এক্সপ্লোর

Kolkata High court: চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে রাজ্যকে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

Kolkata News: নিম্ন আদালতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে রাজ্য সরকারকে মঙ্গলবার রীতিমতো ভর্ৎসনা করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। আর কতদিন এভাবে চলবে সেই প্রশ্ন তোলেন তিনি।

কলকাতা: নিম্ন আদালতে স্থায়ী কর্মীর পরিবর্তে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের (contractual Worker recruitment) অভিযোগ নিয়ে একটি মামলায় রাজ্য সরকারকে রীতিমতো ভর্ৎসনা করলেন কলকাতা হাইকোর্টের (Kolkata High court) প্রধান বিচারপতি  টিএস শিবজ্ঞানম।

সম্প্রতি একটি মামলার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের সমস্ত নিম্ন আদালতগুলিতে অস্থায়ী ইংরেজি স্টেনোগ্রাফার ও পিওন সহ অন্যান্য কর্মী নিয়োগ প্রক্রিয়ার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন উত্তর ২৪ পরগনার জেলা বিচারক ৷ তিনি এই বিষয়ে সিঙ্গল বেঞ্চের দেওয়া নির্দেশ খারিজের আবেদন করেন ৷ কিন্তু,মঙ্গলবার উভয়পক্ষের আইনজীবীর সওয়াল-জবাবের পর সিঙ্গল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ বরং মামলাটি ফের ফেরত পাঠালেন সিঙ্গল বেঞ্চে ৷

মঙ্গলবার এই বিষয়ে উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম অত্যন্ত ক্ষুব্ধ হন। এপ্রসঙ্গে তিনি বলেন, "সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে পুরসভা।সর্বত্র চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী নিয়োগ করা হচ্ছে। গোটা দেশে এমনটা কোথাও হয় না। এখানে প্রশাসন সব সীমানা পেরিয়ে যাচ্ছে। রাজ্য এভাবে নিয়োগ বন্ধ করে রাখতে পারে না। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ কখনও নিয়ম হতে পারে না। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হল ব্যতিক্রম।"

রাজ্যজুড়ে বিভিন্ন দফতরের চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে বিস্ময় প্রকাশ করে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, "গোটা কর্মশক্তির বেশিরভাগটাই চুক্তিভিত্তিক। এভাবে কাজ চালাতে অত্যন্ত অসুবিধার সম্মুখীন হচ্ছেন বিচারকরা।" তিনি প্রশ্ন করেন, সবাই চুক্তিভিত্তিক হলে ঠিক বা ভুল কাজের দায় কে নেবে? ২৫ বছর ধরে কাজ করছেন, অবসরের সময়কালীন বেতন ২৬ থেকে ৩২ হাজার টাকা? সকাল থেকে মাঝরাত পর্যন্ত কাজ, বেতন ১৪ হাজার টাকা? কীভাবে সম্ভব?"

মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মামলাকারীদের তরফে জানানো হয়, রাজ্যের সব জেলার আদালতগুলিতে মোট ৮ হাজার ৪৩৯ জন কর্মী থাকার কথা ৷ তার মধ্যে ৬ হাজার ৩২৩টি পদে লোক রয়েছে ৷ কিন্তু, ২ হাজার ১১৬টি পদ ফাঁকা রয়েছে ৷ এই খালি থাকা পোস্টের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে থাকা আদালতগুলির জন্য ২০২৩ সালে ৫০০টিরও বেশি শূন্য পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। তারপরই এই বিষয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget