এক্সপ্লোর

Defamatory Cartoon Case: ‘গণতন্ত্র তথা নাগরিক অধিকারের জয়’, কার্টুন-কাণ্ডে নিষ্কৃতী পেয়ে শঙ্খ-সৌমত্রদের স্মরণ করলেন অম্বিকেশ

Ambikesh Mahapatra: শুক্রবার কার্টুনকাণ্ডের মামলা থেকে অব্য়াহতি পেয়েছেন অম্বিকেশ।

কলকাতা: রাজনৈতিক ব্যঙ্গচিত্র ই-মেলে ফরওয়ার্ড করেছিলেন। তার জেরে দীর্ঘ ১১ বছর ধরে আইনি টানাপোড়েন (Defamatory Cartoon Case)। আইন-কানুন, সামাজিক রীতিনীতি সম্পর্কে অনভিজ্ঞ আম-আদমি নন তিনি, এখানে হয়রানির শিকার মানুষটি সমাজের শিক্ষিত-অভিজাত শ্রেণির মধ্যে পড়েন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র (Ambikesh Mahapatra )।  এত বছর পর অব্যাহতি পেয়ে তিনি কলম ধরলেন সমাজমাধ্যমে। জানালেন, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে অসম লড়াইয়ে নাগরিক অধিকার রক্ষার পক্ষে তাঁর লড়াই অব্যাহত থাকবে।

দীর্ঘ ১১ বছর ধরে লড়াইয়ের পর অব্যাহতি পেলেন অম্বিকেশ

শুক্রবার কার্টুনকাণ্ডের মামলা থেকে অব্য়াহতি পেয়েছেন অম্বিকেশ। তার পর গতকালই সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যমে মুখ খুলেছিলেন তিনি। রাতে ফের ফেসবুকে দীর্ঘ লেখা পোস্ট করেন অম্বিকেশ। তাতে লেখেন, ‘সংবিধান দিবসকে গণতন্ত্র দিবস বলা হয়। অর্থাৎ ভারতীয় সংবিধানের মর্মবস্তু গণতন্ত্র। গণতান্ত্রিক অধিকার সমূহের মধ্যে পড়ে ভিন্ন মত প্রকাশের অধিকার। ২০১১ সালে ‘মা-মাটি-মানুষের’ সরকার সংবিধানের নামে শপথ গ্রহণ করে সিদ্ধান্ত নেয় যে, সরকার এবং শাসকদলের সমালোচনামূলক কোনও স্বাধীন মতপ্রকাশ করতে দেওয়া হবে না। সেই পরিকল্পনায় যুক্ত করা হয় পুলিশ, প্রশাসন, শাসদকদল এবং তাদের আশ্রিত দুষ্কৃতীদের’।

গত ১১ বছরে প্রাণনাশের হুমকি থেকে শারীরিক এবং মানসিক ভাবে তাঁকে হেনস্থা করা হয়েছে বলেও জানান অম্বিকেশ। তিনি লেখেন, 'মুখ্যমন্ত্রীর সচিবালয়ে পরিকল্পনা, কলকাতা পুলিশ, শাসকদল, দুষ্কৃতীবাহিনীর রাতের আঁধারে অপারেশন। শারীরিক নিগ্রহ, প্রাণনাশের হুমকি, মুচলেকা, পুলিশ ডেকে নির্দেশ দিয়ে গ্রেফতার করানো, থানার লকআপে রাত্রিযাপনের বন্দোবস্ত, আলিপুর ক্রিমিনাল কোর্টে মামলা, চার্জশিট, মামলাকে নানা অছিলায় বিলম্বিত করা, ধারাবিহীন মামলাকে জিইয়ে রাখার কিম্ভূত কিমাকার নির্দেশ...তার সঙ্গে উপরি হেনস্থা, হয়রানি, আদালতের চক্কর। এই ভাবে প্রায় ১১ বছর'!

গণতন্ত্রের জয়, বললেন অম্বিকেশ

আরও পড়ুন: Ambikesh Mahapatra : ১১ বছর পর কার্টুনকাণ্ডে অবশেষে অব্যাহতি অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রর

মামলা থেকে নিষ্কৃতী পাওয়াকে গণতন্ত্রের জয় বলে উল্লেখ করেছেন অম্বিকেশ। তাঁর কথায়, 'এই জয় রাষ্ট্রীয় চক্রান্ত, ফাঁসের বিরুদ্ধে অসম লড়াইয়ে গণতন্ত্র তথা নাগরিক অধিকার রক্ষার লড়াইয়ের জয়...এই লড়াইয়ে গত ১১ বছরে বহু মানুষ প্রতিবাদে সরব হয়েছেন, সাহস জুগিয়েছেন। তাঁদের মধ্যে অনেকে চেনা, অনেকে আবার অচেনা'। একসঙ্গে লকআপে রাত কাটানো, তৎকালীন সহ অভিযুক্ত সুব্রত সেন বেঁচে নেই। মামলা থেকে নিষ্কৃতী পেয়ে তাঁকেও স্মরণ করেছেন অম্বিকেশ। শ্রদ্ধার্ঘ্য় জানিয়েছেন মৃণাল সেন, তরুণ মজুমদার, অশোক মিত্র, সোমনাথ চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত, হাসিম আব্দুল হালিম, তরুণ সান্যাল, বুদ্ধদেব গুহ, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, ওয়াসিম কপূর, নবনীতা দেবসেন, সুচিত্রা ভট্টাচার্য, দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, অশোক মুখোপাধ্যায়, আনন্দদেব মুখোপাধ্যায়, শ্যামল চক্রবর্তী, ইলিনা সেন, বরুণ দে, সুনন্দ সান্যালদের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari on Abhaya: অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
RG Kar Case: 'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget