এক্সপ্লোর

Fort William: ভুয়ো সৈনিকের পরিচয়ে ফোর্ট উইলিয়ামে ঢোকার চেষ্টা, গ্রেফতার কালনার যুবক

Kolkata News: ফোর্ট উইলিয়ামের সাউথ গেট থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পার্থপ্রতিম ঘোষ ও রানা দাস, কলকাতা: সেনা পরিচয়ে ফোর্ট উইলিয়ামে (Forrt William) ঢোকার চেষ্টার অভিযোগে গ্রেফতার কালনার (Kalna) যুবক। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় সেনার ভুয়ো পরিচয়পত্র (Indian Army)। কী উদ্দেশ্য নিয়ে সেনার দফতরে ঢোকার চেষ্টা ওই যুবকের, তা খতিয়ে দেখছে ময়দান থানার পুলিশ (Kolkata News)।

ভুয়ো পরিচয়পত্র নিয়ে ফোর্ট উইলিয়ামে ঢোকার মুখে গ্রেফতার

ভুয়ো সৈনিকের পরিচয় দিয়ে খাস সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দফতরে ঢোকার চেষ্টার অভিযোগ। ফোর্ট উইলিয়ামের সাউথ গেট থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রবিবার বিকেলের ঘটনা। পুলিশ সূত্রে খবর,  সেনার পরিচয়পত্র দেখিয়ে ফোর্ট উইলিয়ামের সাউথ গেট দিয়ে ঢোকার চেষ্টা করেন এক যুবক। সন্দেহ হওয়ায় তাঁকে আটক করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার হয় সেনার জাল পরিচয়পত্র।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম পলাশ বাগ। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের কালনার কেষ্টপুর গ্রামে। ওই যুবকের পরিবারের দাবি, বছর ১৫ ধরে কলকাতায় থাকেন পলাশ। তিনি নিরাপত্তারক্ষীর কাজ করেন। কিন্তু কেন ফোর্ট উইলিয়ামে ঢুকতে গেলেন তিনি, ভুয়ো পরিচয়পত্রই বা কোথা থেকে পেলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।

ধৃতের বাবা বলেন, ‘‘ছেলে কলকাতায় কাজ করে জানি...কাল সেনাবাহিনী থেকে ফোন করেছিল ও একটা জাল পরিচয়পত্র বানিয়েছে বলে...ও যেটা করেছে ঠিক করেনি।’’

আরও পড়ুন: Calcutta High Court : ২৩ দিনের মধ্যে ২৩ জন টেট উত্তীর্ণকে চাকরির নির্দেশ হাইকোর্টের

সেনাবাহিনীর তরফে অভিযুক্ত ওই যুবককে ময়দান থানার হাতে তুলে দেওয়া হয়। পরে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমের ক্যামেরার মুখোমুখি হন ওই যুবক। সেখানে সংবাদমাধ্যমের সঙ্গে তাঁর কথোপকথন ছিল এই রকম—

পলাশ বাগ, ধৃত: ...ওদের কাছে গিয়েছিলাম।

সাংবাদিক: আই কার্ড বানিয়েছিলেন কেন?

পলাশ বাগ, ধৃত: আই কার্ডটা দিয়েছিল। তাই ওদের দিতে গিয়েছিলাম।

জালিয়াতি-সহ একাধিক ধারায় মামলা ধৃতের বিরুদ্ধে

ধৃতের বিরুদ্ধে জালিয়াতি, অনুপ্রবেশ-সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে ময়দান থানার পুলিশ। কী উদ্দেশ্যে সেনার পরিচয় দিয়ে ফোর্ট উইলিয়ামের ভিতরে ঢোকার চেষ্টা করেছিল ওই যুবক, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget