভিযোগে এবার কলকাতায় গ্রেফতার কাউন্সিলর, ধৃত বেহালার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর
Kolkata Metro: চিংড়িঘাটায় জোরকদমে চলছে ভায়াডাক্টের কাজ, সোমবারই মুক্তি এত দিনের সমস্যা থেকে!
চিংড়িঘাটায় জোরকদমে চলছে ভায়াডাক্টের কাজ, সোমবারই মুক্তি এত দিনের সমস্যা থেকে!
Kunal Ghosh : 'ঝামেলা দেখলে খোলসে ঢুকে থাকুন', কচ্ছপ দিবসে ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণালের, কাকে বার্তা ?
'ঝামেলা দেখলে খোলসে ঢুকে থাকুন', কচ্ছপ দিবসে ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণালের, কাকে বার্তা ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget