এক্সপ্লোর

Kolkata Honey Trap : ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে সোজা ফ্ল্যাটে ! 'মধুচক্রে'র ফাঁদে পাটুলির যুবক

রবিবার গলফ গ্রিনে একটি ফ্ল্যাটে তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে ফাঁদে পড়েন ওই যুবক। মা-কে ফোন করে ১ লাখ টাকা চান তিনি।


পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: 
পলিটেকনিক পাশ করা যুবক। ডেটিং অ্যাপে উঁকিঝুঁকি। সেখানেই আলাপ গল্ফগ্রিনের তরুণীর সঙ্গে। আলাপ আরেকটু ঘনীভূত হতেই আরও চেনা-জানার হাতছানি। সেই টানেই সোজা গল্ফগ্রিনের ফ্ল্যাটে চলে যান যুবক আর সেখানে গিয়েই বুঝলেন,  পুরোটাই একটা ফাঁদ। 

কলকাতায় পুলিশের জালে ধরা পড়ল চারজনের একটি গ্যাং, যাঁরা এভাবেই দিনের দিন এভাবে প্রেমের ফাঁদে ফেলে পকেট ভরানোর ব্যবসা চালাত। এক তরুণী-সহ চারজনকে গ্রেফতার করেছে পাটুলি থানার পুলিশ। 

অভিযোগ, রবিবার গলফ গ্রিনে একটি ফ্ল্যাটে তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে ফাঁদে পড়েন ওই যুবক। তরুণীর সঙ্গে আরও দুই যুবক ছিলেন। তাদের দেখেই চমকে যান তিনি। তারপরই তাঁকে বেদম মারধর শুরু করে তারা। তারপর ভয় দেখিয়ে বলে হয়, বাড়িতে ফোন করে টাকা চাইতে। মা-কে ফোন করে ১ লাখ টাকা চান ওই যুবক। 

মা ভয় পেয়ে সোজা চলে যান থানায়। পুলিশকে জানাতে পুলিশই বলে ছেলেকে কলব্যাক করতে। তাঁকে জানানো হয়, টাকা জোগাড় হয়ে গিয়েছে। টাকা দেওয়ার টোপ দিয়ে ডেকে পাঠানো হয় অভিযুক্তদের। গড়িয়া মোড়ে আসতে বলা হয় তাদের।  কিছুক্ষণ পরেই ওই যুবকেরই মোটরবাইকে চড়ে অভিযুক্তরা  টাকা নিতে এলে পুলিশ হাতেনাতে পাকড়াও করে পুলিশ ।

তাদের থেকে উদ্ধার করা হয় ওই যুবকের বাইক। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে যুবকের খোঁজ পায় পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয় যুবককে। গ্রেফতার করা হয় অভিযুক্ত তরুণী ও তাঁর আরেক সঙ্গীকে।

 অরবিন্দ নগরের একটি ফ্ল্যাট থেকে যুবককে উদ্ধার করা হয়। অভিযুক্ত তরুণী-সহ আরও একজনকে ওই ফ্ল্যাট থেকেই পাকড়াও করা হয়। অভিযুক্তরা হলেন, সৈকত পাল, বাবুসোনা মণ্ডল,পিটার ডি ক্রুজ, অনীশা দাস । এর মধ্যে অনীশা ও বাবুসোনা স্বামী-স্ত্রী। কলকাতা শহরে বহুদিন ধরেই এই চক্র চালিয়ে আসছে তারা, দাবি পুলিশের।  

আরও পড়ুন : 

৫৩ বছর পর মহাযোগ, ৪ রাশির ভাগ্যে জগন্নাথ দেবের উজাড় করা আশীর্বাদ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে     

                                         

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Abhishek Banerjee PA: ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget