এক্সপ্লোর

Kolkata Airport: শেষ মুহূর্তে স্পাইস জেটের বিমান বাতিলের অভিযোগ, উত্তেজনা ছড়াল কলকাতা বিমানবন্দরে

বেসরকারি উড়ান সংস্থা স্পাইস জেটের কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন যাত্রীরা।

রঞ্জিত সাউ, কলকাতা: কলকাতা থেকে জেলা, রাজ্যের বিভিন্ন জায়গায় আজও কুয়াশার দাপট। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায়, গণ পরিবহণে তার প্রভাব পড়েছে।                                            

এদিকে, খারাপ আবহাওয়ার কারণ দেখিয়ে শেষ মুহূর্তে বিমান বাতিলের অভিযোগ। আর তাকে ঘিরে উত্তেজনা ছড়াল কলকাতা বিমানবন্দরে। বেসরকারি উড়ান সংস্থা স্পাইস জেটের কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন যাত্রীরা। যাত্রীদের একাংশের অভিযোগ, ভোর ৫টা ৫৫-র ফ্লাইটের জন্য বোর্ডিং পাস ইস্যু করা হয়েছিল।               

কিন্তু একেবারে শেষ মুহূর্তে জানানো হয় ঘন কুয়াশায় খারাপ আবহাওয়ার কারণে ওই উড়ান বাতিল করা হয়েছে। যাত্রীদের অভিযোগ, বিকল্প বিমানের কোনও ব্যবস্থা না করে, সংস্থার কর্মীদের তরফে শুধুমাত্র ভাড়ার টাকা রিফান্ডের আশ্বাস দেওয়া হয়। ক্ষুব্ধ যাত্রীদের প্রশ্ন, বিমান বাতিলের কথা আগে থাকতে কেন জানানো হল না? এবিষয়ে স্পাইস জেট কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

পূর্ব বর্ধমানের কাটোয়ায় সকাল থেকে বন্ধ ফেরি পরিষেবা। দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে কাটোয়া-শাঁখাই, ও কাটোয়া-বল্লভপাড়া ফেরিঘাট। কাটোয়া-শাঁখাই ঘাটটি কেতুগ্রাম সহ বীরভূম ও মুর্শিদাবাদের একাংশের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী ফেরিঘাট। অন্যদিকে কাটোয়া-বল্লভপাড়া ফেরিঘাটটি নদিয়ার সঙ্গে যোগাযোগকারী একমাত্র ফেরিঘাট। কুয়াশার দাপটে ফেরি চলাচল বন্ধ থাকায় সমস্যায় বহু যাত্রী। 

আরও পড়ুন, কুম্ভ মেলায় পদপিষ্ট পরিস্থিতি? ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক

গতকালও ট্রেন ও বিমানের পাশাপাশি, প্রভাব পড়েছে ফেরি চলাচলে। হুগলির বিভিন্ন জায়গায় ফেরি পারাপার ব্যাহত  হয়। ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত উত্তরপাড়া থেকে বলাগড় পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। বেলার দিকে ফেরি সার্ভিস চালু হলেও, পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগে বেশ কিছুক্ষণ। ঘন কুয়াশার জেরে ব্যাহত ডায়মন্ড হারবার-কুঁকড়াহাটি ফেরি পরিষেবাও। যাত্রী-সহ লঞ্চ হুগলি নদীতে দিগ্ভ্রষ্ট হয়ে পড়ে। লঞ্চে প্রায় দেড়শো যাত্রী রয়েছে। খবর পেয়ে উদ্ধারে নামে দমকল বাহিনী।                 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget