এক্সপ্লোর

Cyclone Asani: ঘূর্ণিঝড় 'অশনি' মোকাবিলায় পারদর্শী কর্মীদের ছুটি বাতিল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের

Cyclone Asani Update: যে সমস্ত কর্মীরা আমফানের মতো দূর্বিসহ ঘূর্ণিঝড় সামলেছেন তাঁদের ছুটি বাতিল করা হয়েছে। তাঁদের কাল পরিস্থিতি সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে। পরিষেবা সচল রাখতে এই সিদ্ধান্ত। 

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: ঘূর্ণিঝড় 'অশনি'র (Asani) আশঙ্কায় ছুটি বাতিল করা হল কলকাতা বিমানবন্দরের (Kolkata International Airport) কর্মীদের। ঘূর্ণিঝড় সংক্রান্ত বিষয়ে পারদর্শীদের ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ (authority)। কলকাতা বিমানবন্দরের সমস্ত পাম্পিং স্টেশনে হাই অ্যালার্ট (High Alert) জারি। জল যাতে না জমে তার জন্য এই সিদ্ধান্ত। কাল উড়বে না কোনও ছোট বিমান। নিয়মিত আবহাওয়া দফতরের সঙ্গে পরামর্শ করে পরিষেবা সচল রাখার চেষ্টায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর কর্তৃপক্ষের একাধিক সিদ্ধান্ত

কলকাতা বিমানবন্দরের যে সমস্ত কর্মীরা আমফানের (Amphan) মতো ঘূর্ণিঝড়ের পরিস্থিতি সামলেছেন তাঁদের ছুটি বাতিল করে আগামীকাল তলব করা হয়েছে কলকাতা বিমানবন্দরে। পরিষেবা যাতে সচল থাকে সেই কারণেই এই সিদ্ধান্ত। 

কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, আবহাওয়া দফতরের সঙ্গে তাঁরা নিয়মিত বৈঠক করছেন এবং তাঁদেরই পরামর্শ অনুযায়ী কাজ করছেন। আবহাওয়া দফতরের পরামর্শ অনুযায়ী, ঝড়ের প্রভাব খুব না পড়লেও প্রচুর বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে রানওয়েতে জল জমার আশঙ্কা রয়েছে। এছাড়া জল জমার আশঙ্কা রয়েছে অপারেশনল এরিয়াতেও। সেই কারণে বিমানবন্দরের সবকটি পাম্পিং স্টেশনকে হাই অ্যালার্টে রাখা রয়েছে। যাতে কোনওভাবেই কালকে অপারেশনল এরিয়াতে জল না জমতে পারে। 

আরও পড়ুন: Kolkata: শহরের বুকে জমছে প্লাস্টিক, কিছুক্ষণের বৃষ্টিতেই মাসুল দিল জলমগ্ন শহর

যে সমস্ত কর্মীরা আমফানের মতো দূর্বিসহ ঘূর্ণিঝড় সামলেছেন তাঁদের ছুটি বাতিল করা হয়েছে। তাঁদের কাল পরিস্থিতি সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বিমানবন্দর কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনও ছোট বিমান উড়বে না। 

জলমগ্ন শহর

সোমবার সকাল থেকেই পাম্পিং স্টেশনগুলির ওপর কড়া নজর রেখেছে পুরসভা। বোট ক্যানেল পরিষ্কার করছে সেচ দফতর। যাতে, শহরে জমা বৃষ্টির জল দ্রুত বেরিয়ে যেতে পারে। বালিগঞ্জ পাম্পিং স্টেশন থেকে এখানে জল এসে পড়ে। তা দ্রুত বেরিয়ে যয়। বালিগঞ্জ পাম্পিং স্টেশন থেকে জল এসে পড়ে তিলজলার এই খালে। সেখানে সেচ দফতরের তরফে দ্রুত খাল পরিষ্কারের কাজ চলছে। খাল থেকে চলছে পলি তোলার কাজ। যাতে, খালের গভীরতা বাড়ে, দ্রুত জল বেরিয়ে যেতে পারে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget