এক্সপ্লোর

Kolkata: অবিকল এক রূপে ফিরে এলেন বাড়ি! ভাইকে ছুঁয়ে চোখে জল দিদির

Silicon Statue: প্রিয়জনের প্রাণহীন অবিকল অস্তিত্ব প্রাণের সঞ্চার করল শোকস্তব্ধ হৃদয়ে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: শুরু থেকে শেষ, নাকি শেষ থেকে শুরু? পুরনো বাংলা বছরের শেষ থেকে যখন এই প্রশ্নের উত্তর খোঁজা শুরু, তখন নতুন বছরে নতুন এক জীবন শুরু হল গড়িয়াহাটের গোস্বামী পরিবারে। প্রিয়জনের প্রাণহীন অবিকল অস্তিত্ব প্রাণের সঞ্চার করল শোকস্তব্ধ হৃদয়ে। 

তিনি চলে গিয়েছিলেন গত বছরের ৩০ জানুয়ারি, এক বছর আড়াই মাস পর পয়লা বৈশাখে ফিরে এলেন। অবিকল এক রূপে। কিন্তু মূর্তি হয়ে। বাড়ি ফেরার পর থেকে ঠায় বসে আছেন চেয়ারে, ভাইয়ের গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন দিদি। যেন এই মুহূর্তেই এখন কথা বলে উঠবে ভাই। অবিকল অস্তিত্ব আগের মতোই। প্রাণহীন। কিন্তু ভালবাসাহীন নয়, ভালবাসা এখানে অফুরন্ত। 

গড়িয়াহাটের বাসিন্দা ছিলেন, নিমাইচন্দ্র গোস্বামী। তিনি ছিলেন বীরভূমের সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যাপক। নিমাইচন্দ্র গোস্বামী মারা যান গত বছরের ৩০ জানুয়ারি। প্রিয়জনকে হারিয়ে ছন্দহীন হয়ে পড়ে পরিবার। বিচ্ছেদের যন্ত্রণা থেকে শুরু হয় অস্তিত্বকে অবিকল করে রাখার প্রয়াস। তারপর শিল্পী সুবিমল দাসের সঙ্গে যোগাযোগ। ছেলে সৌম্যদীপ গোস্বামী, 'আমি অনেক খুঁজে এই নামটা পেয়েছিলাম। যিনি বানিয়েছিলেন বাবার সিলিকন স্ট্যাচুটা। উনি অত্যন্ত ভাল মানুষ। খুব ভাল লাগছে।' স্ত্রী বৈশালী গোস্বামী বলেন, 'আমরা অনেকবার গিয়েছি। বারবার কারেকশন করেছি। আমরা মাঝে মাঝে দেখতে যেতাম। মনে হতে ওকে ওখানে ছেড়ে দিয়ে এসেছি। এতদিনে বাড়ি আনতে পারলাম।' মেয়ে বিপাশা গোস্বামী বলেন, 'ভাই ভীষণভাবে ডিপ্রেশনে চলে গিয়েছিল। ও অনেকবার দেখেছে, খুঁজেছে। তারপর এই যোগাযোগ। এখন বাবাকে এভাবে বাড়িতে দেখে ভাল লাগছে।'

মূর্তিটি তৈরি হয়েছে সিলিকনে। সিলিকনের এই মূর্তি তৈরি করতে সময় লেগেছে ৫ মাস। পরিবারের দাবি, খরচ হয়েছে ২ লক্ষ ৮০ হাজার টাকা। 

চোখে জল দিদির:
ভাইদের মানুষ করতে গিয়ে বিয়ে করা হয়নি দিদির। ভাইকে ফিরে পেয়ে আত্মহারা সেই বৃদ্ধা। আগের মতোই পাশে বসে ভাইয়ের গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন তিনি। ভাইয়ের স্মৃতিতে এখনও কথায় কথা চোখ জল আসে দিদি প্রভা গোস্বামী বলছেন, 'আমি রোজ আসি, দেখি। গায়ে হাত বুলোই। ও যে চলে গিয়েছে আমি তো ভাবতে পারি না। মূর্তিতে হাত বুলিয়ে বুঝতে পারছি এখনই কথা বলে উঠবে।' প্রিয়জনের প্রাণহীন অবিকল অস্তিত্ব প্রাণের সঞ্চার করেছে শোকস্তব্ধ হৃদয়ে। ফিরে পাওয়ার আনন্দে মশগুল প্রিয়জনেরা।

আরও পড়ুন: 'বিজেপির জন্যেই আদালত অবমাননা করছে ইডি-সিবিআই,' আক্রমণে অভিষেক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget