এক্সপ্লোর

Kasba Student Rape Case: 'আইনজীবী আইনের ঊর্ধ্বে নয়, সবার শাস্তি হওয়া উচিত,' কসবাকাণ্ডে মন্তব্য কল্যাণের

Kolkata News: সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণে অভিযুক্ত, ধৃত মনোজিৎ মিশ্রের সঙ্গে একাধিক তৃণমূল নেতার ছবি সামনে এসেছে।

কলকাতা: আর জি কর মেডিক্যাল কাণ্ডের পর এবার ল' কলেজে গণধর্ষণের অভিযোগ। সাউথ ক্যালকাটা ল' কলেজে এই অভিযোগ ঘিরে তোলপাড়। গণধর্ষণের অভিযোগে গ্রেফতার মূল অভিযুক্ত-সহ ৩ । মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র প্রাক্তন TMCP নেতা। সবার শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।                 

সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণে অভিযুক্ত, ধৃত মনোজিৎ মিশ্রের সঙ্গে একাধিক তৃণমূল নেতার ছবি সামনে এসেছে। মন্ত্রী থেকে তৃণমূল বিধায়ক, ছাত্র সংগঠনের রাজ্য সভাপতি--কে নেই তালিকায়। এই আবহে তৃণমূল সাংসদ দোষীদের শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করলেন। এই ঘটনার প্রেক্ষিতে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "মহিলাদের নিরাপত্তা নিয়ে সারা ভারতবর্ষে প্রশ্ন উঠছে। সবার শাস্তি হওয়া উচিত। আইনজীবী আইনের ঊর্ধ্বে নয়। সেও জেলে যাবে। তাঁর জেলে যাওয়া উচিত।'' 

এদিকে নানা মহলে প্রশ্ন উঠছে, শাসকদলের প্রশ্রয়েই কি বাড়বাড়ন্ত হয়েছিল মনোজিতের? কারণ সাউথ ক্যালকাটা ল'কলেজের ছাত্র হিসেবে প্রথমে TMCP নেতা আর তারপর কলেজের পরিচালন সমিতির সুপারিশে, এই কলেজেই অস্থায়ী কর্মী হিসেবে চাকরি পেয়ে যান মনোজিৎ মিশ্র।  আর এই কলেজের পরিচালন সমিতির মাথায় রয়েছেন তৃণমূল বিধায়ক অশোক দেব। তাহলে কি গণধর্ষণে অভিযুক্ত এবং ধৃত এই মনোজিতের মাথাতেও রয়েছে অদৃশ্য কোনও ক্ষমতাশালী হাত? যার বলে বলীয়ান হয়ে প্রভাবশালী হয়ে উঠেছিল মনোজিতও? যার জেরে চাকরিও পেয়ে যায় সে? সূত্রের খবর, সাউথ ক্যালকাটা ল'কলেজে অস্থায়ী কর্মীর পাশাপাশি আলিপুর কোর্টেও আইনজীবী হিসেবে প্র্যাক্টিস করে গণধর্ষণে অভিযুক্ত প্রাক্তন TMCP নেতা ও বর্তমান তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্র। গণধর্ষণের অভিযোগে ধৃত মূল অভিযুক্ত প্রাক্তন TMCP নেতা মনোজিৎ মিশ্র কতটা প্রভাবশালী, সেটা বোঝা যায় কলেজ ক্যাম্পাসে পা রাখলেই। কলেজের দেওয়ালে বড় বড় করে খোদাই করে লেখা- 'মনোজিৎ দাদা ইজ ইন আওয়ার হার্টস।'

কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় বলেন, " আমি দেখুন এসব যেদিন এই অ্যাপোয়েন্টমেন্টগুলো হয় সেদিন জিবি-র (কলেজ পরিচালন সমিতি) মাধ্য়মে হয়। উনি (মনোজিৎ মিশ্র) একটা প্রাক্তন ছাত্র হিসেবে তার ল'-এর ডিগ্রি ছিল, সে দিয়েছে, তার সঙ্গে যাদের দু'জনের হয়েছে> ও অফিসের কাজ করতে, মানে অফিসের মানে খাতা-পত্র এইসব দেখতে চাইত। জিবির নির্দেশে আমার রেজোলিউশন আছে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget