এক্সপ্লোর

KMC: চার বছরে সংস্কার মাত্র ৬৮ টির, জীর্ণ বাড়ি নিয়ে ফের আইনে সংশোধনের ভাবনা পুরসভার

২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর।সেদিন পাথুরিয়াঘাটা স্ট্রিটে তিনতলা বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ে ২জনের মৃত্যু হয়।সেই ঘটনার পরই জরাজীর্ণ বাড়ি সংস্কারে আইন সংশোধন করে কলকাতা পুরসভা।

কলকাতা: কলকাতার জরাজীর্ণ বাড়িগুলি (dilapidated buildings) সংস্কারে ২০১৭ সালে তৈরি হয়েছে সংশোধিত আইন (Amended Law)। কিন্তু ৪ বছর পেরিয়ে গেলেও, এখনও সংস্কার (Renovation) হয়নি বহু বিপজ্জনক বাড়ির। এই অবস্থায় ফের আইন সংশোধন করতে চাইছে কলকাতা পুরসভা।

প্রতিদিনই বহরে বাড়ছে তিলোত্তমা। তৈরি হচ্ছে নতুন নতুন ইমারত। তবে এরইমধ্যে চিন্তা বাড়াচ্ছে কলকাতার বুকে দাঁড়িয়ে থাকা এমন সব বিপজ্জনক বাড়ি। অথচ জরাজীর্ণ এই বাড়িগুলি সংস্কারের জন্য ২০১৭ সালেই আইন সংশোধন করেছিল পুরসভা কর্তৃপক্ষ। কিন্তু, আইনই সার.....সংস্কার হয়েছে নামমাত্র জরাজীর্ণ বাড়ির।

২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর।সেদিন পাথুরিয়াঘাটা স্ট্রিটে তিনতলা বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ে ২জনের মৃত্যু হয়।সেই ঘটনার পরই জরাজীর্ণ বাড়ি সংস্কারে আইন সংশোধন করে কলকাতা পুরসভা।তাতে বিপজ্জনক বাড়িটি ভেঙে মালিককে নতুন বাড়ি তৈরি বা সংস্কারের সুযোগ দেওয়া হয়। তবে মালিক যদি তাতে আগ্রহী না হন, সেক্ষেত্রে সুযোগ দেওয়া হবে ভাড়াটেদের। ভাড়াটেরাও যদি আগ্রহ প্রকাশ না করে, তাহলে তৃতীয় পক্ষকে দিয়ে কাজ করানো যেতে পারে।

পুরসভা সূত্রে খবর,কলকাতায় ৩ হাজার ৭০০টি বিপজ্জনক বাড়ি রয়েছে।যার মধ্যে ৪ বছরে সংস্কার হয়েছে মাত্র ৬৮টি বাড়ির।২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইলোরা সাহা বলেছেন, ওয়ার্ডে প্রচুর বিপজ্জনক বাড়ি, এটা বড় সমস্যা, এখানে আমরা কর্মীদের যেতে বলতে পারি না, হাত পা বাঁধা।

বিষয়টি নিয়ে গত ২৮ জানুয়ারি পুরসভার মাসিক অধিবেশনেও আলোচনা হয়। এরপরই আইন সংশোধনের ভাবনা শুরু হয়।কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, এটা নিয়ে আমাদের আইনজ্ঞদের সঙ্গে এবং কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আইন দফতরের সঙ্গে কথা হচ্ছে, এটা নিয়ে আমি নিজেও ব্যক্তিগতভাবে ভাবনা চিন্তা করছি।

এ ব্যাপারে পুরসভাকে হুঁশিয়ারি দিয়েছে হাউজ ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক। তিনি বলেছেন, আলোচনা ছাড়া আবার সংশোধনী আনলে হাইকোর্টের দ্বারস্থ হতে হবে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET CJP Delhi Protest: যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
West Bengal News Live: 'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
Howrah Station New Platform: আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
CBI On NEET-UG: ২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget