এক্সপ্লোর

Kolkata High Court: রাজ্যের নেতাজি ট্যাবলো কেন বাদ দিয়েছে কেন্দ্র? আজ দুপুর হাইকোর্টে শুনানি

রাজ্যের নেতাজি ট্যাবলো কেন বাদ?

কলকাতা: হাইকোর্টে রাজ্যের ট্যাবলো বিতর্ক অব্যাহত। দু’দিন পরেই প্রজাতন্ত্র দিবস, রাজ্যের নেতাজি ট্যাবলো (Netaji Tableau) কেন বাদ? কেন বাদ দিয়েছে কেন্দ্রীয় সরকার? তা নিয়ে দ্রুত শুনানির আবেদন মামলাকারীর। আজ দুপুর ১২টায় শুনানির সময় ধার্য করল কলকাতা হাইকোর্ট।

২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে রেড রোডে অংশ নেবে বাংলার নেতাজী ট্যাবলো। ইতিমধ্যেই প্রস্তুত তুঙ্গে। কুমোরটুলি থেকে তৈরি করে আনা হয়েছে নেতাজীর মূর্তি। তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে ৬ থেকে ৭ জন শিল্পী সাজিয়ে তুলছেন ট্যাবলো।

গতকালই মুখ্যমন্ত্রীর ট্যাবলোর কথা ঘোষণা করেছিলেন। নেতাজি সুভাষ চন্দ্র বোসের (Netaji Subhas Chandra Bose) জন্মদিনে কেন্দ্রকে ফের ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। প্রজাতন্ত্র দিবসের (republic day) প্যারেডে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বাংলার ট্যাবলো বাতিল করেছে কেন্দ্র।

সেই ইস্যুতেই এবার কেন্দ্রকে তোপ দেগে মমতা বলেন, 'নেতাজির ট্যাবলো কেন বাতিল করেছেন, আমাদের জানানো হয়নি। তবে নেতাজির ট্যাবলো আমাদের রেড রোডে চলবে, বলে দিলাম'। তিনি আরও বলেন, 'একটা মূর্তি গড়লেই নেতাজিকে ভালবাসা যায় না। অমর জ্যোতি নিভিয়ে নেতাজির মূর্তি বসালে দেশপ্রেম হয় না। প্রজাতন্ত্র দিবসে একটা নেতাজির ট্যাবলো থাকলে কী অসুবিধে হত? এতদিন পর কেন নেতাজির স্ট্যাচু তৈরির কথা মনে পড়ল?'

মুখ্যমন্ত্রী বলেছেন, নেতাজির নামে রাজ্যে আরও একটি বিশ্ববিদ্যালয় তৈরি হবে। কেন্দ্রের যোজনা কমিশন তুলে দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন তিনি। বললেন, ‘প্ল্যানিং কমিশনের সূচনা করেছিলেন নেতাজি। প্ল্যানিং কমিশন তুলে দেওয়া লজ্জাজনক সিদ্ধান্ত ছিল। নেতাজীর সিদ্ধান্ত আজও আমাদের জন্য গ্রহণযোগ্য।  আমরা বাংলায় প্ল্যানিং কমিশন করব। নাইবা হল জায়গা হল তাঁর দিল্লি। বাংলায় তাঁর জায়গা থাকবেই। বাংলা তো চিরদিন সারা ভারতকে পথ দেখায়। নেতাজি শুধু বাংলার নয়, গোটা বিশ্বের।’

অন্যদিকে প্রজাতন্ত্র দিবসে (Republic Day) দিল্লির (Delhi) অনুষ্ঠানে রাজ্যের ট্যাবলো তরজা অব্যাহত। 'অপমানিত হচ্ছে বাংলার আবেগ', নেতাজির ট্যাবলো বিতর্ক এবার হাইকোর্টের (Kolkata High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কেন বাদ নেতাজির ট্যাবলো? মামলায় এমনই প্রশ্ন তোলা হয়েছে। রাজ্যের তৈরি নেতাজির ট্যাবলোকে যুক্ত করার দাবির পাশাপাশি ট্যাবলো নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। ট্যাবলো বিতর্কে চলতি সপ্তাহে হাইকোর্টে শুনানির হবে বলে জানিয়েছিল হাইকোর্ট। 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
CPM Book Stall: 'গেরুয়া পরে গুন্ডামি', বামেদের বুকস্টল ভাঙা নিয়ে সরব রাজ্যের অর্থমন্ত্রী, কী বললেন শমীক?
'গেরুয়া পরে গুন্ডামি', বামেদের বুকস্টল ভাঙা নিয়ে সরব রাজ্যের অর্থমন্ত্রী, কী বললেন শমীক?
Durga Puja 2026: অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি
অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি
CM Suvendu Adhikari: 'আরশোলা, ছারপোকা... যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে...', ফের কাদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী
'আরশোলা, ছারপোকা... যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে...', ফের কাদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget